• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

গু লিবিদ্ধ মামুনের মৃ ত্যু : গা-ঢাকা দিয়েছে মাহবুবুর-বাবু ও তাদের বাহিনী

ছাত্রলীগ নেতাকে ছাড়াতে সংঘর্ষ: যুবদল নেতার গুলিবিদ্ধ ভাইয়ের মৃত্যু

Wednesday, 11 June 2025, 1:06 pm
গু লিবিদ্ধ মামুনের মৃ ত্যু : গা-ঢাকা দিয়েছে মাহবুবুর-বাবু ও তাদের বাহিনী

Oplus_131072

23
SHARES
75
VIEWS
Share on FacebookShare on Twitter

রূপগঞ্জের ভুলতায় মঙ্গলবার (১০ জুন) বিকালে ছাত্রদল ও যুবদলের কর্মী-সমর্থকদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ মামুন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনা ঘটেছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে তার মৃত্যু হয় বলে জানান রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী।

গুলিবিদ্ধ অবস্থায় নিহত মামুন হোসেন ভূঁইয়া (৩২) উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকার আব্দুল মান্নানের পুত্র। মাঝিপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডারের ব্যবসা রয়েছে তার।

ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন (নিহত মামুন ভুইয়ার ভাই) বলেন, গতকাল ১০ জুন মঙ্গলবার বিকালে গুলিবিদ্ধ হয়ে আহত হয় মামুন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মামুন।

রূপগঞ্জ থানার পুলিশ জানায়, মাঝিপাড়া এলাকায় ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকাকে আটক করে যুবদল নেতা বাদলের কর্মী-সমর্থকরা।

আটকের পর ছাত্রলীগ নেতাকে বাদলের বাড়ির দিকে নেওয়ার পথে হামলা চালায় জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জায়েদুল ইসলাম বাবু ও তার লোকজন। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

বাবু ও তার সমর্থকরা গুলি চালালে ছোটভাই মামুন গুলিবিদ্ধ হন বলে অভিযোগ করেন যুবদল নেতা বাদল হোসেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে যুবদল নেতা বাদল হোসেন বলেন, “বাবু ছাত্রলীগ নেতার পক্ষ নিয়ে আমার বাড়ির সামনে এসে ফায়ার করে। আমার ছোটভাই তখন গুলিবিদ্ধ হয়। রাতে ভাই মামুন মারা গেছে। তার লাশ এখনও হাসপাতালে। ময়নাতদন্তের পর ভাই মামুনের মরদেহ হস্তান্তর করবে বলে জানাইছে পুলিশ।”

‘জায়েদুল ইসলাম বাবু সাবেক ছাত্রদল নেতা ও উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী। এই বাবু  জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানের ভাতিজা। তার কাছে রয়েছে অস্ত্রের ভান্ডার ।  যা নিয়ন্ত্রণ করে মাহবুবুর রহমান নিজেই।’

এমন অভিযোগ স্থানীয় অনেকের ।  যারা নাম প্রকাশ না করার অনুরোধে আরো বলেন, ‘৫ আগষ্ট খুনি হাসিনা পালানোর পর মাহবুবুর রহমান,  তার ভাতিজা বাবু বাহিনী পুরো রূপগঞ্জে দখল চাঁদাবাজি, মামলা বাণিজ্য, মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণসহ সকল ধরনের অপরাধ করে এরই মধ্যে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আর মংগলবার ১০ জুন গুলিতে মামুন মারা যাবার খবর পেয়েই গাঢা দিয়েছে চাচা ভাতিজাসহ (মাহবুবুর রহমান ও বাবু) তাদের সহযোগী বাহিনীর সদস্যরা।

তবে মঙ্গলবার সন্ধ্যায় ঘটনার পর পর  যোগাযোগ করা হলে উল্লেখিত অভিযোগ অস্বীকার করে বাবু দাবি করেন, গোলাগুলির খবর তিনি পেয়েছেন, তবে সেখানে তিনি ছিলেন না।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে বিভক্তি রয়েছে। একটি অংশের নেতৃত্ব দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু আর অপর গ্রুপের নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনির। দিপু ভূঁইয়ার অনুসারী বাদল হোসেনের সঙ্গে কাজী মনিরের অনুসারী মাহবুবুর রহমান ও তার ভাতিজা বাবুর স্থানীয় আধিপত্য নিয়ে উল্লেখিত দখল বাণিজ্যের পুরাতন দ্বন্দ্ব ছিলো।

এ বিষয়ে ওসি লিয়াকত আলী বলেন, “গুলিবিদ্ধ মামুন মারা গেছেন বলে জেনেছি। এই ঘটনায় রাতেই একটি মামলা হয়েছে। হাসপাতাল থেকে মৃত্যুর কাগজপত্র পেলে আদালতে আবেদনের মাধ্যমে মামলাটিতে হত্যার ধারাও সংযুক্ত করা হবে।”

এদিকে, মঙলবার আটক ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন খোকা পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানান লিয়াকত আলী।

ওসি লিয়াকত আলী আরো বলেন, “স্থানীয় লোকজন খোকাকে মারধর করে পা ভেঙে দেয়। যার কারণে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন আছে ছাত্রলীগের খোকা।

Previous Post

অপ রাধ প্রবণ সেই কিল্লারপুলে অজ্ঞাত মর দেহ উদ্ধার

Next Post

মামুন হ ত্যা : মাষ্টারমাইন্ড চাচা সুরক্ষিত, ভাতিজা বাবু বহিষ্কার

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

Next Post
মামুন হ ত্যা : মাষ্টারমাইন্ড চাচা সুরক্ষিত, ভাতিজা বাবু বহিষ্কার

মামুন হ ত্যা : মাষ্টারমাইন্ড চাচা সুরক্ষিত, ভাতিজা বাবু বহিষ্কার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য