• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ডিসি জাহিদুল ইসলামকে ‘সাবধান’ করলেন রফিউর রাব্বি

Saturday, 23 August 2025, 7:53 pm
ডিসি জাহিদুল ইসলামকে ‘সাবধান’ করলেন রফিউর রাব্বি

Oplus_131072

19
SHARES
60
VIEWS
Share on FacebookShare on Twitter

সাম্প্রতিক সময়ে কোন কারণ ছাড়াই শুধুমাত্র চাঁদাবাজি করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার তড়িগড়ি করে বাস বাড়া বৃদ্ধি এবং তোপের মুখে আবার তা স্থগিত করার ঘটনায় যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি জেলা প্রশাসকের উদ্দেশ্যে কঠোর ভাষায় বলেছেন, “আমাদের জেলা প্রশাসকরা মনে করেন তারা  জেলার জমিদার। জেলার অন্যান্য নাগরিক যারা তারা হচ্ছেন প্রজা। আমাদের স্থানীয় কিছু রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও কিছু সাংবাদিক জেলা প্রশাসক আসার সাথে সাথে ফুল দিয়ে ফুলের তোড়া দিয়ে এমন অবস্থা তৈরী করেন যেন একজন ফেরেস্তা এসেছে। এবং প্রতিযোগিতা শুরু হয় তার কাছ থেকে কে কোন সুযোগ সুবিধা নিতে পারে। এমন তেলবাজির কাছে জেলা প্রশাসকের কাছে ধারণা তৈরী হয় নারায়ণগঞ্জে ডিসি হিসেবে তিনি যা খুশি তা করতে পারে। আপনাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করেন। আপনারা সাবধান হন।“  ’

আজ শনিবার (২৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে বাসভাড়া বৃদ্ধি ও পরে সে সিদ্ধান্ত স্থগিত করার প্রসঙ্গে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের ডাকা সংবাদ সম্মেলনে এমন কথা বলেন রফিউর রাব্বি।

যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি আরো বলেন, “জেলা প্রশাসকের এই জাতীয় দৃষ্টিভঙ্গি জন বিরোধী, গণবিরোধী ও ২৪ এর জুলাই আন্দোলনের পরিপন্থি। আমরা আমলাদের দেখেছি তারা কিভাবে দূর্ণীতি করে। শেখ হাসিনার শাসনামলে কানাডায় যে বেগমপাড়া তৈরী হয়েছে তার অধিকাংশই আমলাদের। আপনারা আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনে কিভাবে কারা কি করছেন তার হিসাব সকলের কাছে রয়েছে। সুতরাং আপানারা যা খুশি তা করে ফেলবেন তা হতে পারবেন না।”

গত বুধবার (২০ আগষ্ট) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় রাজনৈতিক ও নাগরিক নেতাদের বিরোধিতার পরও বাসভাড়া বাড়ানোর ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার সকাল থেকে এ পথে বর্ধিত বাসভাড়া কার্যকর করা হয়। দিনভর তীব্র সমালোচনা ও বিরোধীতার মুখে শুক্রবার সকালে এ পথে বর্ধিত ৫ টাকা বাসভাড়ার সিদ্ধান্ত স্থগিত করে পূর্বের মতো ৫০ টাকা রাখার ঘোষণা দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

আজ শনিবারের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রফিউর রাব্বি বলেন, “আপনারা জানেন গত তিনদিন আগে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া বৃদ্ধি নিয়ে একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল। সাময়িক হলেও তার অবসান ঘটেছে। সারা দেশে গণপরিবহন নিয়ে এখনো এক অরাজক পরিস্থিতি বহাল রয়েছে। সরকার বদলালেও অরাজকতা দূর হয় না। বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলে এই অরাজকতা ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছিল। আমরা শামীম ওসমানদের বর্বরতা জালিহাতির মোকাবেলা করেছি । নতুন করে আবার যারা গডফাদার হতে চাচ্ছেন, মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, আবার গলাবাজি করছেন। চাঁদাবাজি কোথায় হচ্ছে তা যেমন গোয়েন্দা সংস্থা সব জানে তেমন আমরা জানি কোথায় কিভাবে চাঁদাবাজি হচ্ছে।”

সংবাদ সম্মেলনে রফিউর রাব্বি, এসি বাসের ভাড়াও ৮০ টাকা থেকে কমিয়ে ৭০ টাকা করার দাবি জানান এবং কেন্দ্রীয় স্টেশন থেকে চাষাঢ়া পর্যন্ত পাতাল সংযোগের মাধ্যমে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডাবল লাইনে মেট্রোরেল সংযোগের কাজ বাস্তবায়নেরও দাবিও করেন ।

সংবাদ সম্মেলনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রথীন চক্রবর্তী, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দিপু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, বাসদের জেলা সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদ হোসেন, গণসংহতি আন্দোলনের মহানগরের আহ্বায়ক নিয়ামুর রশীদ বিপ্লব, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ, সাধারণ সম্পাদক দীনা তাজরীন, উপদেষ্টা ভবানী শংকর রায়, সামাজিক সংগঠন সমমনার উপদেষ্টা দুলাল সাহাসহ অন্যান্যদের উপস্থিতিতে রফিউর রাব্বি আরও বলেন, “জেলা প্রশাসক সিদ্ধান্তটি এখনও ‘বাতিল’ বা ‘প্রত্যাহার’ করেননি, ‘স্থগিত’ করেছেন মাত্র। অর্থাৎ যেকোন সময় আবার তা কার্যকর করার পথ খোলা রেখেছেন।”

Previous Post

সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ : দগ্ধ ৯

Next Post

'ফতুল্লা স্টেডিয়াম দেখে কান্না চলে আসছে'- বুলবুল

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
‘ফতুল্লা স্টেডিয়াম দেখে কান্না চলে আসছে’- বুলবুল

'ফতুল্লা স্টেডিয়াম দেখে কান্না চলে আসছে'- বুলবুল

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য