• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

চোর থেকে প্রভাবশালী ‘কোটিপতি’, সেই গেসু বাহিনীর অপরাধ সাম্রাজ্য

ফতুল্লার কাশীপুরে ‘চোরা গেসু’ চক্রের দাপট—রাজনীতি বদলায়, অপরাধ থামে না

Wednesday, 25 March 2026, 10:48 pm
চোর থেকে প্রভাবশালী ‘কোটিপতি’, সেই গেসু বাহিনীর অপরাধ সাম্রাজ্য

Oplus_131072

23
SHARES
74
VIEWS
Share on FacebookShare on Twitter

নগর প্রতিনিধি  :

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার কাশীপুর ইউনিয়নে আবারও আলোচনায় উঠেছে কথিত ‘চোরা গেসু’ ও তার পরিবারের অপরাধচক্র।

দীর্ঘদিন ধরে চুরি, দখল, হামলা ও রাজনৈতিক আশ্রয়ে অপরাধ সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগে অভিযুক্ত এই চক্র নতুন করে সহিংস ঘটনায় জড়িয়ে পড়ায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগে জানা যায়, গিয়াসউদ্দিন ওরফে ‘চোরা গেসু’ একসময় এলাকায় চুরি-ডাকাতির সঙ্গে জড়িত থাকলেও ধীরে ধীরে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় একটি সংঘবদ্ধ বাহিনী গড়ে তোলে।

অতীতে তাকে ও তার পরিবারকে গণপিটুনি ও সামাজিক শাস্তির মুখে পড়তে হলেও সময়ের সাথে পাল্টে যায় পরিস্থিতি।

রাজনৈতিক পৃষ্ঠপোষকতা কাজে লাগিয়ে তারা এলাকায় আধিপত্য বিস্তার করে।

অভিযোগ রয়েছে, বিগত সরকারের সময় স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে গিয়াস বাহিনী কাশীপুর ও আশপাশ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। পরবর্তীতে রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে তারা আবারও নতুন ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে সখ্যতা গড়ে তোলে—যা তাদের অপরাধ কর্মকাণ্ডকে আরও বেপরোয়া করে তুলেছে বলে অভিযোগ স্থানীয়দের।

সম্প্রতি ঘটে যাওয়া একটি হামলার ঘটনায় বিষয়টি নতুন করে সামনে আসে। কাশীপুর ইউনিয়নের উত্তর নরসিংপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে বিএনপির স্থানীয় নেতা মো. মনির হোসেন ও তার চাচাতো ভাইয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে গিয়াসউদ্দিনের ছেলেদের বিরুদ্ধে।

ভুক্তভোগীর লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২৪ মার্চ বিকেলে জারজিস মিল সংলগ্ন এলাকায় পৌঁছালে শাকিল, শ্যামল ও শাওনসহ কয়েকজন তাদের ঘিরে ধরে। এ সময় অশ্রাব্য গালাগালির পর ধারালো সুইচ গিয়ার দিয়ে হামলা চালানো হয়। হামলায় মনির হোসেনের চাচাতো ভাইয়ের হাতে গুরুতর জখম হয় এবং দুজনই মারধরের শিকার হন। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে সরে যায়।

গিয়াস পুত্রের তান্ডব

এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এলাকাবাসীর অভিযোগ—শুধু মামলা দিয়েই এই চক্রকে দমন করা সম্ভব নয়, কারণ তারা দীর্ঘদিন ধরে প্রভাবশালী রাজনৈতিক ছত্রছায়ায় থেকে অপরাধ চালিয়ে যাচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, গিয়াসউদ্দিনের পরিবার একসময় অর্থকষ্টে থাকলেও বর্তমানে শত কোটি টাকার সম্পদের মালিক। তার এক পুত্র ইউনিয়ন পরিষদের দায়িত্বশীল পদেও রয়েছেন—যা নিয়ে প্রশ্ন উঠেছে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে।

এছাড়া অভিযোগ রয়েছে, বিভিন্ন সময়ে আন্দোলন দমনেও এই চক্র সক্রিয়ভাবে অংশ নেয় এবং অস্ত্রসহ হামলায় জড়িত থাকে। পরবর্তীতে অর্থের বিনিময়ে প্রশাসনের একটি অসাধু অংশকে প্রভাবিত করে নিজেদের অবস্থান শক্তিশালী করে।

স্থানীয় সচেতন মহল বলছে, “রাজনীতি বদলায়, কিন্তু অপরাধীরা একই থাকে—শুধু মুখোশ পাল্টায়।” তাদের মতে, কাশীপুরে টেকসই শান্তি ফিরিয়ে আনতে হলে রাজনৈতিক প্রভাবমুক্ত নিরপেক্ষ তদন্ত ও কঠোর আইনগত ব্যবস্থা জরুরি।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ দেখা যায়নি।

ফলে আতঙ্ক ও ক্ষোভের মধ্যে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। এলাকাবাসীর দাবি—এই চক্রের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের সহিংসতার আশঙ্কা রয়েছে।

(গিয়াস পরিবারের ঘৃণ্য অজানা সকল তথ্য জানতে চোখ রাখুন নারায়ণগঞ্জ নিউজ আপডেট এ)

Previous Post

বেপরোয়া ট্রাকের ধাক্কায় নিভলো জুম্মনের জীবন

Next Post

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নারায়ণগঞ্জে দিনব্যাপী কর্মসূচি

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নারায়ণগঞ্জে দিনব্যাপী কর্মসূচি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নারায়ণগঞ্জে দিনব্যাপী কর্মসূচি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য