• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

বেনজিরের নজিরবিহীন দূর্ণীতিতে কলংকিত নারায়ণগঞ্জের মাটি

রূপগঞ্জে বেনজীরের কোটি টাকার বাংলোবাড়ি এখন স্থানীয়দের কাছে দর্শনীয় স্থান

Thursday, 13 June 2024, 9:39 pm
বেনজিরের নজিরবিহীন দূর্ণীতিতে কলংকিত নারায়ণগঞ্জের মাটি
14
SHARES
44
VIEWS
Share on FacebookShare on Twitter

সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের নারায়ণগঞ্জে বিশাল সম্পদ নিয়ে ব্যাপক গুঞ্জন থাকলেও অনেকের কাছে অজানা ছিলো  কোথায় সেই সম্পত্তি গড়ে তুলেছেন বেনজির । বেনজিরের নানা অপরাধের বিশাল ফিরিস্তি নিয়ে এরই মধ্যে ব্যাপক সমালোচনার পর স্বপরিবারে অত্যান্ত গোপনে দেশ ত্যাগ করে এই বেনজির। এরপর আরো বেড়িয়ে আসতে শুরু করেছে অজানা অনেক কেলেংকারীর তথ্য। রূপগঞ্জে বিশাল এই সম্পদের ফিরিস্তি নানা কারণে কোন গণমাধ্যম এতোদিন প্রকাশ করতে না পারলেও এবার সাংবাদিক সাবিত আল হাসান সরজমিনে উপস্থিত হয়ে তুলে এনেছেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বে নজির কান্ডের কিছু অংশ। যা টেকনাফ থেকে তেতুলিয়ার মতো নারায়ণগঞ্জের মাটিকেও কলংকিত করেছে

বাড়ি দেখভালের দায়িত্বে থাকা কেয়ারটেকার ও হাউজিংয়ের নিরাপত্তাকর্মী জানান, ২০২২ সালের দিকে বাড়িটি নির্মাণ করা হয়। ‘বেনজীর আহমেদ দেশে থাকলে মাঝেমধ্যেই এ বাড়িতে আসতেন, রাত্রিযাপনও করতেন।’

ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে কাঞ্চনগামী সিএনজি-অটোরিকশা চালককে বেনজীর আহমেদের বাড়ির কথা জিজ্ঞেস করতেই তিনি আড়চোখে তাকালেন। তারপর একগাল হাসি দিয়ে বললেন, ‘উঠেন, নামিয়ে দিব।’ প্রায় ৩০ মিনিট যাত্রার পর আনন্দ হাউজিং সোসাইটির প্রবেশপথে নামিয়ে দিয়ে বললেন, ‘আপনার চোক্ষে যেই বাড়িডা বেশি সুন্দর লাগবো, ওইটাই বেনজীরের বাড়ি।’

এ হাউজিংয়ে হাতেগোনা কয়েকটি বাড়ি রয়েছে। তাই বেনজীর আহমেদের দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়িটি চিনে নিতে খুব বেশি বেগ পেতে হয় না। পুলিশের সাবেক এ মহাপরিদর্শকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত তার বাংলোবাড়িটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

আনন্দ হাউজিং সোসাইটি মূলত পুলিশ পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড দ্বারা পরিচালিত। হাউজিংয়ের স্টাফরা জানান, প্রতি কাঠা জমি ৪০ থেকে ৪৫ লাখ টাকায় বিক্রি হচ্ছে। সেখানেই ২৪ কাঠা জমি কিনে বাংলোটি তৈরি করেছেন বেনজীর।

দুর্নীতির অভিযোগ ওঠার আগে এ বাড়ির মালিকের পরিচয় সেভাবে প্রচার না হলেও বর্তমানে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের প্রায় সব বয়সি মানুষের কাছেই পরিচিত এ বাড়িটি। বিকেল হলেই হাউজিংয়ে খোলা মাঠে বেড়াতে আসা মানুষ আগ্রহ নিয়ে তাকান বাড়িটির দিকে।

বাড়ি দেখভালের দায়িত্বে থাকা কেয়ারটেকার ও হাউজিংয়ের নিরাপত্তাকর্মী জানান, ২০২২ সালের দিকে বাড়িটি নির্মাণ করা হয়। ‘বেনজীর আহমেদ দেশে থাকলে মাঝেমধ্যেই এ বাড়িতে আসতেন, রাত্রিযাপনও করতেন।’

বাংলোটিতে সার্বক্ষণিক নিরাপত্তায় কেয়ারটেকারের পাশাপাশি দুটি কুকুরও রাখা হয়েছে।

বুধবার (১২ জুন) আদালতের আদেশে তৃতীয় দফায় জব্দ করা হয়েছে বেনজীর আহমেদের আরও বিপুল পরিমাণ সম্পদ। সে তালিকায় রয়েছে এ বাংলোটিও। বলা হচ্ছে, বাড়িটির মূল্য প্রায় ১০ কোটি টাকা।

বৃহস্পতিবার (১৩ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান গণমাধ্যমকে জানান, বেনজীর আহমেদ, তার স্ত্রী ও তিন কন্যার নামে অস্বাভাবিক পরিমাণ সম্পদের সন্ধান পাওয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক।

শিগগিরই বেনজীর ও তার সহযোগীদের বিরুদ্ধে দুদক মামলা করবে বলেও জানান এ কর্মকর্তা।

‘অনুসন্ধান এখনো চলমান। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, কানাডা ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বেনজীরের সম্পদের অনুসন্ধান চলছে। আরও যদি সম্পদের সন্ধান পাওয়া যায়, সেগুলোও জব্দের জন্য আদালতের দ্বারস্থ হবে দুদক, ‘বলেন তিনি।

এদিকে আগামী ২০২৪–২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৫ শতাংশ কর দিয়ে অবৈধপথে অর্জিত সম্পদকে বৈধ করার বিধান রাখার পর প্রশ্ন ওঠে, বেনজীর আহমেদের মতো ব্যক্তিরা, যারা অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ তৈরি করেছেন, তারাও এ সুযোগের সুবিধাভোগী হতে পারবেন কি না।

তবে ৭ জুন এক সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, বেনজীর তার অভিযুক্ত অবৈধ সম্পদ সাদা করার সুবিধা পাবেন না।

‘যেহেতু বেনজীর আহমেদের মামলা ফৌজদারি ও আইনি প্রক্রিয়ার আওতায় পড়ে, তাহলে বিষয়টা কীভাবে বৈধ হয়ে যাবে ট্যাক্স দিলে ?’ বলেন তিনি।

Previous Post

মক্কায় সেই শিশু হজযাত্রীর মৃত্যু

Next Post

মসজিদের টাকায় সুদের ব্যবসা ! সংঘর্ষে আহত ৫

Related Posts

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ
Lead 4

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ

Next Post
মসজিদের টাকায় সুদের ব্যবসা ! সংঘর্ষে আহত ৫

মসজিদের টাকায় সুদের ব্যবসা ! সংঘর্ষে আহত ৫

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য