• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘ওসমানীয় ক্রিমিনালদের পলায়ন রহস্যজনক’- যুবদল সভাপতি মুন্না

Friday, 21 March 2025, 10:34 pm
‘ওসমানীয় ক্রিমিনালদের পলায়ন রহস্যজনক’- যুবদল সভাপতি মুন্না
16
SHARES
51
VIEWS
Share on FacebookShare on Twitter

‘নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিলো ওসমান পরিবার। ওসমান পরিবারের অত্যাচারের হাত থেকে কোনো ব্যবসায়ী, জনগণ সাধারণ মানুষ কিন্তু নিরাপদ ছিলো না। এখানে আজমেরী ওসমান, অয়ন ওসমান এদের প্রত্যেকের বাহিনী দিয়ে যে সন্ত্রাসের জনপদ তৈরি করে ছিলো নারায়ণগঞ্জে শামীম ওসমানের ক্যাডার বাহিনীর নেতৃত্বে ছিল শাহ নিজামসহ আমরা নারায়ণগঞ্জের কোনো উল্লেখযোগ্য সন্ত্রাসীকে এখন পর্যন্ত গ্রেপ্তার হতে দেখি নাই।’

এভাবেই ওসমান পরিবারের অপকর্মের ফিরিস্তি তুলে ধরে আজ শুক্রবার (২১ মার্চ) বিকেলে ৩ টায় শহরের বিবি মরিয়ম স্কুল মাঠ প্রাঙ্গণে মহানগর যুবদলের আয়োজনে অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

আইনশৃঙ্খলা বাহিনী কে উদ্দেশ্য করে মুন্না বলেন, ‘প্রশাসনকে আমরা বলতে চাই, ছাত্র জনতার আন্দোলনে শামীম ওসমান নিজে অস্ত্র হাতে গুলি চালিয়ে ছিলো। এই সমস্ত ক্রিমিনালরা কিভাবে বাংলাদেশ থেকে বের হয়ে গেলো এটা একটা বিরাট রহস্যের ব্যাপার। তাদের অন্যান্য সহযোগীরা যারা এখনো বিভিন্ন স্থানে লুকিয়ে রয়েছে আমি তাদেরকে গ্রেপ্তারের জন্য প্রশাসনকে আহ্বান জানাচ্ছি। ডিসি ও এসপি আপনারা নারায়ণগঞ্জের মানুষের নিরাপত্তা বিধানের জন্য যা যা করণীয় আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান কেউ যদি কোনো অন্যায় করে তাদেরকে সুযোগ দিবেন না। কোনো দলীয় পরিচয়কে গ্রহণ করবেন না। আমাদের কে কিন্তু জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন আমাদের নেতা তারেক রহমান। কেউ অন্যায় করলে কিন্তু তিনি কাউকেই ছাড় দিচ্ছেন না। এক্ষেত্রে জিরো ট্রলারেন্স।’

ত্বকী হত্যাকান্ড নিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জে একটি দু:খজনক হত্যাকাণ্ড হয়েছিলো। এই হত্যাকাণ্ডের মূল আসামিদের আজ পর্যন্ত ধরা হয় নাই। আমি আশা করি ওসমান পরিবারের কেউ কেউ এখানে জড়িত আছে প্রশাসন অবিলম্বে এই ত্বকী হত্যাকারীদের আইনের আওতায় আনবে। এই নারায়ণগঞ্জে গত সাড়ে ১৫ বছরে যত অন্যায় অবিচার ও হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটির বিচার হতে হবে। যুবদল কর্মী স্বজন ও শাওন হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার করতে হবে।

তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতিতে এখনো আমরা গণতন্ত্রের স্বাদ পাইনি। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র অপচেষ্টা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে এখনো হুমকির মুখে রেখেছে। আমরা এখনো নিরাপদ নই। জুলাই আগস্টের ছাত্র জনতার যে বিপ্লব এর পটভূমি শুরু হয়েছিলো দেড়যুগ আগে থেকেই। যেটার নেতৃত্ব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। উনার আপোষহীন মনোভাবের কারণেই বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনার মসনদকে কাপিয়ে দিয়েছে। আন্দোলনের এক সময় চালিকা শক্তি হিসেবে আর্ভিভূত হয়েছেন তারেক রহমান। যিনি বর্তমানে বাংলাদেশের ১৮কোটি মানুষকে নেতৃত্ব দিচ্ছেন। আগামীতে উনি বাংলাদেশকে নিয়ে সুন্দর একটি পরিকল্পনা নিয়েছেন। বিএনপি ২০২৩ সালে রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা দাবি দিয়েছিলেন। সেখানে সকল কিছু রয়েছে। তারেক রহমান বলেছেন, সংস্কার এবং নির্বাচন মুখোমুখি জায়গায় দাঁড় করানোর প্রয়োজন নাই। সংস্কার থাকবে আবার নির্বাচনও হবে।

জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে মুন্না আরো বলেন, ‘আমরা জেলা ও মহানগরের কেন্দ্রে বসে না থেকে উপজেলা, থানা পৌরসভা ওয়ার্ড গুলোতে যান। ঘরে এবং পার্টি অফিসে বসে রাজনীতি করলে কিন্তু হবে না। আমরা কিন্তু আপনাদের সকল কার্যক্রম পর্যবেক্ষণ করছি।’

মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহেদ আহম্মেদ এর সঞ্চালনায় ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলে আহ্বায়ক রবিউল ইসলাম নয়ন। মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন সহ অন্যান্য যুগ্ম আহ্বায়ক ও সদস্যরাদের উপস্থিতিতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না আরো বলেন, ‘আমরা জেলা ও মহানগরের কেন্দ্রে বসে না থেকে উপজেলা, থানা পৌরসভা ওয়ার্ড গুলোতে যান। ঘরে এবং পার্টি অফিসে বসে রাজনীতি করলে কিন্তু হবে না। আমরা কিন্তু আপনাদের সকল কার্যক্রম পর্যবেক্ষণ করছি।’

Previous Post

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আহত ৪

Next Post

তুচ্ছ ঘটনায় মার্কাস মসজিদে মুসুল্লীকে পিটিয়ে আহত

Related Posts

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

Next Post
তুচ্ছ ঘটনায় মার্কাস মসজিদে মুসুল্লীকে পিটিয়ে আহত

তুচ্ছ ঘটনায় মার্কাস মসজিদে মুসুল্লীকে পিটিয়ে আহত

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য