• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

অক্টোবরেই চতুর্থ দফায় স্বর্ণের মূল্যবৃদ্ধি, ইতিহাসে সর্বোচ্চ

এক দিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম

Tuesday, 14 October 2025, 11:42 pm
স্বর্ণের মূল্য রেকর্ডের পর রেকর্ড : আজ ২ লাখ ২ হাজার

Oplus_0

10
SHARES
31
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক ॥

এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ফলে চলতি অক্টোবর মাসেই চতুর্থ দফায় স্বর্ণের মূল্য বৃদ্ধি করলো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা — যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বাজুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার (১৫ অক্টোবর) থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে জানায় সংগঠনটি।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজার ও দেশীয় বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী—

২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি: ২,১৬,৩৩২ টাকা

২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি: ২,০৬,৪৯৯ টাকা

১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি: ১,৭৭,০০১ টাকা

সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি: ১,৪৭,৩৫১ টাকা

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১৩ অক্টোবর বাজুস স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ৬১৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরির দাম ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা নির্ধারণ করেছিল, যা এতদিন পর্যন্ত ছিল দেশের সর্বোচ্চ দাম।

চলতি বছর এখন পর্যন্ত ৬৫ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪৭ বার বেড়েছে, আর ১৮ বার কমেছে। গত ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল; যার মধ্যে ৩৫ বার বৃদ্ধি ও ২৭ বার হ্রাস করা হয়।

অপরদিকে, রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ২০৫ টাকা, যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম।
এ ছাড়া—

২১ ক্যারেট রুপার প্রতি ভরি: ৫,৯১৪ টাকা

১৮ ক্যারেট রুপার প্রতি ভরি: ৫,০৭৪ টাকা

সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি: ৩,৮০২ টাকা

বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি ও ডলারের অস্থিরতার কারণে দেশের বাজারেও এ ধাতুর দাম লাগাতার বাড়ছে।

Previous Post

বাবুল-সোহেলের সিন্ডিকেট : নিষিদ্ধ পলিথিনে প্রতিদিন রাজস্ব ফাঁকি কোটি টাকা

Next Post

অস্ত্রধারী টোকাই কাউসার টাকার বিনিময়ে অধরা

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন
Lead 1

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি
Lead 1

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি

Next Post
অস্ত্রধারী টোকাই কাউসার টাকার বিনিময়ে অধরা

অস্ত্রধারী টোকাই কাউসার টাকার বিনিময়ে অধরা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য