• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

দুই ভাইয়ের দ্বন্দ্বে অগ্নিসংযোগ ও লুটপাট : ভস্মীভূত ১০ ঘর, আটক ২

Friday, 7 November 2025, 11:26 am
দুই ভাইয়ের দ্বন্দ্বে অগ্নিসংযোগ ও লুটপাট : ভস্মীভূত ১০ ঘর, আটক ২

Oplus_0

5
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

সোনারগাঁও প্রতিনিধি  :

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় আপন দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত আটটার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে রাত সাড়ে বারোটা পর্যন্ত।

এতে অন্তত ১০ থেকে ১২টি ঘর ভস্মীভূত হয় এবং ঘরের মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আষাঢ়িয়ার চর গ্রামের মৃত হযরত আলীর দুই ছেলে—উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ এবং ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল—দুজনেই বহুজাতিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আল মোস্তাফা গ্রুপের হয়ে কাজ করেন।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আব্দুর রউফ ওই প্রতিষ্ঠানের জমিতে বালু ভরাট ও অবকাঠামোগত উন্নয়নকাজের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে তার হয়ে ছোট ভাই আব্দুল জলিল এসব কাজের তদারকি করেন। সম্প্রতি প্রতিষ্ঠানটির বিভিন্ন কাজ থেকে আসা অর্থের ভাগ-ভাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ দেখা দেয়।

এ নিয়ে উপজেলা বিএনপি সভাপতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান দুই ভাইয়ের মধ্যে সমঝোতার চেষ্টা করলেও শেষ পর্যন্ত বিরোধ মীমাংসা হয়নি।

বৃহস্পতিবার রাতে আব্দুল জলিলপন্থীরা আব্দুর রউফের বাড়ি-ঘরে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এসময় উভয় পক্ষই স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কিছু সমর্থককে সংঘর্ষে ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে।

সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর পেয়ে রাতেই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে পুলিশ মূল অভিযুক্ত দুই ভাই—আব্দুর রউফ ও আব্দুল জলিল—কে আটক করে থানায় নিয়ে যায়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম খান বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাব ও পারিবারিক দ্বন্দ্বের মিশ্রণে এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে। এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Previous Post

সাংবাদিকদের উপর হামলাকারী পুলিশের চাকরিচ্যুৎ কন্সষ্টেবল শাহাদাৎ কারাগারে

Next Post

অস্ত্রসহ আড়াইহাজারে ইফতি গ্রেফতার

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

Next Post
অস্ত্রসহ আড়াইহাজারে ইফতি গ্রেফতার

অস্ত্রসহ আড়াইহাজারে ইফতি গ্রেফতার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য