• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নির্বাচনী বন্দরে তুঘলকি রাজনীতি, আতঙ্কে ভোটার

Sunday, 25 January 2026, 2:29 pm
নির্বাচনী বন্দরে তুঘলকি রাজনীতি, আতঙ্কে ভোটার

Oplus_131072

4
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

বন্দর প্রতিনিধি  :

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের নির্বাচনী এলাকাগুলোতে যেন আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে পুরনো অপকর্ম, ভয়ভীতি ও রাজনৈতিক তুঘলকি কাণ্ড।

বিশেষ করে নারায়ণগঞ্জ–৫ আসনের বন্দর উপজেলায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে কুখ্যাত অপরাধ পরিবার হিসেবে পরিচিত মাকসুদ পরিবারকে ঘিরে নতুন করে সৃষ্টি হওয়া বিতর্ক ও সহিংস ভাষার রাজনীতি।

বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ দেড় দশকে কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো জাতীয় পার্টির পরিচয় ব্যবহার করে এলাকায় দাপট দেখানো মাকসুদ পরিবারের বিরুদ্ধে রয়েছে অসংখ্য গুরুতর অভিযোগ।

পুলিশকে মারধর, লুটপাট, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, নারি কেলেঙ্কারি, নির্যাতন—এমন কোনো অভিযোগ নেই যা এই পরিবারের সঙ্গে জড়িত নয় বলে স্থানীয়দের দাবি।

ওসমান পরিবারের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় একসময় এই পরিবার ছিল কার্যত আইনের ঊর্ধ্বে। তাদের মুখের কথাই ছিলো এই অঞ্চলের আইন।

এলাকাবাসী তো বটেই, এমনকি ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও পুলিশ সদস্যরাও তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাননি।

অথচ সেই মাকসুদ পরিবারই এবার নির্বাচনের মাঠে এসে হুমকির শিকার হওয়ার অভিযোগ তুলেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।

নারায়ণগঞ্জ–৫ আসনে স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের স্ত্রী ও প্রধান এজেন্ট নার্গিস আক্তার অভিযোগ করেছেন, বিএনপি প্রার্থীর অনুসারী যুবদলের এক নেতা প্রকাশ্যে তাকে হুমকি দিয়েছেন।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

ভিডিওতে দেখা যায়, বন্দর উপজেলা যুবদল নেতা হুমায়ুন কবীর নার্গিস আক্তারকে বহনকারী গাড়ির দিকে তেড়ে গিয়ে বলেন, ‘এখানে কেন এসেছেন ? এখনই চলে যান। এখানে আর আসবেন না। একদম খাইয়া ফালামু।’

—এ ধরনের ভাষা নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন বলেই মনে করছেন সচেতন মহল।

ঘটনার বিবরণ দিয়ে নার্গিস আক্তার বলেন, ‘আমরা দোকানে দোকানে লিফলেট দিচ্ছিলাম। তখন অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। পরিস্থিতি খারাপ বুঝে দ্রুত স্থান ত্যাগ করতে বাধ্য হই। এ ঘটনায় আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’

তবে অভিযুক্ত যুবদল নেতা হুমায়ুন কবীর অভিযোগ অস্বীকার করে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন।

তার দাবি, ‘মাকসুদের লোকজন এলাকায় ভোটার ও মন্দিরে টাকা বিতরণ করছিল। আমরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এর প্রতিবাদ করেছি। আমি কাউকে হুমকি দিইনি, খারাপ উদ্দেশ্যও ছিল না।’

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শিবানী সরকার জানিয়েছেন, ‘স্বতন্ত্র প্রার্থীর প্রধান এজেন্ট লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তাধীন।’

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা শুধু একটি হুমকি বা ভিডিওর মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি নারায়ণগঞ্জের নির্বাচনী রাজনীতির নৈতিক দেউলিয়াপনার প্রতিচ্ছবি।

যাদের বিরুদ্ধে বছরের পর বছর ভয়াবহ অপরাধের অভিযোগ ছিল, তারা আজ নিজেদের নির্যাতিত হিসেবে উপস্থাপন করছে। আবার যারা পরিবর্তনের রাজনীতির কথা বলছে, তাদের একাংশের ভাষা ও আচরণও প্রশ্নবিদ্ধ।

নির্বাচন মানেই যদি পুরনো অপরাধীদের পুনর্বাসন, ভয়ভীতি আর পেশিশক্তির মহড়া হয়—তাহলে সাধারণ ভোটারদের নিরাপত্তা ও গণতন্ত্রের ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে, সে প্রশ্নই এখন সবচেয়ে বড় হয়ে উঠেছে।

প্রশাসনের নিরপেক্ষ ও দৃশ্যমান ভূমিকা ছাড়া এই তুঘলকি পরিস্থিতির অবসান হবে কি না, তা নিয়েও গভীর শঙ্কা প্রকাশ করছেন এলাকাবাসী।

Previous Post

পলাতক গডফাদার, দাপুটে ক্যাডার : ফতুল্লায় ভোট কি বন্দি ?

Next Post

ক্যাসিনো থেকে সভামঞ্চ : শামীম ওসমানের সেই জিকে শামীম ফের সক্রিয়

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
ক্যাসিনো থেকে সভামঞ্চ : শামীম ওসমানের সেই জিকে শামীম ফের সক্রিয়

ক্যাসিনো থেকে সভামঞ্চ : শামীম ওসমানের সেই জিকে শামীম ফের সক্রিয়

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য