• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

যেভাবে রক্ষা পায় শামীম ওসমান : এক ফ্রেমে সাত খুনের সেই চক্র !

Monday, 17 February 2025, 4:39 pm
যেভাবে রক্ষা পায় শামীম ওসমান : এক ফ্রেমে সাত খুনের সেই চক্র !
49
SHARES
157
VIEWS
Share on FacebookShare on Twitter

চাঞ্চল্যকর সাত খুনের লোমহর্ষক এমন ঘটনায় শামীম ওসমান, তৎকালীন পুলিশ সুপার (এসপি) সৈয়দ নূরূল ইসলাম, জেলা প্রশাসক মনোজ কান্তি বড়ালসহ আরো অনেকেই রক্ষা পায় নানা তদ্বিরে । সেই তথ্য সকলের মুখে উচ্চারিত হলেও এতোদিন কেউ মুখ খুলতে সাহস করে নাই।

নিহতদের স্বজনরা বারবার শামীম ওসমানকে সাত খুনের মাষ্টারমাইন্ডার হিসেবে জোড়ালো দাবী করে সভা সমাবেশ ও বিক্ষোভ করলেও শেষ পর্যন্ত নিহতদের পরিবার বিশেষ করে মামলার বাদী সেলিনা আক্তার বিউটি ও বিউটির বাবা শহিদ চেয়ারম্যানকে ম্যানেজ করায় শামীম ওসমান রক্ষা পায়।

তৎকালীন সময়ে সাত খুনের ঘটনায় জোড়ালোভাবে সমালোচনার ঝড় উঠলে সাত খুনের প্রধান আসামী নূর হোসেনকে সার্বক্ষণিক শেল্টার দিতো প্রভাবশালী গডফাদার শামীম ওসমান, তৎসময়ের জেলা প্রশাসক (নারী কেলেংকারীতে গ্রেফতার হওয়া) মনোজ কান্তি বড়াল এবং পুলিশ সুপার (এসপি) ছাত্রলীগের নেতা সৈয়দ নুরুল ইসলাম।

সাত খুনের মামলা স্বচ্ছতার ভিত্তিতে তদন্ত হলে উল্লেখিত সকলেই এই মামলা থেকে রেহাই পাবার কোন সুযোগ ছিলো না।  এই মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওসি মামুন মন্ডল অত্যান্ত চতুরতার সাথে বস্তায় বস্তায় টাকা নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের নেতা হাজি ইয়াসিন ও মজিবুর রহমানসহ অনেক আসামীকে রেহাই দিয়েছেন। যা এখনো অনেকের মুখে গুঞ্জন রয়েছে।

পেটে ইট বাঁধা অবস্থায় শীতলক্ষা নদী থেকে ভেসে উঠছিল একের পর এক মৃতদেহ।

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার পাড় তখন স্বজনদের আহাজারি ও আত্মচিৎকারে ভারী হয়ে উঠেছিল। ডুবুরি দিয়ে একে একে তুলে আনা হয় সাতটি মরদেহ। আর তা দেখে কান্নায় ফেটে পড়ছিলেন খুন হওয়া সেই মানুষগুলোর স্বজনেরা ।

এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন আওয়ামী লীগের দোসররা। নারায়ণগঞ্জের সেই চাঞ্চল্যকর সাত খুনের ঘটনা, যা সে সময় নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাদেশকে। অথচ সাত খুনের প্রধান কুশিলভ হাসিনার ঘনিষ্ঠ শামীম ওসমান ছিলেন ধরা ছোঁয়ার বাইরে।

তৎকালীন নারায়ণগঞ্জ কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন সরকারসহ সাতজন নিখোঁজ হন। তিনদিন পর, শীতলক্ষা নদী থেকে উদ্ধার করা হয় তাদের লাশ। তদন্তে বেরিয়ে আসে নির্মম হত্যাকাণ্ডের সাথে র‍্যাবের সরাসরি সংশ্লিষ্টতা। আটক করা হয় র‍্যাব ১১ এর অধিনায়ক, তৎকালীন আওয়ামী লীগের প্রতাপশালী মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা কর্নেল তারেক সাঈদসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে। ঘটনার পরপরই ভারতে পালিয়ে যায় মামলার আরেক অভিযুক্ত নূর হোসেন, নারায়ণগঞ্জের বেশিরভাগ অবৈধ কাজের গডফাদার।

এটি শামীম ওসমানের ডান হাত হিসেবে পরিচিত ছিল। যদিও সে বছরের জুনে কলকাতা থেকে নূর হোসেনকে গ্রেফতার করে, সেখানকার পুলিশ এক বছর পর ২০১৫ সালের নভেম্বরে তাকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে আদালতের বিভিন্ন বিচারিক কার্যক্রম শেষে নূর হোসেন, তারেক সাঈদ, মোহাম্মদ ও মেজর আরিফ হোসেনসহ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রেখে বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় হাইকোর্ট।

কৌশলে বাদ দেয়া হয় সাত খুনের মাস্টারমাইন্ড হাসিনার ঘনিষ্ঠ শামীম ওসমান, তৎকালীন নারায়ণগঞ্জ পুলিশ সুপার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের সাবেক সভাপতি নুরুল ইসলামসহ বেশ কয়েকজনকে। তবে কেন এই হত্যাকাণ্ড, সে বিষয়টি আড়ালে থেকে যায়।

সে উত্তর পরিষ্কার হয় ৫ আগস্টে হাসিনা পতনের পরপরই। সে মামলার তদন্তের দায়িত্ব থাকা একজন কর্মকর্তার কাছে অভিযোগ পাওয়া যায়, যে সাত খুনের ঘটনার সাথে হাসিনা সরাসরি জড়িত ছিলেন। র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) জিয়াউল হক ছাত্র জনতার বিপ্লবে হাসিনার পতনের পর আটক হলে, সাত খুনের সাথে জড়িত বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।

জিয়াউল হকের বয়ানে সরাসরি শামীম ওসমানের সংশ্লিষ্টতার কথাও উঠে আসে। ফ্যাসিস্ট হাসিনার সরাসরি সংশ্লিষ্টতা বিষয়টি সামনে আসে। ঘটনার শুরু থেকেই শেখ হাসিনা বিষয়টি জানতেন, এমনকি সাতজনকে অপহরণ ও হত্যা করে শীতলক্ষা নদীতে ফেলে দেওয়ার বিষয়ে জানতেন হাসিনা। একই সাথে, হাসিনার নির্দেশে শামীম ওসমানকে মামলা থেকে বাদ দেয়া হয়েছে, এমন তথ্যও পাওয়া যায়।

২০১৮ সালে আসামিদের ফাঁসির আদেশ হলেও সেটি ঝুলিয়ে রাখা হয় হাসিনার নির্দেশেই। এরপর কেটে গেছে আরো প্রায় ছয়টি বছর। মামলাটি এখনো অপেক্ষায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানির জন্য। যে কারণে, এখনো সেই প্রমাণিত আসামিরাও শাস্তির মুখোমুখি হতে পারেননি।

Previous Post

ইউরোটেক্স গার্মেন্টস শ্রমিকদের চাষাড়ায় সড়ক অবরোধ

Next Post

পুলিশের সাথে মিলেমিশে তেল চুরির হোতা দেলোয়ারসহ রিমান্ডে ৩

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

Next Post
পুলিশের সাথে মিলেমিশে তেল চুরির হোতা দেলোয়ারসহ রিমান্ডে ৩

পুলিশের সাথে মিলেমিশে তেল চুরির হোতা দেলোয়ারসহ রিমান্ডে ৩

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য