• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়ণগঞ্জে বিএনপির মনোনয়নে নতুনদের প্রাধান্য, ক্ষোভ তুঙ্গে

Tuesday, 4 November 2025, 10:58 pm
নারায়ণগঞ্জে বিএনপির মনোনয়নে নতুনদের প্রাধান্য, ক্ষোভ তুঙ্গে

Oplus_0

7
SHARES
24
VIEWS
Share on FacebookShare on Twitter

মহানগর প্রতিনিধি  :

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারাদেশে ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে।

ঘোষিত তালিকায় নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনের মধ্যে চারটি আসনে প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে।

এই তালিকা অনুযায়ী, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে প্রার্থী হয়েছেন মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনে আজারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

তবে, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা–সিদ্ধিরগঞ্জ) আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি। এ আসন ঘিরে দলে চলছে জোর গুঞ্জন ও তীব্র কৌতূহল।

নতুন মুখ, নতুন বিতর্ক

প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে, নারায়ণগঞ্জের ঘোষিত চার প্রার্থীর সবাই তুলনামূলকভাবে নতুন মুখ। দীর্ঘদিনের তৃণমূল নেতাদের বাদ দিয়ে অর্থবিত্ত ও প্রভাবশালী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ায় দলের অভ্যন্তরে অসন্তোষ দেখা দিয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, মনোনীতদের মধ্যে মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী এবং ব্যবসায়ী পার্টনার। একইভাবে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী মাসুদুজ্জামানের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে, তিনি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যবসায়িক অংশীদার। আনিসুল হক ছাড়াও শামীম ওসমান, সেলিম ওসমানের সাথে ছিলো গভীর সখ্যতা।

এই অভিযোগগুলো নিয়ে স্থানীয় বিএনপি নেতারা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই মনে করছেন, এ ধরনের প্রার্থীরা দলের আদর্শ ও তৃণমূলের আন্দোলন-সংগ্রাম থেকে বিচ্ছিন্ন।

বঞ্চিত প্রবীণরা ক্ষুব্ধ

দলের ঘোষিত মনোনয়নে নারায়ণগঞ্জের অভিজ্ঞ ও ত্যাগী নেতাদের বাদ দেওয়ায় ক্ষোভ আরও তীব্র হয়েছে। একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম আজাদ, সাবেক জেলা সভাপতি রেজাউল করিম, জনপ্রিয় নেতা আতাউর রহমান আঙ্গুর এবং সাবেক এমপি ও জেলা বিএনপির  সাবেক  আহবায়ক  গিয়াস উদ্দিন—এই প্রবীণ নেতারা এবার মনোনয়ন পাননি।

তাদের অনুসারীরা মনে করছেন, দলের আন্দোলনকালীন সময়ে যারা মাঠে ছিলেন, তাদের বাদ দিয়ে বিত্তবান ও নতুন মুখদের অগ্রাধিকার দেওয়া “রাজনৈতিকভাবে অযৌক্তিক” এবং “দলের ভবিষ্যতের জন্য ক্ষতিকর”।

নারায়ণগঞ্জে রাজনৈতিক উত্তাপ

এই ঘোষণার পর থেকেই নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। স্থানীয় নেতারা বলছেন, নতুন প্রার্থীরা পরিচিত মুখ না হওয়ায় নির্বাচনী মাঠে কর্মীদের একত্র করা কঠিন হবে।

এদিকে, বিএনপির হাইকমান্ড এখনো নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। ফলে জেলাজুড়ে আলোচনা চলছে, কে হচ্ছেন বিএনপির শেষ তুরুপের তাস ?

Previous Post

কানকাটা রমজানখ্যাত 'হাতেম' কে 'গণঅভ্যুত্থানের শত্রু' বললো এনসিপি

Next Post

কুষ্টিয়ার জোড়া খু/নের আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
কুষ্টিয়ার জোড়া খু/নের আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার

কুষ্টিয়ার জোড়া খু/নের আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য