• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘ম্যাজিস্ট্রেটগণদের চোখে ধূলো দিয়ে ফের তিতাসের নাটক মঞ্চায়ন !’

Sunday, 19 May 2024, 10:15 pm
‘ম্যাজিস্ট্রেটগণদের চোখে ধূলো দিয়ে ফের তিতাসের নাটক মঞ্চায়ন !’
10
SHARES
33
VIEWS
Share on FacebookShare on Twitter

“দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের সর্বত্র তিতাস গ্যাসের অবৈধ সংযোগ দিয়ে একদিকে যেমন প্রথম পর্যায়ে প্রতিটি সংযোগ থেকে লাখ লাখ টাকা অপরদিকে প্রতি মাসে মাসে তিতাসের বিল বাবদ নেয়া হচ্ছে মোটা অংকের অর্থ। এমন কান্ড ঘটিয়ে স্থানীয় পর্যায়ের প্রভাবশালী চক্র যেমন আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাচ্ছেন তেমনি তিতাসের অসাধু প্রায় সকল কর্মকর্তা কর্মচারী যেন একেকজন তিতাসের মহাজের ভূমিকায় অবতীর্ণ হয়ে চালিয়ে যাচ্ছে গ্যাস বাণিজ্য। আর এমন প্রকাশ্য অপরাধ ধামাচাপা দিতে তিতাসের সকল চক্র প্রতি মাসে দুই তিন দফা অবৈধ গ্যাস বিচ্ছিন্নের নাটক মঞ্চায়ন করেই যাচ্ছে ।অবৈধ সংযোগের কারণে দফায় দফায় এই কয়েল কারখানায় অভিযান চালায় নানা সংস্থা । কখনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবার কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেট, কখনো কখনো র‌্যাবের সাজোয়া যানবাহন নিয়ে যেন যুদ্ধ করতে আসা বাহিনীর মাধ্যকে সকল অপরাধ উদ্ধর করে দেশ স্বাধীন করে ফেলছে এমন অবস্থায় চালানো হয় লোক দেখানো অভিযান। এরপর আবার সেই কারখানায় সেই অভিযানকারী কর্তাদের সাথে আতাঁতের পর দেয়া হয় অবৈধ সংযোগ। এভাবেই চলছে এই অভিযান।

এমন অভিযানের পর আবার এই কারখানায় দেয়াও হবে অবেধ সংযোগ। তা আর দেখবে কে ? এমন মন্তব্য করেছেন তিতাসের অভিযানে সাথে থাকা একজন কর্মকর্তা । তিনি বলেন আমি খুবই অসহায় । প্রতি মাসে কম করে হলেও কোটি টাকার গ্যাস চুরি করে এই অসাধুরা । আর জরিমানা করলো কত ? ম্যাজিস্ট্রেটগণদের চোখে ধুলো দিয়ে এই নাটক মঞ্চায়ন করে তিতাসের এই নাটকবাজরা ! এমন নাটক ও অপরাধের সাথে থাকবো না আমি এমন কথা তো বলাও অনেক দূরের বিষয়। যদি বুঝতেও পারে আমি এই অপরাধগুলি পছন্দ করি না  তাতেই আমার বিশাল ক্ষতি হয়ে যাবে।”

জানা যায়, সিদ্ধিরগঞ্জে তিনটি মশার কয়েল কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ। একই সঙ্গে দুটি কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত সিদ্ধিরগঞ্জের মিজমিজি ও মতিন সড়ক এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইলোরা ইয়াসমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় তিন কারখানা থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন চারটি মোটরসহ বিপুল পরিমাণ পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়।

আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিচালিত এ অভিযানে তিতাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মুস্তাক মাসুদ মো. ইমরানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জে কয়েল কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অভিযান শেষে মুস্তাক মাসুদ মো. ইমরান বলেন, ওই এলাকায় প্রভাবশালী দালাল চক্রের মাধ্যমে আলম মশার কয়েল, ডিকে বুস্টার মশার কয়েল ও কামাল মশার কয়েল নামে নিম্নমানের তিনটি কয়েল কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন যাবত উৎপাদন কাজ চালিয়ে যাচ্ছে। ইতিপূর্বে পাঁচবার এ তিনটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তারপরও একই পন্থায় বারবার সংযোগ নিয়ে কারখানা পরিচালিত করা হচ্ছিল।

তিনি আরও বলেন, কারখানা তিনটি ছয় মাসে প্রায় অর্ধ কোটি টাকার গ্যাস অবৈধভাবে ব্যবহার করেছে। পরবর্তীতে যাতে আর অবৈধ সংযোগ নিতে না পারে সেজন্য তিতাসের মূল বিতরণ সংযোগ থেকে অবৈধ সংযোগস্থলে সিমেন্ট ঢালাই দিয়ে স্থায়ীভাবে বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়েছে। আলম ও ডিকে বুস্টার কারখানা দুটির মালিকদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযুক্ত তিন কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Previous Post

সোনারগাঁয়ে ভোট ক্রয় করার সময় যুবক আটক

Next Post

ডাকাতি করতে গিয়ে দলবেঁধে ধর্ষণ, আটক ৪

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

Next Post
ডাকাতি করতে গিয়ে দলবেঁধে ধর্ষণ, আটক ৪

ডাকাতি করতে গিয়ে দলবেঁধে ধর্ষণ, আটক ৪

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য