• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়ণগঞ্জ মগের মুল্লুক : প্রমাণ করলেন পোষ্ট মাস্টার শাহ আলম !

Saturday, 25 May 2024, 9:11 pm
নারায়ণগঞ্জ মগের মুল্লুক : প্রমাণ করলেন পোষ্ট মাস্টার শাহ আলম !
7
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ যেন মগের মুল্লুক এমনটা আবার প্রমাণ করলেন প্রধান ডাকঘরের সহকারী পোষ্ট মাস্টার মোহাম্মদ শাহ আলম।

নগরীর কালীরবাজার এলাকায় অবস্থিত প্রধান ডাকঘরের কার্যালয়ের ভেতরে সহকারী পোষ্ট মাস্টারের ছেলের বিয়ে অনুষ্ঠিত হওয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে নগরজুড়ে।

শুক্রবার (২৪ মে) রাতে সরকারী ছুটির দিন উক্ত বিয়ে অনুষ্ঠিত হয়।

সরেজমিনে দেখা গেছে, নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর কার্যালয়ে যেখানে সকল প্রকার অফিসিয়াল কাজকর্ম সহ আর্থিক লেনদেন সম্পন্ন হয়, ওই স্থানেই মঞ্চ করে বিয়ের আয়োজনসহ বাইরে প্যান্ডেল করে অতিথিদের জন্য সেখানে রান্নার করা হয়েছে। আগামীকাল শনিবার সেই বিয়ের বৌ-ভাত অনুষ্ঠিত হবে।

জানা গেছে, পোষ্ট অফিসের কার্যালয়ের ভেতরে যে বিয়ের অনুষ্ঠান হচ্ছে সেটি নারায়ণগঞ্জ প্রধান ডাকঘরের সহকারী পোষ্ট মাস্টার মোহাম্মদ শাহ আলমের ছেলের বিয়ের অনুষ্ঠান। কার্যালয়ের ভেতরে বর ও কনের জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। সন্ধ্যা ৭টার দিকে বর ও কনে একটি সাদা রঙের প্রাইভেইকারে করে পোষ্ট অফিস কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। তাদের সাথে আরো বেশ কয়েকজন ভেতরে প্রবেশ করেন। বর-কনেকে নিয়ে ভেতরে প্রবেশ করে মঞ্চে উঠে দাড়ালে সবাইকে মোবাইল ফোনের মাধ্যমে ছবি তুলতে দেখা গেছে।

এ সময় পোষ্ট অফিসের কর্মচারীদের কাছে জানতে চাওয়া হলে তারা জানান, পোষ্ট মাস্টারের ছেলের বিয়ে হচ্ছে। কার্যালয়ের ভেতরে বিয়ে কেন এমন প্রশ্নের উত্তরের তারা বলেন, এটাই পোষ্ট মাস্টারের বাড়ি তো বিয়ে হলে সমস্যা কি।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ প্রধান ডাকঘরের সহকারী পোষ্ট মাস্টার (স্থানীয় ব্যবস্থাপনা) হিসেবে দায়িত্ব পালন করে অবসরে যাওয়া মনির হোসেন এর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আমি অনেক আগে এই পোষ্ট অফিসে ছিলাম। আমি এখন অবসর নিয়েছি। পোষ্ট অফিসের ভেতরে এমন বিয়ের আয়োজন কতটা আইনসিদ্ধ বা যৌক্তিক এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আইনসিদ্ধ বা কতটুকু যৌক্তিক সেটা আমার জানা নাই। তবে আমি শুনেছি তিনি কার্যালয়ের ভেতরে বিয়ের অনুষ্ঠান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অনুমতি এনেছেন।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ প্রধান ডাকঘরের সহকারী পোষ্ট মাস্টার কাম পোষ্ট মাস্টার মোহাম্মদ শাহ আলম এর কাছে জানতে চাওয়া হলে কার্যালয়ের ভেতরে তাঁর ছেলের বিয়ে হচ্ছে নিশ্চিত করে বলেন, আমার ছেলের বিয়ে হচ্ছে। আমি পারমিশন এনেছি। আমি এখানকার পোষ্ট মাস্টার এখানকার সব কিছু আমার দায়িত্বে বলে ফোন কেটে দেন।

তবে ঢাকা নিউজ ২৪ এর প্রতিবেদক পোষ্ট অফিসে উপস্থিত হয়ে অনুমতির কাগজ আছে কিনা জানতে চাওয়া হলে তিনি জানান, কোন কাগজ নেই। মৌখিক ভাবে অনুমতি নেওয়া হয়েছে। আগামীকাল বৌ-ভাতে ডাক বিভাগের উর্ধতন কর্মকর্তারা আসবেন বলেও তিনি জানান।

শনিবার ২৫ মে নগরীর পোষ্ট অফিসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধে বলেন, নারায়ণগঞ্জ যে মগের মুল্লুক এমন টা আবার প্রমাণ করলেন শাহ আলম ।  এমন ঘটনার কোন বিচার তো হবেই না, দেখবেন তিনি এমন অপকর্ম করে আবার পুরস্কৃতও হবেন ।

Previous Post

ভবন থেকে পরে নির্মাণ শ্রমিকের মৃত্যু

Next Post

ট্রান্সফরমার চুরি : স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ গ্রেপ্তার ৪

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
ট্রান্সফরমার চুরি : স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ গ্রেপ্তার ৪

ট্রান্সফরমার চুরি : স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ গ্রেপ্তার ৪

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য