• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

এখনো অচ্ছুৎ সেলিম ওসমান : নারায়ণগঞ্জে ক্ষমতার অদৃশ্য ঢাল

শ্যামল কান্তি ভক্ত থেকে সেলিম ওসমান: নারায়ণগঞ্জে দায়মুক্তির অদৃশ্য দেয়াল

Wednesday, 28 January 2026, 2:56 pm
এখনো অচ্ছুৎ সেলিম ওসমান : নারায়ণগঞ্জে ক্ষমতার অদৃশ্য ঢাল

Oplus_131072

12
SHARES
38
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রধান প্রতিবেদক  :

২০১৬ সালের ১৩ মে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের সঙ্গে যা ঘটেছিল, তা শুধু একজন শিক্ষকের ব্যক্তিগত অপমান নয়—তা ছিল রাষ্ট্রের আইনি ও নৈতিক অবস্থানের এক নির্মম পরীক্ষা।

ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে প্রকাশ্যে কান ধরে উঠবস করানোর ঘটনায় তৎকালীন সংসদ সদস্য সেলিম ওসমানের ভূমিকা দেশজুড়ে তীব্র প্রতিবাদের জন্ম দেয়।

নারায়ণগঞ্জ থেকে রাজধানী—সর্বত্রই উঠেছিল প্রশ্ন: আইনের ঊর্ধ্বে কি কেউ ?

পরদিন অসুস্থ শ্যামল কান্তি ভক্ত যখন খানপুর হাসপাতালে চিকিৎসাধীন, তখন তাঁর সঙ্গে দেখা করে সহমর্মিতা জানিয়েছিলেন অনেকে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজপথে প্রতিবাদের ঝড় উঠলেও বাস্তবতা ছিল ভিন্ন—ঘটনার কেন্দ্রীয় অভিযুক্ত সেলিম ওসমানের বিরুদ্ধে কোনো কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

বরং উল্টো চিত্র দেখা যায়। অর্থ আত্মসাতের অভিযোগ এনে শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধেই মামলা করা হয়। অভিযোগ রয়েছে, সেই মামলার তদন্তও ছিল প্রশ্নবিদ্ধ; এক বছর পর তাঁকে কারাগারেও পাঠানো হয়।

এখানেই শেষ নয়। ঘটনাটির সবচেয়ে বেদনাদায়ক দিক ছিল—সে সময় নারায়ণগঞ্জে প্রভাবশালী কোনো হিন্দু নেতা বা সংগঠন প্রকাশ্যে শ্যামল কান্তির পাশে দাঁড়ায়নি। একটি বিবৃতিও আসেনি। স্থানীয়ভাবে প্রচলিত অভিযোগ, তাদের অনেকেই ছিলেন ওসমান পরিবারের রাজনৈতিক বলয়ের অংশ। এক বছর পর কেন্দ্রীয় নির্দেশে দায়সারা একটি মানববন্ধনই ছিল ব্যতিক্রম—যা ন্যায়বিচারের চেয়ে দায়মুক্তির সংস্কৃতিকেই স্পষ্ট করেছে।

দীর্ঘদিন পর সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির ফেসবুক মন্তব্য নতুন করে সেই স্মৃতি ও ক্ষতকে সামনে এনেছে।

তাঁর বক্তব্য শুধু অতীতের একটি ঘটনার পুনরুল্লেখ নয়; বরং এটি বর্তমানের দিকে আঙুল তোলে।

কারণ অভিযোগ থাকা সত্ত্বেও, একাধিক মামলার কথা জনপরিসরে আলোচিত হলেও সেলিম ওসমান আজও দেশে অবস্থান করে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করছেন—এমন বাস্তবতা জনমনে গভীর প্রশ্ন তৈরি করছে।

প্রশ্নটা এখন আর শুধু শ্যামল কান্তি ভক্তকে ঘিরে নয়। প্রশ্নটা রাষ্ট্রের কাছে—কেন প্রভাবশালীদের জন্য আইন বারবার নীরব থাকে? কেন তদন্ত, বিচার ও জবাবদিহি একটি নির্দিষ্ট বলয়ের কাছে এসে থেমে যায় ?

অভিযোগ থাকা মানেই দোষী সাব্যস্ত নয়—এটা সত্য। কিন্তু অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়াটাই তো ন্যূনতম গণতান্ত্রিক দায়।

শ্যামল কান্তি ভক্তের ঘটনা নারায়ণগঞ্জে ক্ষমতার অপব্যবহার, সংখ্যালঘু নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্নে এক ভয়াবহ দৃষ্টান্ত হয়ে আছে। আর সেলিম ওসমানের ক্ষেত্রে দৃশ্যমান দায়বদ্ধতার অনুপস্থিতি সেই দৃষ্টান্তকে আরও গভীর করে। এই দায়মুক্তির সংস্কৃতি চলতে থাকলে, ভবিষ্যতে শ্যামল কান্তির মতো আরও অনেক নাম কেবল প্রতিবাদের পোস্টারেই সীমাবদ্ধ থেকে যাবে—বিচার থাকবে অধরাই।

Previous Post

বন্দরে গুলিভর্তি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেফতার

Next Post

ফতুল্লায় আত্মগোপনে থাকা নিষিদ্ধ যুবলীগ নেতাকে গ্রেফতার

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
ফতুল্লায় আত্মগোপনে থাকা নিষিদ্ধ যুবলীগ নেতাকে গ্রেফতার

ফতুল্লায় আত্মগোপনে থাকা নিষিদ্ধ যুবলীগ নেতাকে গ্রেফতার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য