• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

যুবদল নেতার পিটুনি : ১০ দিন আইসিইউতে থেকে শান্তর মৃত্যু

Tuesday, 22 April 2025, 2:37 am
যুবদল নেতার পিটুনি : ১০ দিন আইসিইউতে থেকে শান্তর মৃত্যু

Oplus_131072

7
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

রূপগঞ্জে যুবদলের এক নেতার সঙ্গে বিরোধের জের ধরে পিটুনিতে আহত শান্ত ওরফে চাক্কু শান্ত নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ১০ দিন পর সোমবার (২১ এপ্রিল) বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তার।

১১ এপ্রিল শুক্রবার উপজেলার দাউদপুর ইউনিয়নের হিরনাল এলাকায় স্থানীয় একদল লোকের হাতে পিটুনির শিকার হন শান্ত (২৫)। তিনি দাউদপুর ইউনিয়নের হিরনাল এলাকার জসিম উদ্দিনের পুত্র।

রূপগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১১ এপ্রিল বিকালে হিরনাল এলাকায় মাটিকাটা নিয়ে বিরোধের জেরে দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকিরের সঙ্গে তর্কবিতর্ক ও ঝগড়া হয় শান্তর। ওই সময় শান্তসহ কয়েকজন আসাদ ফকিরকে মারধর করেন।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় একদল মানুষ ধাওয়া দিয়ে শান্তকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

গুরুতর আহত শান্তকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। এরপরে শান্তর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে মৃত্যু হয় শান্তর।

১৮ এপ্রিল শান্তকে পিটিয়ে আহত করার ঘটনায়  তার চাচা সালাহ উদ্দিন সরকার ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকিরসহ ২৮ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করে।

অপরদিকে, আসাদের বোন শিউলি আক্তার বাদী হয়ে শান্তসহ ২৭ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় আরেকটি মামলা করে।

নিহত শান্তর চাচা সালাহ উদ্দিন বলেন, ‘পূর্ববিরোধের জের ধরে পরিকল্পিতভাবে আমার ভাতিজা শান্তকে পিটিয়ে আহত করেছে আসাদ ফকির ও তার লোকজন। ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

শান্তর হত্যার ঘটনায় জড়িত আসাদ ফকিরসহ তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা।’

এ বিষয়ে ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকিরকে একাধিকবার কল দিলেও রিসিভ করেনন নাই ।

ঘটনার সম্পর্কে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘হিরনাল এলাকায় পিটুনির শিকার হয় শান্ত। চুরি-ডাকাতি, মাদক ব্যবসা ও ছিনতাইসহ ১৫ মামলার আসামি ছিলো। মারামারির ঘটনায় দুটি মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায় নাই।

Previous Post

'ভয়ংকর দুই ভাইয়ের সেই হোন্ডা বাহিনী এখন কোথায় ?'

Next Post

ট্রাকের পিছনে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
ট্রাকের পিছনে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

ট্রাকের পিছনে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য