• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

মধ্যরাতে সোনারগাঁয়ে বিএনপির পথসভা, অপেক্ষায় হাজারো মানুষ

Monday, 26 January 2026, 1:26 am
মধ্যরাতে সোনারগাঁয়ে বিএনপির পথসভা, অপেক্ষায় হাজারো মানুষ

Oplus_131072

7
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

সোনারগাঁও প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির পথসভা ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক জনসমাগম ও উৎসবমুখর পরিবেশ।

হাড়কাঁপানো শীত উপেক্ষা করে রোববার দিনের পর রাত থেকেই হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ কাঁচপুর বালুর মাঠ এলাকায় জড়ো হন, প্রিয় নেতাকে এক নজর দেখার প্রত্যাশায়।

রোববার (২৫ জানুয়ারি) রাতে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোনারগাঁয়ের কাঁচপুরে আয়োজিত এ পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্র অনুযায়ী, সোমবার প্ররথ লগ্নে ২৬ জানুয়ারি (অর্থাৎ রোববার দিবাগত মধ্য রাতে) উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে সোনারগাঁওয়ের জনসভায়।

রাত ১ টা ০৫ মিনিটের সময় সরেজমিনে দেখা যায়, সভাস্থল ও আশপাশের এলাকা ইতোমধ্যেই লোকে লোকারণ্য। বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষও সভায় অংশ নিতে ভিড় জমিয়েছেন।

জনসমাগমের কারণে পুরো এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে।

দলীয় নেতারা জানিয়েছেন, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের উদ্যোগে এবং জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে আয়োজিত এ পথসভায় তারেক রহমান গুরুত্বপূর্ণ রাজনৈতিক বক্তব্য রাখবেন।

একইসঙ্গে নারায়ণগঞ্জ জেলার ৩, ৪ ও ৫ নম্বর সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “এই পথসভা শুধু একটি কর্মসূচি নয়, বরং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের একটি দৃশ্যমান বহিঃপ্রকাশ। চেয়ারম্যান সাহেব আজ ৩-৪-৫ আসনের প্রার্থীদের জনতার সামনে পরিচয় করিয়ে দেবেন।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে এ ধরনের জনসমাগম বিএনপির জন্য ইতিবাচক বার্তা বহন করে।

বিশেষ করে নির্বাচনের আগে প্রার্থীদের পরিচয় ও দিকনির্দেশনামূলক বক্তব্য দলীয় কর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি জাতীয় রাজনীতিতেও নতুন আলোচনা সৃষ্টি করতে পারে।

সব মিলিয়ে, সোনারগাঁয়ের এই পথসভা বিএনপির নির্বাচনী প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে, যা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

Previous Post

ক্যাসিনো থেকে সভামঞ্চ : শামীম ওসমানের সেই জিকে শামীম ফের সক্রিয়

Next Post

তাহাজ্জত নামাজ পড়ে ভোট, নারায়ণগঞ্জে খাল খননের অঙ্গীকার তারেক রহমানের

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন
Lead 1

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন

Next Post
তাহাজ্জত নামাজ পড়ে ভোট, নারায়ণগঞ্জে খাল খননের অঙ্গীকার তারেক রহমানের

তাহাজ্জত নামাজ পড়ে ভোট, নারায়ণগঞ্জে খাল খননের অঙ্গীকার তারেক রহমানের

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য