• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

শ্রীলঙ্কায় জিম্মি ৪ যুবক : আড়াইহাজারে মুক্তিপণ আদায়

মুক্তিপন দিয়ে উদ্ধার : থানায় মামলা আড়াইহাজারের চার যুবককে অষ্ট্রেলিয়ার কথা বলে শ্রীলংকায় টর্চার সেলে রেখে নির্যাতন

Tuesday, 9 July 2024, 5:42 pm
শ্রীলঙ্কায় জিম্মি ৪ যুবক  : আড়াইহাজারে মুক্তিপণ আদায়
4
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

আড়াইহাজার প্রতিনিধি

আড়াইহাজারের চার যুবককে অষ্ট্রেলিয়ায় পাঠানোর কথা বলে শ্রীলংকায় টর্চার সেলে রেখে নির্যাতন করা হয়েছে। তাদের কাছ থেকে মুক্তিপন হিসেবে আদায় করা হয়েছে ৭৬ লাখ টাকা। মুক্তিপন দিয়ে দেশে ফিরে আসার পর প্রতারক দালাল চক্রের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী একজনের পিতা।

কিন্তু ধূর্ত প্রতারক চক্র রয়েছে পুলিশের ধরা ছোঁয়ার বাইরে। অপরাপর ভিকটিমেরা হচ্ছেন, একই এলাকার কাউসারের ছেলে হানিফ, স্বপনের ছেলে আঃ আহাদ এবং শামীমের ছেলে সাকিব।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, উপজেলার পাঁচরুখী এলাকার মোবারক হোসেন মোল্লার ছেলে হাসিবুল হোসাইনসহ আরো তিনজনকে অষ্ট্রেলিয়া নেয়ার কথা বলে মিরপুর ১২ নং সেকশনের বি ব্লকের ৪ নম্বর সড়কের ৭৪ নম্বর প্লটের স্বপ্নখেয়া ভবনের ৭ম তলার বাসিন্দা মল্লিক রেজাউল হক সেলিম ও তার সহযোগিরা তাদের কাছ থেকে নগদ ১৫ লাখ টাকা নেয়।

পরে ২০২৩ সালের ২৬ মে হাসিবুল হোসাইনসহ আরো তিনজনকে অষ্ট্রেলিয়া পাঠানের কথা বলে বাড়ী থেকে নিয়ে যায়।

প্রতারক চক্র ভিকটিমদেরকে ভারতের চেন্নাই নিয়ে গিয়ে টর্চার সেলে আটকে রেখে ভিকটিমদের পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা মুক্তিপন আদায় করে। পরে তাদেরকে আবার চেন্নাই থেকে অষ্ট্রেলিয়া নেয়ার কথা বলে নিয়ে যাওয়া হয় শ্রীলংকায়। সেখানে নিয়ে আবার তাদেরকে রাখা হয় প্রতারক চক্রের নির্ধারিত টর্চার সেলে।

সেখানে দ্বিতীয় দফায় ভিকটিমদেরকে আটকে রেখে দৈহিক নির্যাতন করে ভিকটিমদের পরিবারের কাছ থেকে বিভিন্ন ব্যাংক একাউন্টের মাধ্যমে মোটা অংকের টাকা মুক্তিপন আদায় করা হয়। পরে মুক্তিপন পাওয়ার পর ভিকটিমদেরকে ছেড়ে দিলে শ্রীলংকার পুলিশের মাধ্যমে তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়। ভিকটিমেরা দেশে আসার পর মামলার বাদী ভিকটিম হাসিবুল হোসাইনের পিতা মোবারক হোসেন সর্বশেষ গত ৩ মে মামলার ৬ নং বিবাদী ইকবালের ভুলতা গাউছিয়া এলাকার বাড়ীতে এক সমঝোতা বৈঠক বসেন। বৈঠকে প্রতারকচক্র মোবারক হোসেনকে চরম অপমান অপদস্ত ও হুমকী ধমকী প্রদান করে। ভিকটিমদের ক্ষতিপূরণ দিবেনা বলে জানায়।

এ বিষয়ে মোবারক হোসেন বাদী হয়ে বিজ্ঞ মানবপাচার ট্রাইবুনাল, নারায়ণগঞ্জ এ চলতি বছরের মে মাসের ১৬ তারিখে মল্লিক রেজাউল হক সেলিম, তার স্ত্রী বিউটি এবং মেয়ে সূিুচসহ যাদের একাউন্টের মাধ্যমে টাকা দেয়া হয়েছে তাদেরকে আসামী করে একটি মামলা দায়ের করেনযা আদালতের নির্দেশে আড়াইহাজার থানায় রেকর্ড করা হয়।

পিটিশন মোকদ্দমা নং- ২৫৪/২৪। কিন্তু মামলা হওয়ার পর প্রায় দুই মাস অতিবাহিত হয়ে গেলেও পুলিশ প্রধান আসামী মল্লিক রেজাউল হক সেলিমকে গ্রেফতার করতে পারেনি। মামলার বাদী মোবারক হোসেন জানান, মামলাটির তদন্তের অগ্রগতির ক্ষেত্রে পুলিশ গাফিলতি করছে। তারা আসামী গ্রেফতারের ক্ষেত্রেও তেমন তৎপরতা দেখাচ্ছেন না।

এ ব্যাপারে মামলার দতন্তকারী কর্মকর্তা আড়াইহাজার থানার এস আই রিপন জানান, মামলা গ্রহণের পর একজন আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রধান আসামীসহ বাকী আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। তা ছাড়া মামলাটি সিআইডির সিডিউলভুক্ত হওয়ায় এর তদন্তভার সিআইডিতে হস্তান্তরের পক্রিয়া চলছে।

Previous Post

সাকিব খানের গোপনাঙ্গ কর্তন

Next Post

মাদকে বাধা : মোয়াজ্জিনের চোখ উৎপাটনসহ আহত ৪

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

Next Post
মাদকে বাধা : মোয়াজ্জিনের চোখ উৎপাটনসহ আহত ৪

মাদকে বাধা : মোয়াজ্জিনের চোখ উৎপাটনসহ আহত ৪

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • 58773 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য