• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

এবার সেলিম প্রধানের ১০ হাজার টাকা জরিমানা

Thursday, 16 May 2024, 1:30 pm
ক্যাসিনোকান্ডের সাজাপ্রাপ্ত সেলিম প্রধান এবার ভোটপ্রার্থী
8
SHARES
27
VIEWS
Share on FacebookShare on Twitter

রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা বাতিল হওয়া ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানকে ১০ হাজার টাকা গুনতে হবে।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আট সদস্যের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ আদেশ দেন।

আদালতের মূল্যবান সময় নষ্ট করায় প্রার্থিতা ফিরে পেতে সেলিমের করা দুটি আবেদনের বিপরীতে তাঁকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা খরচ হিসেবে দিতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

প্রার্থিতা ফিরে পেতে করা এক রিটের পরিপ্রেক্ষিতে গত ৩০ এপ্রিল রুল দিয়ে হাইকোর্ট সেলিমের মনোনয়নপত্র গ্রহণ করতে ও তাঁকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন। ফলে তাঁর নির্বাচনে অংশ নেওয়ার পথ খোলে। ওই উপজেলায় ২১ মে ভোট গ্রহণের তারিখ ধার্য রয়েছে।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে উপজেলা পরিষদটির নির্বাচনে চেয়ারম্যান পদের এক প্রার্থী ও নির্বাচন কমিশন আপিল বিভাগে পৃথক আবেদন (লিভ টু আপিল) করে।

পৃথক আবেদনের ওপর শুনানি নিয়ে ৬ মে আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন। ফলে সেলিমের নির্বাচন করা আটকে যায়।

এরপর চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে পৃথক দুটি আবেদন করেন সেলিম। যা চেম্বার আদালত হয়ে আজ আপিল বিভাগে শুনানির জন্য ওঠে।

শুনানি নিয়ে আপিল বিভাগ সেলিমের আবেদন দুটি নিষ্পত্তি করে দিয়ে চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ চলমান থাকবে বলে আদেশ দেন। একই সঙ্গে আদালত সেলিমকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা খরচ (জরিমানা) হিসেবে দিতে আদেশ দেন।

আদালতে সেলিমের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ কে এম নুরুল আলম। অপর প্রার্থী হাবিবুর রহমানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান ও আইনজীবী মাহিন এম রহমান। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ।

পরে সেলিমের আইনজীবী এ কে এম নুরুল আলম সাংবাদিকদের বলেন, আবেদন দুটি তাঁর মক্কেল নিজে না চালানোর কথা জানান। শুনানি পর্যায়ে আসার পর আবেদন দুটি না চালানোর প্রেক্ষাপটে আদালতের মূল্যবান সময় নষ্ট করার দিক বিবেচনায় আপিল বিভাগ ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা খরচ হিসেবে সেলিমকে দিতে বলেছেন।

নথিপত্র থেকে জানা যায়, নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে (দুর্নীতির মামলা) দোষী সাব্যস্ত হয়ে চার বছরের কারাদণ্ডে দণ্ডিত হন সেলিম। সেই দণ্ড থেকে মুক্তিলাভের পর পাঁচ বছর অতিবাহিত না হওয়ার দিক উল্লেখ করে গত ২৩ এপ্রিল সেলিমের মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে সেলিম আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করেন। যা গত ২৮ এপ্রিল নামঞ্জুর হয়। আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেতে সেলিম হাইকোর্টে রিট করেন।

Previous Post

জুলাই থেকে স্মার্ট ভূমি জরিপ শুরু হচ্ছে : ভূমিমন্ত্রী

Next Post

নাশকতার মামলায় গিয়াস উদ্দিনের জামিন নাকচ

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
নাশকতার মামলায় গিয়াস উদ্দিনের জামিন নাকচ

নাশকতার মামলায় গিয়াস উদ্দিনের জামিন নাকচ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য