• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সেই মোহাম্মদ আলীকে ঘিরে ফের নগরীতে বিতর্ক

Sunday, 28 July 2024, 12:18 pm
সেই মোহাম্মদ আলীকে ঘিরে ফের নগরীতে বিতর্ক
5
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী । যিনি বিএনপির বিতর্কিত নির্বাচনে এমপি হলেও দীর্ঘদিন ধরে বিএনপির পাশে নেই সাবেক এই এমপি। নারায়ণগঞ্জের রাজনীতিতে কিং মেকার হিসেবে আখ্যায়িত করলেও প্রবীনদের অনেকেই এই মোহাম্মদ আলীকে ‘নয় লাইখ্যা  আলী বলেই ডাকেন ।  আর এই ব্যক্তিকে ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের সাথেই উঠবস করতে দেখা যাচ্ছে  দীর্ঘদিন যাবত।

তবে তাকে আবারও বিএনপি নেতা হিসেবে চিহ্নত করা হয়েছে। শুধু কী তাই ? তার ভাতিজা এবং দুই নাতিকে করা হয়েছে এমপি শামীম ওসমানের মালিকানা শীতল পরিবহনে অগ্নি-সংযোগ মামলার আসামী। এ নিয়ে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গণে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি থেকে সংসদ সদস্য হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা ও শিল্পপতি মোহাম্মদ আলী। ২০০৮ সাল পর্যন্ত বিএনপিতে সক্রিয় ছিলেন তিনি। পরবর্তী সময়ে তাকে আর বিএনপির পাশে দেখা যায়নি। বিএনপির সাথে সম্পর্ক বজায় রাখেননি বলেও সর্বজন স্বীকৃত হয়ে আছে। উপরন্ত তাকে নারায়ণগঞ্জ-৪ আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পাশে দেখা গেছে বিভিন্ন সময়ে। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সাথেও তার সখ্যতা বেশ দৃঢ় বলে বারংবার আলোচনায় এসেছে। তাদের নির্বাচনি কার্যক্রম, সামাজিক ও পারিবারিক আচার অনুষ্ঠানেও সক্রিয় দেখা গেছে মোহাম্মদ আলীকে।ওসমান পরিবারের সাথে দহরম মহরম সম্পর্ক থাকলেও এবার এমপি শামীম ওসমানের ব্যক্তিমালিকানা শীতল বাস পোড়ানো মামলায় মোহাম্মদ আলীর ভাতিজা এবং দুই নাতিকে আসামী করায় অনেকের চোখ কপালে উঠেছে। চলছে তুমুল আলোচনা।

তথ্য মতে, কোটা ইস্যুতে ছাত্র আন্দোলন ঘীরে নারায়ণগঞ্জে ব্যাপক তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় অবস্থিত এমপি শামীম ওসমানের মালিকানা শীতল পরিবহনের পার্কিং স্ট্যান্ড রয়েছে। গত ১৯ জুলাই রাতে শীতল পরিবহনের ২৪টি বাস পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় বিএনপি-জামায়াত জড়িত বলে শুরু থেকেই অভিযোগ তুলেছিলেন আওয়ামী লীগ নেতারা। পুলিশের অভিযোগও একই দিকে।

ওই ঘটনায় গত ২৪ জুলাই ফতুল্লা মডেল থানায় বিএনপি এবং অঙ্গ-সংগঠনের ৯৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। শীতল পরিবহনের পরিচালক অনুপ সাহা বাদি হয়ে এই মামলা দায়ের করেন। অনুপ সাহা এমপি শামীম ওসমানের ঘনিষ্ঠ লোক হিসেবে পরিচিত।

এদিকে, মামলার এজাহারে সাবেক এমপি মোহাম্মদ আলীকে বিএনপি নেতা হিসেবে আখ্যায়িত করা হয়। দায়েরকৃত এজাহারে আসামীদের তালিকায় উল্লেখ করা হয়, বিএনপি নেতা মোহাম্মদ আলীর ভাতিজা মো. রিপন (সাইদুর রহমান রিপন) ও মোহাম্মদ আলীরদুই নাতি অভি এবং প্রান্ত। এর মধ্যে মোহাম্মদ আলীর ভাতিজা রিপনকে ৬১ নম্বর এবং দুই নাতি অভি ও প্রান্তকে যথাক্রমে ৬২ ও ৬৩ নম্বর আসামী করা হয়েছে।

ওসমান পরিবারের সাথে এমন সু-সম্পর্ক থাকার পরও শামীম ওসমানের ব্যবসা প্রতিষ্ঠান শীতল পরিবহনের ২৪টি বাস পুড়িয়ে দেয়ার সাথে মোহাম্মদ আলীর ভাতিজা ও নাতিদের সম্পৃক্ততা নিয়ে চলছে আলোচনা ও সমালোচনাও।

Previous Post

ওসমান পরিবারের আত্মস্বীকৃত গর্বিত দালাল শকুর শেষ রক্ষা হলো না

Next Post

নরসিংদী কারাগার থেকে পালানো আশরাফ গ্রেফতার

Related Posts

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত
Lead 4

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১
Lead 5

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১

ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার
Lead 5

ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

Next Post
নরসিংদী কারাগার থেকে পালানো আশরাফ গ্রেফতার

নরসিংদী কারাগার থেকে পালানো আশরাফ গ্রেফতার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত 02 May, 2026
  • কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১ 01 May, 2026
  • ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার 01 May, 2026
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য