• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

চুরি করে বই বিক্রির পর এবার হাজারো চারাগাছ ফেলে দিলো অধ্যক্ষ

Saturday, 2 August 2025, 1:37 am
চুরি করে বই বিক্রির পর এবার হাজারো চারাগাছ ফেলে দিলো অধ্যক্ষ

Oplus_131072

7
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

চুরি করে বই বিক্রির তোলপাড় ও তদন্ত চলাকালীন সময়ে এবার প্রায় এক হাজার সরকারি ফলজ গাছের চারা বিতরণ না করে খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে রূপগঞ্জের ভুলতা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীনের বিরুদ্ধে।

আজ শুক্রবার (১ আগস্ট) শিক্ষা প্রতিষ্ঠানটি সরকারিভাবে বন্ধ থাকার সুযোগে অধ্যক্ষ সুরাইয়া পারভীনের নির্দেশে এসব চারা খালের পানিতে ফেলে দেওয়া হয়েছে।

গাছের চারা ফেলে দেওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে প্রতিবাদ জানান। এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকে জানান, জেলা প্রশাসনের ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থ বছরের কৃষি প্রণোদনার অংশ হিসেবে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক এবং বিভিন্ন শিক্ষাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে এই চারা বিতরণ করা হয়।

প্রায় ২০ হাজার গাছের চারা দিয়ে  রূপগঞ্জ উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া।‘

‘নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রান্ডের ড্যান্ডি হবে বিশ্বসেরা’- এই স্লোগান সামনে রেখে উপজেলার ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন স্থানে কৃষ্ণচূড়া, শিমুল, সুপারি, নিম, কাঁঠাল, আম, বকুল, নারিকেল, তাল, সাজিনা, অর্জুন ও সোনালু প্রজাতির গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়।

বৃক্ষরোপণ এই কর্মসূচির ধারাবাহিকতায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেন।

এ লক্ষ্যে রূপগঞ্জ উপজেলা কৃষি অফিস থেকে গত ১৫ জুলাই ভুলতা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীনের কাছে প্রায় এক হাজার ২০০টি গাছের চারা হস্তান্তর করা  হয়। ১৬ জুলাই মাত্র ১২০টি চারা রোপণ করা হয়।

বাকি এক হাজার গাছের চারা রোপণ বা বিতরণ না করে নষ্ট করে ফেলে দেওয়া হয় খালের পানিতে। আজ শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠানটি সরকারিভাবে বন্ধ থাকার সুযোগে অধ্যক্ষ সুরাইয়া পারভীনের নির্দেশে প্রতিষ্ঠানটির দারোয়ান মোস্তফা মিয়া ও সুইপার জুবায়ের হোসেন চারাগুলো খালে ফেলে দেয়। এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা গিয়ে বাধা দেন ও প্রতিবাদ জানান।

এ বিষয়ে দারোয়ান মোস্তফা মিয়া ও সুইপার জুবায়ের হোসেন বলেন, অধ্যক্ষ সুরাইয়া পারভীন বলেছেন গাছের চারাগুলো নষ্ট হয়ে গেছে, তাই ফেলে দিতে-নির্দেশ দিলে আমরা ফেলে দিয়েছি।

এমন অভিযোগের বিষয়ে সুরাইয়া পারভীনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায় নাই ।

ঘটনার সম্পর্কে রূপগঞ্জ উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ফারিয়া আক্তার রুবি বলেন, সরকারি গাছের চারা বিতরণ না করে নষ্ট করে ফেলার কোনো অধিকার নেই কারোর ই। চারা বিতরণ বা রোপণ করতে না পারলে সেগুলো আমাদের কৃষি অফিসে ফেরত দেওয়ার নিয়ম রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে ।

উল্লেখ্য, গত ২৯ জুলাই সুরাইয়া পারভীনের বিরুদ্ধে সরকারি বই গোপনে বিক্রির অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  তিন দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশনা থাকলেও ওই প্রতিবেদন নিজের পক্ষে নিতে ব্যাপক চেষ্টা অব্যাহত রেখেছে সুরাইয়া পারভীন।

স্থানীয়দের হাতে অধ্যক্ষ, একটি পিকআপভ্যান চালক ও বই ক্রেতা ধরা পড়েন। তবে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নূর-এ-আলম অজ্ঞাত কারণে তাদের ছেড়ে দেন বলে অভিযোগ স্থানীয়দের। নূরে আলমের বিরুদ্ধেও নানা করুচিপূর্ণ অভিযোগও উত্থাপিত হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

Previous Post

'বাংলাদেশে চীন-ভিয়েতনামের অর্ডার আসার সম্ভাবনা রয়েছে'

Next Post

ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ী অপহরণ, ৯ ঘন্টা পর উদ্ধার

Related Posts

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ
Lead 4

মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 
Lead 5

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 

খালেদা জিয়ার দিয়েছিলেন আশ্বাস, ১ যুগেও ঝুলে ৭ খুনের বিচার
Lead 1

খালেদা জিয়ার দিয়েছিলেন আশ্বাস, ১ যুগেও ঝুলে ৭ খুনের বিচার

পূর্বাচলে বেপরোয়া গতির বলি দুই বন্ধু
Lead 1

পূর্বাচলে বেপরোয়া গতির বলি দুই বন্ধু

হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত
Lead 1

হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত

Next Post
ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ী অপহরণ, ৯ ঘন্টা পর উদ্ধার

ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ী অপহরণ, ৯ ঘন্টা পর উদ্ধার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
  • খালেদা জিয়ার দিয়েছিলেন আশ্বাস, ১ যুগেও ঝুলে ৭ খুনের বিচার 27 Apr, 2026
  • পূর্বাচলে বেপরোয়া গতির বলি দুই বন্ধু 26 Apr, 2026
  • হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত 26 Apr, 2026
  • মেঘনা নদী দখলে মেঘনা গ্রুপ, রাষ্ট্র যেন নীরব দর্শক 26 Apr, 2026
  • এবার ঝুট ব্যবসা দখলে ব্যবসায়ীকে প্রাণনাশে রনির হুমকি 25 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য