• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে কোন দূর্ণীতি নাই !’

Tuesday, 26 March 2024, 1:31 pm
‘নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে কোন দূর্ণীতি নাই !’
11
SHARES
34
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের স্বাস্থ্য খাতে কোন দূর্ণীতি নাই ! আশ্চর্য্য হলেও সত্য এমনটাই প্রমাণ হতে যাচ্ছে সাম্প্রতিক সময়ে মন্ত্রণালয় কর্তৃক গঠন করা একটি তদন্ত কমিটির প্রতিবেদনে। যার আগাম আভাস দিয়েছেন তদন্ত সেই তদন্ত কমিটির প্রধান নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মুশিউর রহমান।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের দুর্নীতি ও অনিয়ম করে হাসপাতালের সরকারি অর্থ লোপাটের অভিযোগ দীর্ঘদিনের । এবার শহরের এই খানপুুুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৫ কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি অভিযোগে ৷ তদন্ত করতে স্বাস্থ্য অধিদপ্তর কমিটিও করেছিল ৷ তবে দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগ থেকে ছাড় পেতে যাচ্ছেন তারা৷ তদন্ত কমিটির প্রধান জেলা সিভিল সার্জনের সাথে তদন্তের বিষয়ে কথা বলে এমনটা ধারণা করা যাচ্ছে ৷

সিভিল সার্জন ডা. মুশিউর রহমান বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে করা অভিযোগের তিন অভিযোগকারী স্বাক্ষর নকল করে অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন তারা ৷ এখন অভিযোগকারীদের পক্ষ থেকে এমন রেসপন্স পাওয়া গেলে অভিযোগ হালকা হয়ে যায় ৷

তবে, সিভিল সার্জন বলেন, তারপরও বিষয়টি তদন্ত চলছে ৷ তদন্ত শেষে প্রতিবেদনে বিষয়গুলো উল্লেখ করা হবে।

এদিকে, নারায়ণগঞ্জের অনেকের মতে, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অনিয়মের কথা কারও অজানা নয় ৷ অনিয়মের অভিযোগ ওঠার পরও যখন কর্মচারী ছাড় পেয়ে যায় বলে দুর্নীতি আর শেষ হয় না ৷ যার ফলে ভুক্তভোগী হচ্ছেন সাধারণ সেবা প্রার্থীরা ৷

খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের ৫ কর্মচারীর বিরুদ্ধে সরকারি বিল ভাউচারের টাকা আত্মসাৎ, ব্লাড ব্যাংকের অর্থ লোপাট, সরকারি মালামাল বাইরে বিক্রি, রোস্টারের নামে প্রতি মাসে অর্থ লুটে নেয়াসহ বিভিন্ন প্রকার অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। এই  অভিযোগে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে জেলা সিভিল সার্জন কার্যালয়।

অভিযুক্ত ৫ কর্মচারীরা হলেন- নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের হিসাবরক্ষক আহসান হাবিব, ব্লাড ব্যাংক ইনচার্জ আব্দুর আজিজ, স্টোরকিপার আতিকুর রহমান, ওয়ার্ডমাস্টার শেখ আনসার আলী ও অফিস সহায়ক জয়নাল।

এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির সভাপতি জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান। এছাড়া কমিটিতে অপর দুই সদস্য হলেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. আসিফ মাহমুদ, মেডিকেল অফিসার ডা. একেএম মেহেদী হাসান।

এই কমিটি গত ২৪ মার্চ দুপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়কের অফিস কক্ষে অভিযোগকারী ও অভিযুক্তদের সাথে কথা বলেন। সেখানে অভিযোগকারীরা তাদের স্বাক্ষর জাল করে এই অভিযোগ দেয়া হয় বলে কমিটি কে জানান। অনেকেই বলছেন অভিযোগকারী গোপনীয়তার স্বার্থে নাম পরিচয় প্রকাশ না করলেও অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করা উচিত। কারণ অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন পর্যায়ে দুর্নীতির বিষয়টি অনেকটাই আলোচনায় আছে।

এদিকে, অনিয়ম ও টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্তদের মধ্যে তিনজন নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের ব্যাপকভাবে সমালোচিত ‘পিএ সিদ্দিক’ এর আত্মীয়। দুইজন সিদ্দিকের ভাই এবং অপরজন ভায়রা। পিএ সিদ্দিকের বিরুদ্ধে ছিল ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারাও এই কর্মচারীর দাপটে ছিলেন তটস্থ। পিএ সিদ্দিকের দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেলিম ওসমানও। তিনি প্রকাশ্যে একাধিক অনুষ্ঠানে সিদ্দিকের অনিয়ম ও দুর্নীতি নিয়ে কথা বলেন। যদিও সিদ্দিকের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। তবে, দুর্নীতির অভিযোগের পাহাড় মাথায় নিয়ে পিএ সিদ্দিক বদলি হন রাজশাহীতে। এরপর চাকরী ছেড়ে দেন এই পিএ সিদ্দিক ।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের দুর্নীতি ও অনিয়ম করে হাসপাতালের সরকারি অর্থ লোপাটের অভিযোগে তদন্ত কমিটি গঠনের পর থেকে নারায়ণগঞ্জের স্বাস্থ্য খতের সর্বত ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই বলেছেন অভিযোগকারী কাউন্সিলর শকু, নূরু, বকুল, আল আমিন ও দিন মোহাম্মদের নামে দাখিল করা এই অভিযোগ কতটুকু সত্য তা খতিয়ে দেখলেই বেড়িয়ে আসবে ভয়ানক থলের বিড়াল। অভিযোগকারী হয়তো নিজের জীবন রক্ষার কারণে কাউন্সিলর শকুসহ, নূরু মিয়া, বকুল, আল আমিন ও দিন মোহাম্মদের নামে এমন অভিযোগ দাকিল করে থাকতে পারেন । কিন্তু এই অভিযোগ আসলে সত্যি কিনা তা যাচাই করা উচিৎ।

এই দূর্ণীতিবাজদের কারণে ২০১৯ সালে  অক্টোবর নারায়ণগঞ্জ সদর আসনের স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান ৩০০  শয্যা বিশিষ্ট হাসপাতালের ব্যাপক দূর্ণীতি বন্ধ করতে না পেরে কঠোর ভাষায় মন্তব্য করেছিলেন, “পিএ সিদ্দিক হাসপাতালের মালিক !” সেই পিএ সিদ্দিকের বিরুদ্ধে ঠিকাদার চক্রের সাথে আতাঁত করে কোটি কোটি টাকার লুটপাট করার অভিযোগ দীর্ঘদিনের । পিএ সিদ্দিক ছাড়াও এই হাসপাতালের ব্যাপক দূর্ণীতিতে এবার সেই পিএ সিদ্দিকের আপন দুই ভাই ও বায়রা ভাইয়ের বিরুদ্ধেে আবারো জোড়ালো অভিযোগ উঠেছে ।

বর্তমানে এই পিএ সিদ্দিক এই হাসপাতাল থেকে বিতারিত হয়ে চাকরী ছেড়ে দিয়ে এবার গডফাদারদের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তিনি নিয়মিত হাসপাতালে বসে খোদ সুপারকে মনিটরিং করেন বলেও জোড়ালো অভিযোগ রয়েছে খানপুরবাসীর মাঝে । আঙ্গুল ফলে কলাগাছ বনে যাওয়া নির্লজ্জ এই  দূর্ণীতিবাজ চক্রের হাত থেকে এই হাসপাতাল রক্ষা পাবে না কখনোই। ফলে এই তদন্ত আর এই হাসপাতাল দূর্ণীতিতে নিমজ্জিতই থাকবে সব সময়। হ য ব র ল অবস্থাতেই চলবে এই এই সরকারী প্রতিষ্ঠান।

Previous Post

আজ মহান স্বাধীনতা দিবস

Next Post

আড়াইহাজারে ইকোনমিক জোনে ভুটানের রাজার পরিদর্শন

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
আড়াইহাজারে ইকোনমিক জোনে ভুটানের রাজার পরিদর্শন

আড়াইহাজারে ইকোনমিক জোনে ভুটানের রাজার পরিদর্শন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য