• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

হাদিকে হত্যাচেষ্টা : ঘনিষ্ঠ সহযোগী কবির ফতুল্লায় গ্রেফতার

Tuesday, 16 December 2025, 1:38 am
হাদিকে হত্যাচেষ্টা : ঘনিষ্ঠ সহযোগী কবির ফতুল্লায় গ্রেফতার

Oplus_131072

9
SHARES
29
VIEWS
Share on FacebookShare on Twitter

নগর প্রতিনিধি  :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের ঘনিষ্ঠ এক সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. কবির ওরফে মোজাফফর।

র‍্যাব সূত্রে জানা যায়, সোমবার (১৫ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চরাঞ্চলের বক্তাবলি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

এর আগে একই দিন সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে মানুষ পারাপারে সহায়তার অভিযোগে ফিলিপ নামের এক ব্যক্তির দুই সহযোগীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকরা হলেন ফিলিপের মামা শ্বশুর বেঞ্জামিন চিরান (৪৫) এবং ঘনিষ্ঠ বন্ধু সীশল (২৮)। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, হত্যাচেষ্টা মামলার আসামিদের পালাতে সহায়তার যোগসূত্রে তারা নজরদারিতে ছিলেন।

এদিকে, গত রোববার (১৪ ডিসেম্বর) অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ও শ্যালিকা মারিয়া আক্তারকে গ্রেফতার করে র‍্যাব। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ঘটনার আগে ও পরে যোগাযোগ ও সহায়তার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

একই দিন বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন নজরুল ইসলাম জানান, হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন— সিবিয়ন দিও, সঞ্জয় চিসিম ও আরেক সহযোগী।

এছাড়াও র‍্যাব পৃথক অভিযানে সন্দেহভাজন মো. আব্দুল হান্নানকে আটক করে পল্টন থানায় হস্তান্তর করেছে। অভিযানের সময় হামলায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়, যা ঘটনার প্রস্তুতি ও বাস্তবায়নে ব্যবহারের প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্ত কর্মকর্তারা।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, এই হত্যাচেষ্টা একটি সুপরিকল্পিত অপরাধ ছিল কিনা, এর পেছনে কারা অর্থ ও লজিস্টিক সহায়তা দিয়েছে এবং আন্তর্জাতিক বা সীমান্তপথে পালানোর কোনো পরিকল্পনা ছিল কি না—এসব বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দ্রুত চার্জশিট দাখিলের মাধ্যমে জড়িত সকলকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই ঘটনায় ধারাবাহিক গ্রেফতার ও আলামত উদ্ধারের মধ্য দিয়ে তদন্ত আরও গভীরে এগোচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Previous Post

সেলিম ওসমানকে গ্রেফতারে পুলিশের নাটকীয় তৎপরতা

Next Post

মস্তকবিহীন অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
মস্তকবিহীন অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার

মস্তকবিহীন অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য