• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আওয়ামী লীগের দ্বন্ধে ৫ মাসে ২৮ খুন

Saturday, 29 June 2024, 2:08 pm
আওয়ামী লীগের দ্বন্ধে ৫ মাসে ২৮ খুন
2
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

গত বুধ ও বৃহস্পতিবার দুই দিনে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নারায়ণগঞ্জে তিনজন আওয়ামী লীগ নেতা খুন হয়েছে। তারা হলেন রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে খুন হন জেলা পরিষদের সদস্য এবং নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম। নারায়ণগঞ্জের ফতুল্লায় দিনে-দুপুরে কুপিয়ে হত্যা করা হয় কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক সুরজ মিয়াকে।

তিনটি খুনের ঘটনাই ঘটেছে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। এর মধ্যে বাঘায় খুনের ঘটনার পেছনে স্থানীয় দলিল লেখক সমিতি সরকারি ফির বাইরে বাড়তি যে চাঁদা আদায় করে, সেই চাঁদার নিয়ন্ত্রণ নিয়ে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইট–বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে খুনের ঘটনা ঘটে। এ দুটি খুনের ঘটনায় আক্রমণকারী ও নিহত দুই পক্ষই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে খুনের ঘটনার কারণ আধিপত্য বিস্তার। এর পেছনে রাজনৈতিক যুক্ততার বিষয়টি এখনো স্পষ্ট নয়।

নারায়ণগঞ্জের ফতুল্লায় দিনে-দুপুরে কুপিয়ে হত্যা করা হয় কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক সুরজ মিয়াকে।

অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত ক্ষমতাসীন আওয়ামী লীগে খুনোখুনি থামছেই না। তৃণমূলের নেতা থেকে সংসদ সদস্য কেউ বাদ যাচ্ছেন না। চলতি বছরের প্রথম পাঁচ মাসে সরকারদলীয় সংসদ সদস্যসহ ২৮ নেতা খুন হয়েছেন। প্রায় সব ঘটনাতেই আক্রমণকারী ও ভুক্তভোগী দুই পক্ষই আওয়ামী লীগের নেতা-কর্মী।

আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা বলছেন, অভ্যন্তরীণ বিভেদ এমন পর্যায়ে পৌঁছেছে যে রাজনৈতিকভাবে এর সমাধানের কোনো পথ তাঁরা খুঁজে পাচ্ছেন না। হত্যাকাণ্ডের পর আইনি প্রক্রিয়ায় ঘাতকের বিচার করাই এখন লক্ষ্য। তবে অভিযুক্ত ব্যক্তিরা প্রভাবশালী কোনো না কোনো পক্ষের ছত্রচ্ছায়ায় থাকেন। তাই সঠিক ও যথাসময়ে বিচার সম্পন্ন করাও কঠিন।

গত জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে বিরোধী দল অংশ নেয়নি। প্রতিটি ভোটেই আওয়ামী লীগের প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ। ফলে দলীয় কোন্দল আরও বেড়েছে। এর সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তার এবং দখল, চাঁদাবাজি, চোরাকারবারির নিয়ন্ত্রণসহ নানা কারণে আগে থেকেই কোন্দল ছিল।

চলতি বছরের প্রথম পাঁচ মাসে সরকারদলীয় সংসদ সদস্যসহ ২৮ নেতা খুন হয়েছেন। প্রায় সব ঘটনাতেই আক্রমণকারী ও ভুক্তভোগী দুই পক্ষই আওয়ামী লীগের নেতা-কর্মী।

আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে, ২০১৮ সাল থেকে গত মে পর্যন্ত ছয় বছরে ২০২ জন আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থক অভ্যন্তরীণ সংঘাতে মারা গেছেন।

অভ্যন্তরীণ সংঘাত ও প্রাণহানির ঘটনাগুলোকে বিচ্ছিন্ন বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

তিনি বলেন, বিভেদ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এমন নয়। দল বড়, বিপুল নেতা-কর্মী-সমর্থক রয়েছেন। এর মধ্যে কিছু আগাছা ঢুকে পড়েছে। তবে কেউ বিশৃঙ্খলা করলে সাংগঠনিকভাবে দল ও আইনিভাবে রাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে।

আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলছে, গত ১৫ বছরে সরকার বিপুল উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে। সরকারি কেনাকাটায় কমিশন আদায় এবং হাট-ঘাট, পরিবহন খাতেও বিপুল চাঁদাবাজি করে অর্থ বানানোয় অনেকে ব্যস্ত হয়ে পড়েছে। ফলে যেকোনো মূল্যে আধিপত্য ধরে রাখতে মরিয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ জন্যই সংঘাত ও প্রাণহানি ঠেকানো যাচ্ছে না।

সূত্র : প্রথম আলো (২৯ জুন ২০২৪)

Previous Post

রহস্যেঘেরা অগ্নিকাণ্ড : আরো এক মরদেহ উদ্ধার

Next Post

দূর্ণীতি বিরোধী অভিযান : আতংক ৯ ক্যাডার

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন
Lead 1

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি
Lead 1

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি

Next Post
দূর্ণীতি বিরোধী অভিযান : আতংক ৯ ক্যাডার

দূর্ণীতি বিরোধী অভিযান : আতংক ৯ ক্যাডার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য