• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ক্যামব্রিয়ানের সেই বাশারকে যা বললেন বিচারক : ১০ দিনের রিমান্ডে

Tuesday, 15 July 2025, 11:06 pm
ক্যামব্রিয়ানের সেই বাশারকে যা বললেন বিচারক : ১০ দিনের রিমান্ডে

Oplus_131072

16
SHARES
50
VIEWS
Share on FacebookShare on Twitter

রাজধানীর গুলশান থানার অর্থ পাচার মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান স্বশিক্ষিত মহাপ্রতারক খায়রুল বাশার বাহারের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। শুনানির এক পর্যায়ে বিচারক তার উদ্দেশে বলেন, ‘যত মামলা হয়েছে, মোকাবেলা করতে গেলে তো সারা জীবন কারাগারে কেটে যাবে।’

এ সময় মহাপ্রতারক খায়রুল বাশার বাহারকে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক খালিদ সাইফুল্লাহ তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আজ বেলা সাড়ে তিনটায় পুলিশ প্রহরায় তাকে কাঠগড়ায় তোলা হয় এই প্রতারক বাশারকে। এ সময় মহাপ্রতারক খায়রুল বাশার বাহারকে হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরানো ছিল। আদালতের নিয়ে আসলে উত্তেজিত ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা কিল-ঘুষি, লাথি ও ডিম নিক্ষেপ করে লাঞ্চিত করে।

এরপর কাঠগড়ায় আসার পর তার হেলমেট খুলে দেওয়া হলে কালো মাস্ক খুলে হাসতে থাকেন এই মহাপ্রতারক খায়রুল বাশার বাহার। এরপর শুরু হয় রিমান্ডের শুনানী।

আদালতে রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামসুদ্দোহা সুমন, কাইয়ুম ইসলাম নয়ন রিমান্ডের পক্ষে শুনানিতে অংশ নেন।
অপরদিকে মহাপ্রতারক খায়রুল বাশার বাহারের পক্ষে তার আইনজীবী কাজী আনিসুর রহমান ও মারুফা আক্তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে আদারতের প্রার্থনা করেন।

রিমান্ড শুনানির এক পর্যায়ে বিজ্ঞ বিচারক মহাপ্রতারক খায়রুল বাশার বাহারকে প্রশ্ন করেন, “এই কাজগুলো কেন করলেন ?” তখন তিনি নিশ্চুপ ছিলেন বাশার। আবারো বিচারক বলেন, “কোন কারণে তাদের বিদেশ পাঠাতে ব্যর্থ হন ? তাহলে কেন টাকা ফেরত দেননি ?“ তখনও প্রতারক বাশার কোন কিছুর উত্তর দেননি।

এরপরও বিজ্ঞ বিচারক বলেন, “আপনার বিরুদ্ধে কতটা মামলা হয়েছে জানেন ?” তখন বাশার বলেন, “আনুমানিক ৭০টা হয়েছে।” এরপর বিচারক আরো বলেন, “যত মামলা হয়েছে, মোকাবেলা করতে গেলে তো সারা জীবন কারাগারে কেটে যাবে।”
তখন বিচারক মহাপ্রতারক খায়রুল বাশার বাহারকে প্রকাশ্য আদালতে জিজ্ঞাসা করেন, “আপনার মানবিক সত্তা জাগ্রত হয় নি ? কয়টা বিয়ে করেছেন ?“ উত্তরে রাশার জানান, দুই। তখন ফের আরেক প্রশ্ন করেন, “আপনার সন্তান কয়জন  ?“ তখন বাশার বলেন, ছয়জন।

এরপরে বিচারক বলেন, “টাকা নিয়ে এসব শিক্ষার্থীদের জীবন কেন হুমকির মুখে ফেলে দিলেন। একবারও কি আপনার সন্তানদের কথা মনে পড়ে নি ?“

পরবতর্তীতে আদালতে উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ বিচারক তার আদালতে মহাপ্রতারক খায়রুল বাশার বাহারের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত সোমবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রতারণা মামলায় অভিযোগ করা হয়, ‘আসামি বাশার, তার স্ত্রী খন্দকার সেলিমা রওশন ও ছেলে আরশ ইবনে বাশার চটকদার বিজ্ঞাপনের ফাঁদে ফেলে প্রতারণা করে সাধারণ ছাত্রছাত্রীর কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়ে নানাভাবে উল্টো হুমকি ধমকিও দিয়ে আসছিলো। উচ্চশিক্ষার প্রলোভনে ফেলে ১৪১ শিক্ষার্থীকে বিদেশে পাঠানোর কথা বলে তারা ১৮ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৬৮০ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় গত ৪ মে সিআইডির উপ পরিদর্শক (দারোগা) রুহুল আমিন বাদী হয়ে মামলা করেন।

উল্লেখ্য, এই এম কে খায়রুল বাশার বাহারের বিরুদ্ধে উল্লেখিত প্রতারণা ছাড়াও নানা অপরাধের অভিযোগ রয়েছে। বিগত সময়ে আওয়ামী লীগের প্রভাবশালীদের ম্যানেজ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় অপরাধ সাম্রাজ্য গড়ে তোলে শিক্ষার নামে অপরাধ ও প্রতারণা চালাতো। এম কে খায়রুল বাশার বাহার তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রতারণার অভিযোগ রয়েছে। নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গণের বিপরীত পাশে গঠিত ক্যামিব্রিয়ান স্কুল ও কলেজের নামে মহাপ্রতারক খায়রুল বাশার বাহার ও তার নিয়োজিত লোকজন কি পরিমাণ প্রতারণা করেছে তার সকল তথ্য উদঘাটন করে শাস্তির আওতায় আনার দাবী উঠেছে নগরীজুড়ে।

Previous Post

ওসমান দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা : সন্দেহজনক লেনদেন

Next Post

গাজীর ৪ শত কোটি টাকার সম্পত্তি জব্দ

Related Posts

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

Next Post
গাজীর ৪ শত কোটি টাকার সম্পত্তি জব্দ

গাজীর ৪ শত কোটি টাকার সম্পত্তি জব্দ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য