• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘মডেল মাসুদ আনিসুল হকের পার্টনার, সেলিম ওসমানের দোসর’

Saturday, 21 June 2025, 11:05 pm
‘মডেল মাসুদ আনিসুল হকের পার্টনার, সেলিম ওসমানের দোসর’

Oplus_131072

35
SHARES
112
VIEWS
Share on FacebookShare on Twitter

কডা ভাষায় সমালোচনা করে এবার বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিতর্কিত ব্যবসায়ী মাসুদুজ্জামান ওরফে মডেল মাসুদকে  সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যবসায়ীক পার্টনার ও সাবেক এমপি সেলিম ওসমানের প্রধান দোসর বলে আখ্যায়িত করে বক্তব্য দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

আজ শনিবার (২১ জুন) বিকেলে বন্দরের ধামগড়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন খান নানাভাবে মাসুদুজ্জামান ওরফে মডেল মাসুদের বিরুদ্ধে মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপির নীতিনির্ধারণী ফোরাম জনপ্রতিনিধি হওয়ার জন্য তিনটি ক্যাটাগরি নির্ধারণ করেছেন। যার প্রথমটি হলো ১৬ বছর যারা আন্দোলন সংগ্রাম, জেল জুলুম সহ্য করেছে গত সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিল। দ্বিতীয়টা হলো এলাকায় যাদের ক্লিন ইমেজ রয়েছে সাধারণ মানুষের মাঝে জনপ্রিয়তা রয়েছে। তৃতীয়টা হলো নেতাকর্মীদের সাথে কমিটমেন্ট, দলের প্রতি ভালবাসেন। আজকে যে সকল ব্যবসায়ীরা এসে মনোনয়ন নিতে চান তারা কি এসব ক্যাটাগরিতে পরে। আমাদের নেতা বলেছেন মনোনয়নের পরীক্ষা গত ৫ আগস্ট পর্যন্ত শেষ হয়ে গেছে। আজকে যারা জনগণকে ভুল বুঝানোর চেষ্টা করছেন তারা ব্যর্থ এই তিন ক্যাটাগরিতে পড়ে না তাদের নিয়ে চিন্তা করার এখন আমাদের সুযোগ নাই।

সাখাওয়াত হোসেন খান বলেন, কয়েকদিন আগে নারায়ণগঞ্জে দেখলাম একজন লোক কয়েক হাজার মানুষকে আপ্যায়ন করেছেন। সবাই বলে ১৫ হাজার লোক আসলে ৪ থেকে ৫ হাজার লোককে আপ্যায়ন করেছেন। তার লোকগুলো বেশির ভাগই গার্মেন্টের লোক। তারপরও আমি তার কিছু আমলনামা বলছি বিগত ১৫ বছর তিনি সেলিম ওসমানের প্রধান দোসর ছিলেন। শুধু নারায়ণগঞ্জ নয় সারা বাংলাদেশের মানুষ জানে, বাংলাদেশে একটি নতুন ব্যাংক খুলেছে সিটিজেনস ব্যাংক। আওয়ামী লীগের আমলে ব্যাংকের অনুমোদন কারা পায়? আওয়ামী লীগের দোসর তারাই তো পায় নাকি? ওই যে ওইদিন খাওয়ালেন সে তো সিটিজেন ব্যাংকের মালিক।

তিনি বলেন, মাসুদুজ্জামানের সাথে আওয়ামী লীগের কিছু লোক ওই ব্যাংকের শেয়ার আছে। ব্যাংকের আসল মালিক হলো ওই আপ্যায়ন করা ব্যক্তি, আর আমাদের বিরুদ্ধে যারা মামলা দিয়েছে, জজকে বলে আমাদের জামিন বাতিল করছে, ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়েছে।

এডঃ সাখাওয়াত বলেন, শেখ হাসিনার আমলের  আইনমন্ত্রী হলো আসিনুল হক তার ব্যবসায়িক পার্টনার এই মাসুদুজ্জামান। আনিসুল হক যাদের ব্যবসায়িক পার্টনার হয় তারা কি আপনাদের স্বার্থ দেখবে ? গরীবে গরীবের দুঃখ বুঝে। আমরা গরীব আমরা আপনাদের দুঃখ বুঝবো। যারা সুসময়ে এসে পথ ভাগায় নিবে তাদের বাড়িতে গিয়ে আপনাদের সাক্ষাতের সৌভাগ্যও হবেনা।

তিনি আরো বলেন, ওই সেলিম ওসমান ও শামীম ওসমানরা নারায়ণগঞ্জে সন্ত্রাসের জনপদে পরিণত করেছি। বন্দরের মানুষের জায়গা সম্পত্তি দখল করা হয়েছিল। কারা দখল করেছিলো আপনারা জানেন। আমরা সেই ধরনের নারায়ণগঞ্জ চাইনা। আমরা চাই নারায়ণগঞ্জের মানুষ বন্দরের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে।

ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন মিয়া সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ও মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আহম্মেদ, বন্দর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (প্রস্তাবিত) তাওলাদ হোসেন, বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ পনেজ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর খান চঞ্চল, বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন সহ অন্যান্য নেতাকর্মীদের উপস্থিতিতে সাখাওয়াত হোসেন খান আরো বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের আমি বলতে চাই এটা আমার বক্তব্য না এটা আমাদের নেতা তারেক রহমানের নিদের্শনা, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো মাদক ব্যবসায়ী, জমি দখলকারীকে বিএনপিতে স্থান দেওয়া হবে না। যারা বিএনপি আছেন তাদের প্রতি সর্তক বার্তা দিলাম। যদি কেউ এমন কিছু করে থাকেন তাহলে আজকে ভাল হয়ে যান, নয়তো আপনাদের জায়গা হবে জেল। বিএনপি করতে পারবেন না। মানুষের কোনো ক্ষতি করলে তার স্থান হবে জেল সে যত বড়ই নেতা হোকনা কেন। যারা অতীতে বিএনপি করেও আওয়ামী লীগের সাথে আঁতাত করে সুবিধা ভোগ করেছেন এখন আবার এসেছেন বিএনপির সুসময়ে একটা পদ নিয়ে হালুয়া রুটি খেতে তাদের স্থানও বিএনপিতে হবেনা।

 

Previous Post

ইয়া/বাসহ ছাত্রদল নেতা গ্রেফ/তার

Next Post

যৌথ বাহিনীর সতর্কতার পরও হান্নান বাহিনীর হাম/লায় কুদ্দুস খু/ন

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

Next Post
যৌথ বাহিনীর সতর্কতার পরও হান্নান বাহিনীর হাম/লায় কুদ্দুস খু/ন

যৌথ বাহিনীর সতর্কতার পরও হান্নান বাহিনীর হাম/লায় কুদ্দুস খু/ন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য