• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

না.গঞ্জ হাসপাতালের টেন্ডারে বাধা : সেই পুরানো সিন্ডিকেটের নগ্ন কান্ড

Thursday, 26 December 2024, 12:34 am
না.গঞ্জ হাসপাতালের টেন্ডারে বাধা : সেই পুরানো সিন্ডিকেটের নগ্ন কান্ড

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

38
SHARES
121
VIEWS
Share on FacebookShare on Twitter

শহরের ৩শ শয্যা বিশিষ্ট (খানপুর) হাসপাতালে ভয়ভীতি দেখিয়ে টেন্ডার জমা দিতে দেয়নি ব্যাপক আলোচনা সমালোচনার পর এবার  একটি সার্জিক্যাল প্রতিষ্ঠান এমন  অভিযোগ তুলেছে।

২৩ ডিসেম্বর (সোমবার) শহরের খানপুর হাসপাতালে এম এস আর সামগ্রী সংক্রান্ত টেন্ডার জমা দিতে গেলে এমন ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের সদর ও খানপুর হাসপাতালের পুরো বিষয়টি একটি সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে বলে ওই প্রতিষ্ঠানের মালিকরা অভিযোগ করেছে।

সূত্র মতে জানা যায়, ২৩ নভেম্বর নারায়ণগঞ্জ শহরের ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালের এম এস আর সামগ্রী সংক্রান্ত একটি দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশিত গণমাধ্যমে। ২৩ ডিসেম্বর ওই টেন্ডার জমা দেওয়ার শেষ তারিখ ছিল।

ওই দিনের ঘটনায় সার্জিক্যাল প্রতিষ্ঠানের এক মালিক নাম প্রকাশ না করার অনুরোধ করে জানান, ২৩ নভেম্বর নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে এম এস আর সামগ্রী সংক্রান্ত দরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় গণমাধ্যমে। ওই দরপত্রের শিডিউল ক্রয় করার জন্য গত ৩০ নভেম্বর হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাসারের কাছে যাই। সেখানে গেলে তিনি ১৯৯৬ সালে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানান।’

এমন ঘটনার পরে কোনো এক নেতাকে ডেকে এনে আমাকে পরিচয় করিয়ে দিলেও তবে আমি তাকে চিনতে পারিনি, নামও মনে নেই।

তিনি বলেন, এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাসার এমনটি বুঝানোর চেষ্টা করে যে পুরোনোদের বাইরে টেন্ডার অন্য কেউ জমা দিতে পারবে না, এসব কথা বলে তিনি আরও বলেন, ‘শিডিউল কিনতে হলে ডিসি অফিস থেকে কিনতে হবে।’

ওই সূত্র আরো বলেন, ‘নিয়ম অনুযায়ী হাসপাতাল থেকে কেনার সুযোগ রয়েছে। এরপর ফের ডিসি অফিস হয়ে হাসপাতালে উপস্থিত হলে সেখানে হাসপাতালের হিসাব রক্ষক হাসান হাবিব (পিএ সিদ্দিকের ভাই) শিডিউল লিখতে গেলে নানাভাবে টালবাহানা শুরু করে। অবশেষে নানা ভোগান্তির পরে শিডিউল ক্র‍য় করি।

এরপর ২৩ ডিসেম্বর টেন্ডার জমা দেওয়ার উদ্দেশ্যে সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ ৩০০ শহ্যা হাসপাতালের গেইটে প্রবেশ করতেই হাসপাতালের হিসাব রক্ষক হাসান হাবিবসহ তার আশেপাশের কয়েকজনের সঙ্গে কথা বলতেও দেখি। এরপরে ওই লোকজন আমার কাছে এসে নানা ভয়ভীতি দেখিয়ে হাসপাতাল থেকে চলে যেতেও হুমকি দেয়।

এই ব্যবসায়ী আরো বলেন, ওই সময় হাসপাতালের ভিতরে তারা জ্যাকেটের ভেতরে পিস্তল সাদৃশ্য কিছু একটা দেখানোর চেষ্টা করে। তারা তখন বলছিল, আপনি বিপদে পড়ে যাবেন এখান থেকে চলে যান। সেখানে আমার মতো আরও অনেকে ভয়ভীতির কারণে টেন্ডার জমা দিতে পারেন নাই। এরপরে খোজ নিয়ে জানতে পারি সেখানে একটি শক্তিশালী সিন্ডিকেট আছে যারা জাপানের অনুদানে নির্মিত এই খানপুর হাসপাতালের উদ্বোধনের পর থেকেই জিম্মি করে রেখেছে। বিএনপির শাসনামলে বিএনপির নেতাদের আর আওয়ামী লীগের শাসনামলে আজমেরী ওসমানসহ ওসমান পরিবারের সদস্যদের নানাভাবে তুষ্ট করেই সিন্ডিকেটটি আংগুল ফুলে কলাগাছ বনে গেছে।  যারা দেশে ও বিদেশে বসে এই হাসপাতালের টেন্ডার নিয়ন্ত্রণ করে।  যার কারণে বাইরের লোকজন সেখানে টেন্ডার জমা দিতে পারে না।

‘খানপুর হাসপাতালে টেন্ডার জমা দিতে না পেরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে টেন্ডার জমা দিতে যাই। সেখানে গিয়ে আরও বিপাকে পড়েছি। সেখানে ডিসি অফিসের কার্যালয়ের ভবন থেকে এক লোককে কান্না করতে করতে নিচে নেমে আসতে দেখি।’ এমন চিত্রের তথ্যও তুলে ধরেন এই ব্যবসায়ী।

এই ব্যবসায়ী আরো জানান, খোজ নিয়ে আরো জেনেছি, ওপরে একদল লোক ধাক্কা-ধাক্কি করে পিস্তলের ভয় দেখিয়ে তাকে টেন্ডার জমা দিতে দেয় নাই। এমন চিত্র দেখে Start ভয় পেয়ে সেখান থেকে চলে আসতে বাধ্য হই ।

এসময় আশেপাশের লোকজন জানান, এখানে নির্দিষ্ট কিছু লোক ও প্রতিষ্ঠান টেন্ডার জমা দিতে পারবে । আর সেই সিন্ডিকেটের লোক হিসেবে খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক নিজে, হিসাব রক্ষকসহ পুরানো সেই সিন্ডিকেট জড়িত রয়েছে।

এমন অভিযোগ অস্বীকার করে নারায়ণগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার গণমাধ্যমকে জানান, এমন অভিযোগ আমাদের কাছে আসে নাই। এবার ৪৯টি টেন্ডার জমা পড়েছে। টেন্ডার জমাদানের দিন সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল। কেউ কাউকে ভয়ভীতি দেখানোর কোনো ঘটনা ঘটে নাই। সিন্ডিকেটও এখানে নেই।

এ ছাড়া তার বিরুদ্ধে আনীত অসংখ্য অভিযোগ অস্বীকার করেন আবুল বাসার।

এছাড়াও হিসাব রক্ষক হাসান হাবিব প্রসঙ্গে তিনি বলেন, টেন্ডার জমা দিতে আসা অনেক লোকের সঙ্গে তার কথা হতে পারে। সেক্ষেত্রে সিন্ডিকেটের লোক হওয়ার সুযোগ নাই বলেও জানান আবুল বাসার।

Previous Post

বৃদ্ধার মৃ*ত্যু : স্বামীর দাবী আত্মহ*ত্যা, পুত্রের দাবী হ*ত্যা

Next Post

'বাদী নিজেই স্বীকার করলেন মামলাটি মিথ্যে'

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
‘বাদী নিজেই স্বীকার করলেন মামলাটি মিথ্যে’

'বাদী নিজেই স্বীকার করলেন মামলাটি মিথ্যে'

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য