• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘ত্বকী খুনের প্রতিবাদের কারণে নারায়ণগঞ্জ শান্ত’-আইভী

Thursday, 7 March 2024, 9:04 pm
‘ত্বকী খুনের প্রতিবাদের কারণে নারায়ণগঞ্জ শান্ত’-আইভী
4
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

‘১১ বছর আগে যেই শিশুদের বয়স ৭-৮ ছিল। এখন তাদের বয়স ১৭-১৮। তারা কয়েক বছর পর একত্রিত হয়ে ত্বকী হত্যার বিচার চেয়ে আওয়াজ তুলতেই পারে। সেটাই স্বাভাবিক। আমরা চাইনা কোনো কিশোরকে গুম করে তাকে হত্যা করে লাশ শীতলক্ষ্যায় ফেলে দেবে, আর সেটাই আমাদের মেনে নিতে হবে। যখনই ত্বকীর কথা মনে করি, তখনই আমার চোখের সামনে নিজের সন্তানের চেহারা ভেসে উঠে। নিজেকে অসহায় মনে হয়, কারণ ঘাতক ঘুরে বেড়াচ্ছে অথচ আমার কিছু করার নেই। প্রশাসন তাকের কিছুই করতে পারে না। তবে সৃষ্টিকর্তা একজন আছে, তিনি সকলের বিচার করবেন।

এভাবেই আজ বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের শেখ রাসেল পার্কে আয়োজিত ত্বকী হত্যার ১১ বছর উপলক্ষ্যে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী উল্লেখিত মন্তব্য করেন।

মেয়র বলেন, ‘১১ বছর হয়ে গেল আমরা ত্বকী হত্যার বিচার পাইনি। কেন পাচ্ছি না তা নারায়ণগঞ্জবাসী সহ দেশের সবাই বুঝতে পারি। বিচার চাই, চাচ্ছি এসব বলতে আর ভালো লাগে না। কারণ, যেকোন হত্যাকাণ্ডের বিচার হবে এটাই স্বাভাবিক। রাষ্ট্র দায়িত্ব নিয়ে এসব হত্যাকাণ্ডের বিচার বা সুরাহা করে।

দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের বঙ্গবন্ধু হত্যার বিচার হতেই বহু বছর লেগেছে। এমন করে অনেক হত্যাকাণ্ডের বিচার দীর্ঘদিন পরে হয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার সম্পন্ন করেছেন। এর ফলে দেশের মানুষ তার প্রতি আস্থা পেয়েছে। ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা বেড়ে গেছে।

বাংলাদেশের মানুষ তার ওপর ভরসা রাখে যে তিনি ন্যায় বিচার পাওয়ার জন্য কাজ করছেন। সেই ভরসা নিয়েই তার কাছে আমরা আমাদের সন্তান ত্বকী হত্যার বিচার চাই। যতদিন বিচার না হবে ততদিন বিচার চাইব। এনিয়ে কোনো নেগোসিয়েশন করার সুযোগ নেই। কোনো একটি সময়ে অবশ্যই এর বিচার হবে।

শিশু সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি লেখক গবেষক মফিদুল হক, শিল্পী জাহিদ মুস্তাফা ও অশোক কর্মকার, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদসহ অন্যান্যদের উপস্থিতিতে আইভী আরও বলেন, অনেকে বলেন এখন তো নারায়ণগঞ্জ শান্ত। ত্বকী মঞ্চ প্রতিবাদ করছে দেখেই শান্ত। ১১ বছর ধরে প্রতি মাসে হত্যার বিচার চেয়ে আসছে। এই কারণে হত্যাকারীদের একটু তো বুক কাপে। তারপরেও বেশ কিছু হত্যাকাণ্ড হয়েছে, যা আপনারা জানেন না। সেগুলো হয়েছে অন্যভাবে। কোনটি জমিজমা, চর দখল, নিজেদের মধ্যে বিরোধ, মাদক ব্যবসায়ীদের মাধ্যমে। এরা ঘুরে ফিরে কারও না কারও লোক।

Previous Post

সিদ্ধিরগঞ্জে নকশাবহির্ভূত ভবন ভাঙল রাজউক

Next Post

২৪ বছর পর ফাঁসি ! অতঃপর গ্রেফতার

Related Posts

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

Next Post
২৪ বছর পর ফাঁসি ! অতঃপর গ্রেফতার

২৪ বছর পর ফাঁসি ! অতঃপর গ্রেফতার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য