• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

প্রতিবন্ধী হ’ত্যায় ৬ জন রিমান্ডে, থানায় ক্রাউন সিমেন্টের দালালচক্র !

Sunday, 14 September 2025, 11:15 pm
প্রতিবন্ধী হ’ত্যায় ৬ জন রিমান্ডে, থানায় ক্রাউন সিমেন্টের দালালচক্র !

Oplus_0

8
SHARES
26
VIEWS
Share on FacebookShare on Twitter

সিদ্ধিরগঞ্জে ক্রাউন সিমেন্টের রেডিমিক্স কারখানায় ঢিল ছোড়ার অপরাধে মানসিক প্রতিবন্ধী সাইফুল ইসলাম সাজ্জাদ (২৪) কে পিটিয়ে হত্যার ঘটনায় নানা নাটকীয়তার পর মামলা দায়ের এবং ৭ রিমান্ডের আবেদন করে পুলিশ।

এমন আবেদনের পর আজ ১৪ সেপ্টেম্বর (রোববার) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল আহমেদ এর আদালতে রিমান্ডের শুনানী শেষে এজাহারনামীয় আসামী মশিউর রহমান ও রিয়াদকে দুই দিন এবং রেজাউল করিম, এনামুল হক, হামিদুল ইসলাম ও নূরুল ইসরামকে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এই মামলার  অপর আসামী সাইফুল ইসলাম হীরা, নাজির মোল্লা, বাবু রাজবংশী ও আল মুরাদের রিমান্ড বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিজ্ঞ বিচারক।

ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরীর কর্মচারী ও প্রতিবন্ধী সাজ্জাদ হত্যা মামলার উল্লেখিত আসামীদের রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক কাইয়ুম খান।

মানসিক প্রতিবন্ধী সাইফুল ইসলাম সাজ্জাদ কে পিটিয়ে হত্যার পর নানাভাবে টালবাহানা করতে থাকে আইনশৃংখলা বাহিনী। ব্যাপক সমালোচনার পর মামলা না নিয়ে দুই দিন শেষে আসামীদের ৫৪ ধারায় আমালতে প্রেরণ করলে আরো বিতর্কের ঝড় উঠে ।

এমন বিতর্ক এড়াতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের মাধামে কারাগারে বন্দি ক্রাউন সিমেন্ট কনক্রিট এন্ড বিল্ডিং প্রোডাক্টস লিঃ এর এর ১১ আসামীর মধ্যে গাড়ীর চালক মশিউর (২৫), চালকের সহকারী রিয়াদ (১৯), সিনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার সাইফুল হীরা (৩১), চালক নাছির মোল্ল্যা (৪৪), ল্যাব টেকনিশিয়ান বাবু রাজ বংশী (২৮), মিক্সার গাড়ীর মিস্ত্রী সাব্বির মোল্লা (২৯), সিকিউরিটি গার্ড রেজাউল করিম (৪৬), এনামুল হক (২৪), হামিদুল ইসলাম (৫২), নূরুল ইসলাম (৫৩), এডমিন অফিসার আল মুরাদের (৩৭) বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে।

ব্যাপক সমালোচনার ঝড় থেকে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর শনিবার মানসিক প্রতিবন্ধী সাইফুল ইসলাম সাজ্জাদ (২৪) কে পিটিয়ে হত্যার পর ঘটনা ধামাচাপা দিয়ে ছিনতাইকারী হিসেবে অপপ্রচার চালায় ক্রাউন সিমেন্টের মালিক পক্ষ। এমন নির্মম হত্যাকান্ড আবারো ধামাচাপা দিতে পুলিশের মাধ্যমে লাখ লাখ টাকার প্রস্তাব দিয়ে মানসিক প্রতিবন্ধী সাইফুল ইসলাম সাজ্জাদের বাবা কামাল হোসেনকে ম্যানেজ করে।

ক্রাউন সিমেন্টর মালিক পক্ষের কাছ থেকে মোটা অংকের টাকায় ম্যানেজ হয়ে থানায় পুত্র হত্যায় কোন অভিযোগ দায়ের না করে পুলিশ ও ক্রাউন সিমেন্টের লোকজনের পরামর্শ মতে থানা থেকে সটকে পরে কামাল।

মামলায় উল্লেখিত গ্রেফতারকৃত ১১ আসামীকে এজাহারভূক্ত করে অজ্ঞাতনামা আরো কয়েকজনকে উল্লেখের পর এই মামলা দায়ের করা হয়।

এর পূর্বেই পুলিশ তাদের সেই পুরানো চরিত্রের বহিঃপ্রকা্শ ঘটিয়ে মোটা অংকের টাকায় সকল আসামীদের পুলিশ আইনের ৫৪ ধারায় আদালতে পাঠিয়ে বিশাল বাণিজ্য করার অভিযোগ জোড়ালোভাবে উত্থাপিত হয় নগরীজুড়ে।

এমন ঘটনা জানাজানি হয়ে গেলে সর্বত্র ব্যাপক সমালোচনার ঝড় উঠে। মানসিক প্রতিবন্ধী সাইফুল ইসলাম সাজ্জাদ হত্যাকান্ডে তোপের মুখে পরে পুলিশ নিহতের মা সাজেদা আক্তারকে থানায় ডেকে এনে মামলা গ্রহণ করে।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের কয়েকজন সদস্য নিহত প্রতিবন্ধী সাজ্জাদের বাবা কামাল হোসেনকে বোঝাতে সক্ষম হন এই বলে, “আপনার ছেলে তো আর ফিরে আসবে না । আর এই মামলা দিয়ে ক্রাউন সিমেন্টের মালিকের সাথে পেরে উঠবেন না। তাদেরকে (আটককৃতদের) জামিন করাইয়া আনবো। এরপর আর বিচার তো পাইবেন ই না। ক্রাউন সিমেন্টের মালিক একটি প্রভাবশালী রাজনীতিক দলের ডোনার। শত কোটি টাকা দিয়ে রাজনীতিক দলের নেতাগো পালে এই ক্রাউন সিমেন্টের মালিক খবির উদ্দিন মোল্লার ছেলে মিজানুর রহমান মোল্লার ওরফে ডানো। তাদের সাথে পারবেন না। আর মামলা করলে যে সুযোগ সুবিধা পাইবেন তাও আর পাইবেন না। যখন আপনার পাগল পোলা ঢিল দিছে তখন তারে আটকাইয়া ক্রাউন সিমেন্টের মালিকগো ফোন দিছে, আর তখন ফোনেই জানাইয়া দিছে মাইরা ফালাও ওই পোলারে। পরে যা হবে দেখমুনে। ক্রাউন সিমেন্টের মালিক পক্ষের লোকজনের হুকুমেই পিটাইয়া মারছে সাজ্জাদরে। মোবাইল ফোন যাচাই করলেই তো সব ধরা পরে। তাইলে এই মালিক কি আর চাইবো মামলা হউক। তাগো হাজার হাজার কোটি টাকা আছে। তাদের সাথে কে উ কি লড়াই করে পারবো ?“

শনি ও রোববার সারাক্ষণ এমনিভাবে পুলিশের সদস্যরা হত্যাকান্ডে শিকার প্রতিবন্ধী সাজ্জাদের বাবা কামাল হোসেনকে মগজ ধোলাই করার পর কয়েক লাখ টাকা নগদ পেয়ে থানা থেকে পালিয়ে যায় কামাল হোসেন।

এতো নাটকীয়তার পর নিহত প্রতিবন্ধী সাজ্জাদ মা সাজেদা আক্তার সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের পর কান্নারত অবস্থায় বলেন, “আমার ছেলে পাগল, এইডা সবাই জানতো। আমি দূরে থাকলেও খোঁজ নিতাম। আমার এই পাগল ছেলেই আমায় ‘মা’ বলে ডাক দিতো। কিন্তু কাঁচ ভাঙার জন্য ওকে পিটিয়ে মেরে ফেললো ! মানুষ কি এমনে মানুষরে মারতে পারে ? আমি এই পিটিয়ে মারার বিচার চাইতেই থানায় আইছি। আমি টাকা চাই না, আমি বিচার চাই, আমার আর কিছু লাগবে না।”

রিমান্ডের আবেদন মঞ্জুরের পর ক্রাউন সিমেন্টের একটি চক্র আজ রোববার সন্ধ্যার পর থেকে সিদ্ধিরগঞ্জ থানায় ঘুরঘুর করতে দেখা গেছে বলেও জানিয়েছেন একাধিক নির্ভরশীল সূত্র।

Previous Post

নৌকাডুবিতে নিখোঁজ দুই কিশোরের মৃতদেহ উদ্ধার

Next Post

শামীম পালিয়ে, সেলিম আত্মগোপনে, সাম্রাজ্য কার দখলে

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

Next Post
শামীম পালিয়ে, সেলিম আত্মগোপনে, সাম্রাজ্য কার দখলে

শামীম পালিয়ে, সেলিম আত্মগোপনে, সাম্রাজ্য কার দখলে

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য