• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়ণগঞ্জবাসী অতিষ্ঠ কিশোর গ্যাংয়ের দৌড়াত্মে

Monday, 19 August 2024, 2:44 pm
নারায়ণগঞ্জবাসী অতিষ্ঠ কিশোর গ্যাংয়ের দৌড়াত্মে
14
SHARES
44
VIEWS
Share on FacebookShare on Twitter

আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনায় অতর্কিত হামলা-মারামারি থেকে শুরু করে প্রায়ই হত্যাকাণ্ডের মতো অপরাধে জড়াচ্ছে নারায়ণগঞ্জের কিশোর গ্যাংয়ের সদস্যরা। এমনকি শাসক দলের রাজনৈতিক অফিস, বাড়িঘর ও রেস্তোরাঁ ভাঙচুরের ঘটনা ঘটেছে বহুবার। এ ছাড়া মধ্যরাতে বিভিন্ন সড়কে ছিনতাইয়ের পর পথচারীদের জখম করে রক্তাক্ত করছে বিভিন্ন গ্যাংয়ের সদস্যরা। তাদের বড় একটি অংশের অবস্থান ‍থাকে পুলিশের আশপাশেই।

কিশোর গ্যাংয়ের মহড়ার সময়কার একটি সিসি ক্যামেরার ভিডিওতে দেখা গেছে, ধারাল দেশীয় অস্ত্র ও লাঠি হাতে ফতুল্লার ইসদাইর এলাকায় উৎপাত করছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। অর্ধশত কিশোরের দল সংঘবদ্ধ হয়ে পাড়ামহল্লায় মহড়া দিয়ে যাওয়ার সময় আতঙ্ক সৃষ্টি করছে। এ ছাড়া অলিতে-গলিতে এমন কিশোর গ্যাংয়ের সদস্যরা তর্কের জেড়ে মারামারিসহ প্রাণহানির ঘটনাও ঘটিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জ শহরে অনন্ত ৫০টির বেশি কিশোর গ্যাং রয়েছে। এসব গ্যাংয়ের সদস্যরা উঠতি বয়সীদের সংঘবদ্ধ করে নানা অপকর্মে জড়িয়ে থাকে। তাদের সঙ্গে রাখে সুইচ গিয়ার চাকু ও ছোরা। তার মধ্যে সেভেন স্টার, আলদাগা, বাবু বাহিনী, রাকিব গ্যাং, ইবন বাহিনী, রফিক গ্যাং, টেনশন গ্রুপ ও ডেভিল এক্সো গ্রুপ, কৃষ্ণা গ্যাং, সাবু বাহিনী, সাঈদ গ্যাং, সোলেমান ও বিষু বাহিনী শহরের মধ্যে বেশ আলোচিত। এসব গ্যাংয়ের বেশির ভাগ সদস্য এরই মধ্যে পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছে। সর্বশেষ মাসদাইর এলাকায় একটি রেস্তোরাঁয় হামলায় জড়িত কিশোর গ্যাংয়ের ২৯ জনকে পুলিশ গ্রেপ্তার করে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জের সভাপতি ধিমান সাহা বলেন, ‘অদ্ভুত চুলের কাটিং, ছুরি হাতে সংঘবদ্ধ ছুটে চলা। তুচ্ছ ঘটনায় মারামারি, অস্ত্র নিয়ে মহড়াসহ খুনের মতো অপরাধে জড়িয়ে পড়ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাদের ভয়ে তটস্থ থাকতে হয় স্থানীয়দের। যেন পান থেকে চুন খসলেই ভয়ঙ্কর হয়ে ওঠে তারা। অযথাই হামলে পড়ে প্রতিপক্ষ কিংবা সাধারণ মানুষের ওপর।’

তিনি বলেন, ‘বেপরোয়া এসব কিশোর গ্যাংয়ের কাছে অস্ত্র থাকায় ভয়ে পাড়া-মহল্লার বাসিন্দারা মুখ খুলতে পারে না। তা ছাড়া প্রতিবাদ করলেই চালানো হয় হামলা। তাদের ভয়ে এখন বিভিন্ন এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তার মধ্যে প্রায় সব কিশোর গ্যাংয়ের সদস্যরাই নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারে এসে সন্ধার পর অবস্থান করে। বেদির পেছনে বসে মাদক সেবন করে। পুলিশ তো এ নগরীর সব সমস্যাই দেখে।’ কিশোর গ্যাংরোধে পুলিশের তৎপরতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তিনি।

অন্যদিকে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক সম্প্রতি বলেন, ‘বিভিন্ন সময়ের আলোচনা থেকে যা জানতে পেড়েছি- বেশির ভাগ পাড়া-মহল্লার কিশোর গ্যাং চালায় বড় ভাই-নেতারা। যদি তাদের আগে আইনের আওতায় আনা যায় তা হলে কিশোর অপরাধও দিন দিন কমে আসবে।’

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা। তিনি গণমাধ্যমকে জানান, এলাকায় আধিপত্য বিস্তার করতে সুইচ গিয়ার, চাকু ও ছোরা নিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা চালিয়ে ও মহড়া দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এরই মধ্যে এমন দুই শতাধিক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরাও কিশোর গ্যাং দমনে কাজ করছে। তবে কিশোর অপরাধ কমাতে হলে সামাজিক মূল্যবোধ বাড়ানো প্রয়োজন বলে জানান জেলা পুলিশের এই মুখপাত্র।

এদিকে গত বছর শতাধিক কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তারের পর মামলা দেওয়া হয় বলে উল্লেখ করেন র‌্যাব-১১-এর উপ-পরিচালক মেজর সানরিয়া চৌধুরী। তিনি জানান, কয়েক মাস আগে সিদ্ধিরগঞ্জ থেকে টেনশন গ্রুপ ও ডেভিল এক্সো গ্রুপের ১৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়। যেসব এলাকায় কিশোর গ্যাং রয়েছে পর্যায়ক্রমে সবাইকে আইনের আওতায় আনা হবে। সূত্র : খবরের কাগজ

Previous Post

কান্ডজ্ঞানহীন কান্ড ঘটিয়ে পুলিশ কর্মকর্তা বিপাকে !

Next Post

শেখ হাসিনা, শামীম ওসমানসহ ৬২ জনের নামে হত্যা মামলা

Related Posts

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত
Lead 4

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১
Lead 5

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

Next Post
শেখ হাসিনা, শামীম ওসমানসহ ৬২ জনের নামে হত্যা মামলা

শেখ হাসিনা, শামীম ওসমানসহ ৬২ জনের নামে হত্যা মামলা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট 02 May, 2026
  • খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত 02 May, 2026
  • কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১ 01 May, 2026
  • ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার 01 May, 2026
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য