• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ভাগ্য আর বদলাতে পারলেন না কবির

Monday, 3 March 2025, 11:02 pm
ভাগ্য আর বদলাতে পারলেন না কবির

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

6
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

সোনারগাঁওয়ে কবির হোসেন নামে এক যুবক ভাগ্য ফেরাতে প্রবাসে গিয়ে লাশ হয়ে ফিরলেন।

আজ সোমবার (৩ মার্চ) সকালে শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকায় তার বাড়িতে লাশ নিয়ে আসা হয়।

এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যে উপস্থিত সকলের চোখে পানি গড়তে দেখা গেছে।

নিহত কবির হোসেন সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ গ্রামের মো. আবুল কাশেমের পুত্র। তার দুই ছেলে, তিন মেয়ে রয়েছে।

এলাকাবাসী ও স্বজনরা জানায়, ভাগ্য ফেরাতে ২০২৪ সালের ১৩ মে ৮ লাখ টাকার বিনিময়ে পরিচিত এক দালালের মাধ্যমে কবির হোসেন ঢাকার পুরানা পল্টনের বিকে ইন্টারন্যাশনাল লির্বাটি ট্রেডিং কর্পোরেশন লিমিটেড নামের একটি এজেন্সির মাধ্যমে উজবেকিস্তান যান। সেখানে তাকে আটকে রেখে মুক্তিপণের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করে। অনাহার ও নির্যাতনে তিনি ১৩ জানুয়ারি মারা যান কবির হোসেন।

কবির হোসেনকে বাঁচাতে পরিবার মুক্তিপণের ৮০ হাজার টাকা দিয়েও বাঁচাতে পারেন নাই । টাকা পাঠাতে দেরি হওয়ায় তার ওপর নির্যাতনের ম,াত্রা যেন আরো বৃদ্ধি পায়। কবির হোসেনের ভাগ্য তো ফিরলো না, বরং লাশ হয়ে ফিরলেন নিজ বাড়িতে।

নিহতের স্ত্রী কহিনুর বেগম বাদী হয়ে গত ১৯ জানুয়ারি সোনারগাঁ থানায় দুইজনকে আসামি করে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পুলিশ তদন্ত তো দূরের কথা ফোনেও তাদের সঙ্গে কথা বলেন নাই বলে অবিযোগ করেন নিহতের পরিবার।

নিহত কবির হোসেনর বড় ভাই এবাদুল্লাহ জানান, ৫ ভাই তারা। ভাইদের মধ্যে আর্থিকভাবে দুর্বল ছিল কবির হোসেন । বাড়িতে থাকাবস্থায় সে রাস্তার পাশে পিঠা বিক্রি, অল্প পুঁজিতে মুদি ব্যবসা, কখনো অটোরিকশা চালাতো। বিভিন্ন এনজিও অথবা নির্দিষ্ট সুদের বিনিময়ে গ্রামীণ আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে ব্যর্থ হয়ে আর্থিক প্রতিষ্ঠানের চাপে তিনি বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন।

এমন সিদ্ধান্তের পরে আত্মীয় স্বজন ও এনজিও প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ, কর্জ নিয়ে গত বছরের ১৩ মে একটি বিমান ফ্লাইটে উজবেকিস্তান যায়। উজবেকিস্তান থেকে তার তুরস্ক যাওয়ার কথা ছিল। তুরস্ক নেওয়ার কথা বলে সেখানে একটি কক্ষে নিয়ে মুক্তিপণের জন্য আটকে রেখে নির্যাতন কর বাড়িতে ফোন দেয়। নির্যাতন সহ্য করতে না পেরে পরিবারের কাছে টাকা পাঠাতে আকুতি জানায় কবির। আর্থিক দুরবস্থার পরিবার টাকা যোগাতে হিমশিম খাচ্ছিল। এক পর্যায়ে একটি বেসরকারি এনজিও থেকে ৮০ হাজার টাকা ঋণ নিয়ে সেই টাকা গত ১২ জানুয়ারি রাসেল নামের একজনের মাধ্যমে সেখানে টাকা পাঠানোর পরদিন কবির হোসেনের মৃত্যু হয়।

এমস বিষয়টি নিয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়েরের পর আদম ব্যবসায়ী মো. জাহিদ মিয়া বিদেশ যাওয়ার ৮ লাখ টাকাসহ লাশ দেশে আনাতে রাজি হন। দীর্ঘ ৪৮ দিন পর আজ (সোমবার) সকাল সাড়ে ৫টার একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নিহত কবির হোসেনের লাশ আসে।

এরপর বাদ যোহর চর কিশোরগঞ্জ মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা মাঠে জানাজা শেষে স্থানীয় পঞ্চায়েত কবরস্থানে লাশ দাফন করা হয়।

উজবেকিস্তান কবির হোসেনের মৃত্যুর পর থেকে বিকে ইন্টারন্যাশনাল লির্বাটি ট্রেডিং কর্পোরেশন লিমিটেড নামের এজেন্সির মালিক মো. কালাম মান্নানসহ কর্মকর্তা ও কর্মচারীরা তাদের অফিসে তালা ঝুলিয়ে পলাতক রয়েছে। নিহতের পরিবার একাধিকবার গেলে ওই বিকে ইন্টারন্যাশনাল লির্বাটি ট্রেডিং কর্পোরেশন অফিস বন্ধ পান। তাদের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও বন্ধ থাকায় কোন খবর জানা যায় নাই।

নিহত কবির হোসেনের ফুফাতো ভাই রফিকুল ইসলাম জানান, কবির হোসেনের দুই ছেলে, তিন মেয়ে রয়েছে । আর্থিক দুরবস্থায় পড়ে ভাগ্য ফিরাতে বিদেশ গিয়েছিল। কে জানতে তার এ পরিণতি হবে। তার দুচালা ঘরের দরজা পর্যন্ত নাই। পুরানো কাপড় ঘরের দরজা হিসেবে ব্যবহার করে। কবিরের মৃত্যুতে তার পরিবার অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছে।

নিহতের স্ত্রী কহিনুর বেগম জানান, তুরস্ক যাওয়ার জন্য ৮ লাখ টাকা জমা দিয়ে উজবেকিস্তান নেওয়ার পর তাকে একটি কক্ষে নিয়ে টাকার জন্য প্রতিদিন মারধর করে । প্রতিদিন মোবাইল ফোনে আমাদের কাছে কান্না করতো। দ্রুত টাকা পাঠিয়ে তাদের কাছ থেকে মুক্ত করতে চেষ্টাও করা হয়। তাকে তেমন খাবার দিত না। বরফের পানি খেয়ে ও তাদের নির্যাতনে সে মারা যান। বলতে বলতে তিনি এক পর্যায়ে মূর্ছা যান কহিনুর।

বিরতি নিয়ে আবারো বলেন, এনজিও থেকে ৮০ হাজার টাকা ঋণ নিয়ে সেই রাসেল নামের একজনের মাধ্যমে টাকা পাঠিয়েছি। রাসেলও সেই টাকা নির্যাতনকারীদের দেয় নাই। আমাদেরও ফেরত দেয় নাই ওই টাকা। আমার ৫ সন্তান নিয়ে এখন সাগরে পরে গেছে । আমার স্বামী হত্যার বিচার চাই।

এ বিষয়ে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার বসাককে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। ক্ষুদে বার্তা দিয়েও সাড়া পাওয়া যায়নি।

তবে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, এমন অভিযোগের বিষয়টি আমার জানা নেই। তবে তিনি কোর্টে মামলা করার পরামর্শ দেন। কী কারণে এস আই যান নাই এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) আসিফ ইমাম এমন ঘটনায় বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Previous Post

টিটুর ক্যাশিয়ার সেই রানা আবারো রিমান্ডে : রক্ষার্থে চলছে মিশন

Next Post

পুলিশের ঠিকাদার সেই তেলচোরা দেলু আবারো রিমান্ডে

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
পুলিশের ঠিকাদার সেই তেলচোরা দেলু আবারো রিমান্ডে

পুলিশের ঠিকাদার সেই তেলচোরা দেলু আবারো রিমান্ডে

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য