• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

জামায়াতের উঠান বৈঠকে হামলায় আহত ৮, তোলপাড়

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ, এলাকায় তোলপাড়

Sunday, 2 November 2025, 12:51 pm
জামায়াতের উঠান বৈঠকে হামলায় আহত ৮, তোলপাড়

Oplus_0

8
SHARES
25
VIEWS
Share on FacebookShare on Twitter

আড়াইহাজার প্রতিনিধি :

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের মোহনপুর এলাকায় জামায়াতে ইসলামীর একটি উঠান বৈঠকে বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে অনুষ্ঠিত বৈঠকে হামলার ঘটনায় অন্তত আটজন জামায়াতকর্মী আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয় প্রায় ৩০টি চেয়ার।

ঘটনার পর থেকে রোববার সকাল পর্যন্ত আড়াইহাজারের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় ও সমালোচনা চলছে। এ ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে খাগকান্দা এলাকায় বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মিছিলে প্রধান অতিথি ছিলেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইলিয়াছ মোল্লা।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৮টার দিকে খাগকান্দা ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে মোহনপুর পূর্ব ও পশ্চিমপাড়ার মাঝামাঝি রাস্তায় একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অভিযোগ অনুযায়ী, খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের নির্দেশে ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল কাদের জিলানী, বিএনপি নেতা জালাল উদ্দিনসহ ১০–১৫ জন বৈঠকে হামলা চালায়।

হামলাকারীরা চেয়ার ভাঙচুর ও অংশগ্রহণকারীদের লাঞ্ছিত করে। এতে জামায়াতের প্রচার সম্পাদক শাহাবুদ্দিন ও কর্মী জামাল হোসেনসহ আটজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

জামায়াতের আড়াইহাজার দক্ষিণ শাখার আমীর মাওলানা হাদিউল ইসলাম অভিযোগ করেন, “বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে আমাদের রাজনৈতিক কর্মসূচিতে হামলা চালিয়েছে। পরে আমাদের কয়েকজন কর্মীর বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে এবং শাহাবুদ্দিনের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছে।”

জামায়াত নেতা মোতাহার বলেন, “অনুষ্ঠান শুরুর আগে খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন আমাদের মুঠোফোনে অনুষ্ঠান না করার হুমকি দেন।”

অভিযোগ অস্বীকার করে বেলায়েত হোসেন বলেন, “বিষয়টি আমার জানা নেই।”

অন্যদিকে, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের জিলানী দাবি করেন, “জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমাদের ঝামেলা হয়েছে আওয়ামী লীগের সঙ্গে। জামায়াতের বৈঠকে আওয়ামী লীগের কয়েকজন উপস্থিত ছিলেন, তাই সামান্য ধস্তাধস্তি হয়।”

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফউদ্দিন জানান, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, ঘটনাটিকে ঘিরে আড়াইহাজারের রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, বিএনপি ও জামায়াতের পুরনো রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন এই সংঘর্ষের মাধ্যমে নতুন করে প্রকাশ পেয়েছে।

Previous Post

প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীকে দাফন করলেন মতি

Next Post

লারিজ ফ্যাশনে শ্রমিকের মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধ

Related Posts

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ
Lead 4

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ

Next Post
লারিজ ফ্যাশনে শ্রমিকের মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধ

লারিজ ফ্যাশনে শ্রমিকের মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য