• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘শামীম ওসমানের দালাল আইনজীবী নারায়ণগঞ্জ আদালতে চাই না’

Wednesday, 14 August 2024, 11:22 am
‘শামীম ওসমানের দালাল আইনজীবী নারায়ণগঞ্জ আদালতে চাই না’
16
SHARES
51
VIEWS
Share on FacebookShare on Twitter

বৈষম্যবিরোধী আন্দোলনের কারণে ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণের কর্মস্থল ছেড়ে পারিয়ে আছে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা। নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মোহসিন মিয়া ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল আমিন রনিসহ কার্যকরী কমিটির কারো দেখা মিলছে না।

এ ছাড়াও বিগত সময়ে আওয়ামীলীগের প্রবাবমালী আইনজীবী নেতাদেরও দেখা মিলছে না আদালত প্রাঙ্গণে। যাদের সকলেই শামীম ওসমানের অনুসারী আইনজীবী।

আদালত প্রাঙ্গণে আওয়ামীলীলের ওসমান পরিবার অনুসারী আইনজীবীরা পলাতক থাকায় বিএনপিপন্থি আইনজীবীরা জরুরি তলবী সভা করে বর্তমান কার্যকরী কমিটি অগণতান্ত্রিক কমিটি হিসেবে উল্লেখ করে নতুন করে নির্বাচনের সিদ্ধান্ত পাস করিয়ে নেন। সেই সঙ্গে নতুন করে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

পাশাপাশি নির্বাচনকালীন সমিতির কার্যক্রম পরিচালনার জন্য অ্যাডভোকেট মো. রফিক আহমেদকে আহ্বায়ক ও মো. শাহ আলম খানকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

একইসঙ্গে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নাম পরিবর্তন করে মুক্তিযোদ্ধা সেলিম ওসমান বার ভবন করার পরিবর্তে পূর্বাবস্থায় তথা জেলা আইনজীবী সমিতির বার ভবন নামকরণ করা হয়।

সাধারণ আইনজীবীরা জানান, গত কয়েক বছর ধরেই নারায়ণগঞ্জ-৪ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারীরা নারায়ণগঞ্জ আদালতপাড়ায় কর্তৃত্ব বজায় রেখে আসছিলেন। শামীম ওসমানের আধিপত্যের অংশ হিসেবে গত কয়েক বছর ধরেই তার একক সিদ্ধান্তের ভিত্তিতেই নির্বাচনে প্যানেল দেওয়া হতো। তাদের বাইরে আওয়ামী লীগপন্থি আইনজীবীদের অনেকে প্রস্তুত থাকলেও নির্যাতন নীপিড়নের ভয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করার মতো সাহস পেতেন না।

কারণ অনেকবার শামীম ওসমানের সমর্থনের বাইরে গিয়ে নির্বাচন করতে গিয়ে হেনেস্তার শিকার হয়েছেন। সেইসঙ্গে বিএনপিপন্থি আইনজীবীরাও নির্বাচনের বাইরে থাকতেন। বিগত কয়েক বছর ধরেই বিএনপিপন্থি আইনজীবীরা নির্বাচন বর্জন কিংবা আগে থেকেই কারচুপির অভিযোগ করে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতেন।

 

আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বিগত দিনে যারা আইনজীবী সমিতির নেতৃত্বে ছিল তারা অগণতান্ত্রিকভাবে ছিল। তাই গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনার জন্য আইনজীবীরা জরুরি তলবী সভা করে এডহক কমিটি গঠন করেছেন। আমরা সকল আইনজীবীরা নারায়ণগঞ্জ আদালতে গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনার জন্য সহযোগিতা করবো। সেইসঙ্গে নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার কার্যক্রমে সহযোগিতা করবো।

সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, আমরা আইনজীবী, আমাদের রাজনৈতিক পরিচয় থাকবে। তবে আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা আইনজীবী পরিবার। কিন্তু বিগত দিনগুলোতে নারায়ণগঞ্জের গডফাডার শামীম ওসমান নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিকে জিম্মী করে রেখেছিল। আমরা শামীম ওসমানের দালাল আইনজীবীদের আর চাই না।

তিনি আরও বলেন, ওসমান পরিবার কতকাল ধরে গণবিরোধী কাজ করেছে, তারা কত খুনের সঙ্গে জড়িত। এই ওসমান পরিবারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আইনজীবীরা যুক্তির নিরিখে চলে, যেখানে যুক্তি আছে আইনজীবীরা সেখানে আছে। আমরা আইনজীবীরা ছাত্র-জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো।

তবে বর্তমান বিএনপিপন্থী আইনজীবীদের এই কার্যক্রম সম্পর্কে আওয়ামী লীগপন্থী সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন বলেন, আগে যারা আইনজীবী সমিতির নেতৃত্বে ছিল তারা একচেটিয়াভাবে সব করেছিল। যার কারণে সব আইনজীবী তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। বর্তমানে বিএনপিপন্থী আইনজীবীরাও একচেটিয়াভাবে সব করতে চাচ্ছেন। তাদের কাউকেই সমর্থন করাটা ঠিক হবে না।

তিনি আরও বলেন, যদি আইনজীবী সমিতিতে সুষ্ঠু গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনতে হয় তাহলে সবার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। বিএনপির আইনজীবীদের উচিত দলমত নির্বিশেষে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া।

Previous Post

নারায়ণগঞ্জের পাগলা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার

Next Post

'ছেলে ও ভাতিজাকে নিয়ে শামীম ওসমান ছাত্রদের গু*লি করেছে'

Related Posts

Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

Next Post
‘ছেলে ও ভাতিজাকে নিয়ে শামীম ওসমান ছাত্রদের গু*লি করেছে’

'ছেলে ও ভাতিজাকে নিয়ে শামীম ওসমান ছাত্রদের গু*লি করেছে'

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • 58773 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য