• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘সরকারই বেশি পরিবেশ আইন লঙ্ঘন করে’

Thursday, 6 June 2024, 9:30 pm
‘সরকারই বেশি পরিবেশ আইন লঙ্ঘন করে’
4
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

পরিবেশ রক্ষায় সরকার আইন তৈরি করলেও সবচেয়ে বেশি আইন ভাঙে সরকারই। পরিবেশ আইনের ত্রুটি সরকারকে পরিবেশবিরোধী
কর্মকাণ্ড করতে অবাধ স্বাধীনতা দিয়েছে। আইনের একটি ধারার কারণে সরকারের বিরুদ্ধে মামলায় জেতা যাচ্ছে না।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের ৯টি সংগঠনের জোট ‘নারায়ণগঞ্জ সম্মিলিত পরিবেশ আন্দোলনে’র মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। এ সময় তারা পরিবেশ আইন সংশোধনের দাবি জানান। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জোটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ বি সিদ্দিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন– বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার সহসভাপতি তারেক বাবু, নারায়ণগঞ্জ পরিবেশ আন্দোলনের প্রধান সমন্বয়ক মোস্তফা করিম, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সমন্বকয় সাইফুল ইসলাম, প্রথম আলো বন্ধুসভার জেলা কমিটির সভাপতি আফরিন সুলতানা জেমি, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন শাহ্‌, শরীফুন নেছা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক শরীফ উদ্দিন সবুজ প্রমুখ।

মানববন্ধনে ‘নারায়ণগঞ্জ সম্মিলিত পরিবেশ আন্দোলনে’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ বি সিদ্দিক বলেন, পরিবেশ আইন অনুযায়ী সরকারকে নদী রক্ষা করতে হবে, গাছ রক্ষা করতে হবে, জলাশয় রক্ষা করতে হবে। কিন্তু সরকারি সংস্থাগুলো সবচেয়ে বেশি আইন লঙ্ঘন করে নদী দখল করছে, ভরে ফেলছে। গাছ কেটে ফেলছে।  নারায়ণগঞ্জের বিআইডব্লিউটিএ এর প্রকৃষ্ট উদাহরণ। তারা তাদের নতুন টার্মিনাল ভবন নির্মাণের অজুহাতে নদী দখল ও গাছ কাটার পরিকল্পনা চূড়ান্ত করেছে।

নারায়ণগঞ্জ পরিবেশ আন্দোলনের প্রধান সমন্বয়ক মোস্তফা করিম বলেন, পরিবেশ আইনের সর্বশেষ লাইনে বলা হয়েছে, সরকারের প্রয়োজনে কোনো কাজ হলে এ আইন প্রযোজ্য হবে না। তাই এ আইন দ্বিমুখী আইন। ফলে সরকার যখন আইন লঙ্ঘন করে, তার বিরুদ্ধে মামলা করে লাভ হয় না। এ আইন সংশোধন করতে হবে।

এদিকে পরিবেশ দিবস উপলক্ষে বুধবার বেলা ১১টার দিকে চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের ষষ্ঠ তলায় পরিবেশ সাংবাদিক ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, রাস্তা করলে অবশ্যই রাস্তার পাশে গাছ লাগানোর জায়গা রাখতে হবে। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড নতুন করে নির্মাণ করা হলেও এর দু’পাশে গাছ লাগানোর জায়গা রাখা হয়নি।

দৈনিক সংবাদের চিফ রিপোর্টার সালাম জুবায়েরের সভাপতিত্বে এতে বক্তব্য দেন নাফিজ আশরাফ, আমীর হুসাইন স্মিথ, বুলবুল আহমেদ সোহেল, গোলাম রাব্বানী শিমুল, সৌরভ হাসান সিয়াম, দিনার মাহমুদ, তানভীর আহাম্মেদ, নিখিল হোসেন আমন, মেহেদী হাসান প্রমুখ।

পরিবেশ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শিশুদের মধ্যে গাছ বিতরণ করেন। এ ছাড়া বিজ্ঞান আন্দোলন মঞ্চ অনুষ্ঠানমালার আয়োজন করে।

Previous Post

এক মাসেও খোঁজ নেই দুই ভাইয়ের, মায়ের আর্তনাদ

Next Post

'শীতলক্ষ্যায় লাশ পাওয়া গেলে মৌলভী সাহেবদের প্রতিবাদ নাই'- আইভী

Related Posts

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 
Lead 5

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 

Next Post
‘শীতলক্ষ্যায় লাশ পাওয়া গেলে মৌলভী সাহেবদের প্রতিবাদ নাই’- আইভী

'শীতলক্ষ্যায় লাশ পাওয়া গেলে মৌলভী সাহেবদের প্রতিবাদ নাই'- আইভী

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য