• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

কাঞ্চন পৌর নির্বাচনে দুই মেয়রপ্রার্থীর হাতাহাতি, ইসির শোকজ

মেয়রপ্রার্থীর ওপর হামলা, ভাঙচুর

Monday, 10 June 2024, 10:55 pm
কাঞ্চন পৌর নির্বাচনে দুই মেয়রপ্রার্থীর হাতাহাতি, ইসির শোকজ
4
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter
মাত্র কয়েক দশক পূর্বে রূপগঞ্জের অজপাড়াগাঁখ্যাত কাঞ্চন ইউনিয়ন এলাকায় যাতায়াত করতে পায়ে হাটার পথে ঢাকা থেকে কমপক্ষে ৭/৮ ঘন্টা আর নারায়ণগঞ্জ থেকে পাচরুখী কিংবা লঞ্চযোগে শান্তির এই নগরীতে যেতে দীর্ঘ সময় ব্যয় করতে হতো ।  আর এখন সর্বোচ্চ এক ঘন্টায় কাঞ্চন যেতে পারে নারায়ণগঞ্জ কিংবা ঢাকার লোকজন । কালের পরিবর্তনে সেই শান্ত কাঞ্চন এখন চরম অশান্তির নগরীতে পরিনত হয়েছে ৷ কাচা টাকার ঝনঝনানিতে কাঞ্চন যেন এখন বিশাল ফ্যাক্টর।  সেই কাঞ্চন এলাকার সাম্রাজ্য দখলে শত কোটি টাকাও ব্যয় করে মাফিয়াচক্র ।
এখন সেই কাঞ্চন পৌরসভার নির্বাচনে প্রতীক বরাদ্দের পূর্বে দ্বন্দ্ব যেন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।  কোন আইন কানন কে তোয়াক্কা না করে সম্মেলন কক্ষে সামনের আসনে বসা নিয়ে দুই মেয়রপ্রার্থী আবুল বাশার বাদশা ও রফিকুল ইসলামের মধ্যে তর্ক শুরু হয়, এরপর মারামারি।পরে তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে উভয়পক্ষের কর্মী-সমর্থকরাও জড়িয়ে পড়েন ধাওয়া পাল্টা ধাওয়া

রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্ধের সময় চেয়ারে বসা নিয়ে তর্কের জেরে দুই মেয়রপ্রার্থীর মধ্যে হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আজ সোমবার (১০ জুন) সকাল ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশের সামনেই উভয়পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভাঙচুর চালানো হয়।

এ ঘটনায় উভয় মেয়রপ্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কাঞ্চন পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন ধার্য ছিল। এ সময় সম্মেলন কক্ষে অবস্থান করছিলেন রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ, উপজেলা নির্বাচন কর্মকর্তা তাজাল্লি ইসলাম ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা।

প্রতীক বরাদ্ধের আগে সম্মেলন কক্ষে সামনের আসনে বসা নিয়ে দুই মেয়রপ্রার্থী আবুল বাশার বাদশা ও রফিকুল ইসলামের মধ্যে তর্ক শুরু হয়। পরে তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে উভয়পক্ষের কর্মী-সমর্থকরাও এতে জড়িয়ে পড়েন। তারা একে-অপরের দিকে চেয়ার ছুঁড়ে মারেন ও সম্মেলন কক্ষের চেয়ার, দরজা, জানালা ও প্রজেক্টর ভাঙচুর করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় উভয়পক্ষই একে-অপরকে দোষারোপ করছেন।

মেয়রপ্রার্থী রফিকুল ইসলাম বলেন, ‘পরাজয় নিশ্চিত জেনে বহিরাগতদের এনে আমার ও আমার সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। আমি চেয়ারে আগে বসেছিলাম। কিন্তু আমাকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে বাদশার লোকজন।’

অন্যদিকে আরেক প্রার্থী আবুল বাশার বাদশা বলেন, ‘চেয়ারে বসা নিয়ে তর্ক শুরু হয় কর্মীদের সাথে। তারা কাউকে বসতে দিচ্ছিল না। গায়ের জোর দেখিয়ে হাতাহাতি শুরু করে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য নির্বাচন কর্মকর্তাদের কাছে অনুরোধ জানাচ্ছি।’

এ বিষয়ে রিটানিং কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ বলেন, ‘অনাকাঙ্ক্ষিতভাবে একটি ঘটনা ঘটেছে। উভয় মেয়রপ্রার্থীকে শোকজ করা হয়েছে। কেন তাদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ ভঙ্গের দায়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে তাদের কাছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে।’

Previous Post

রেলের উন্নয়নের মাস্টার প্ল্যানে নারায়ণগঞ্জ : সংসদে রেলমন্ত্রী

Next Post

গার্মেন্টস কর্মীদের বিক্ষোভে নাকাল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক

Related Posts

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ
Lead 4

মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 
Lead 5

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই
Lead 1

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই

‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫
Lead 1

‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫

খালেদা জিয়ার দিয়েছিলেন আশ্বাস, ১ যুগেও ঝুলে ৭ খুনের বিচার
Lead 1

খালেদা জিয়ার দিয়েছিলেন আশ্বাস, ১ যুগেও ঝুলে ৭ খুনের বিচার

Next Post
গার্মেন্টস কর্মীদের বিক্ষোভে নাকাল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক

গার্মেন্টস কর্মীদের বিক্ষোভে নাকাল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
  • খালেদা জিয়ার দিয়েছিলেন আশ্বাস, ১ যুগেও ঝুলে ৭ খুনের বিচার 27 Apr, 2026
  • পূর্বাচলে বেপরোয়া গতির বলি দুই বন্ধু 26 Apr, 2026
  • হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত 26 Apr, 2026
  • মেঘনা নদী দখলে মেঘনা গ্রুপ, রাষ্ট্র যেন নীরব দর্শক 26 Apr, 2026
  • এবার ঝুট ব্যবসা দখলে ব্যবসায়ীকে প্রাণনাশে রনির হুমকি 25 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য