• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আবারো করিতকর্মা দেখালো পুলিশ, ২৪ ঘন্টায় পাকড়াও ইসমাইল

Wednesday, 1 April 2026, 3:48 am
আবারো করিতকর্মা দেখালো পুলিশ, ২৪ ঘন্টায় পাকড়াও ইসমাইল

Oplus_131072

8
SHARES
27
VIEWS
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার  :

আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন থাকলেও আবারও প্রমাণ হলো—সঠিক উদ্যোগ ও সমন্বয় থাকলে অল্প সময়েই বড় ধরনের সাফল্য অর্জন সম্ভব।

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পলাতক আসামিকে গ্রেফতার করে সেই বার্তাই দিল আড়াইহাজার থানা পুলিশ।

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি ইসমাঈল (৩০) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার আরিফ হোসেন।

তিনি জানান, পুলিশের সমন্বিত অভিযানের মাধ্যমে রাতেই ইসমাঈলকে আটক করা সম্ভব হয়েছে।

এর আগে, হত্যাচেষ্টার একটি মামলায় গ্রেপ্তার হওয়ার পর ইসমাঈল থানার হেফাজত থেকে পালিয়ে যায়—যা নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ২৩ ও ২৪ মার্চ খাগকান্দা ইউনিয়নের চরকমলাপুর এলাকায় সংঘবদ্ধ হামলায় কয়েকজন গুরুতর আহত হন।

এ ঘটনায় ভুক্তভোগী বিল্লাল হোসেন বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন, যেখানে ইসমাঈলসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ইসমাঈলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

তবে অভিযোগ ওঠে, থানার একটি কক্ষে রাখা অবস্থায় কৌশলে পালিয়ে যায় সে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সিসিটিভি ফুটেজেও তার পালিয়ে যাওয়ার দৃশ্য রয়েছে। যদিও দায়িত্বপ্রাপ্ত একাধিক পুলিশ কর্মকর্তা এ বিষয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দেন, যা ঘটনাটিকে আরও প্রশ্নবিদ্ধ করে তোলে।

ঘটনাটি জানাজানি হলে জেলা পুলিশ প্রশাসন নড়েচড়ে বসে। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, বিষয়টি তদন্তাধীন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী একটি তদন্ত টিম গঠনের কথাও নিশ্চিত করেন।

তবে সব বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে ২৪ ঘণ্টার মধ্যেই পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

এর আগেও চলতি মার্চ মাসে পুলিশের ওপর হামলা ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় জড়িত আসামিকে ২৪ ঘন্টার পূর্বেই অস্ত্র উদ্ধারসহ ছিনতাইকারী কে গ্রেফতারের নজির স্থাপন করেছিল আইনশৃঙ্খলা বাহিনী।

সাম্প্রতিক এসব ঘটনায় একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে—পুলিশ ইচ্ছা করলে অপরাধী গ্রেফতার সময়ের ব্যাপার মাত্র।

যথাযথ তৎপরতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব বলে মনে করছেন

Previous Post

আলীগঞ্জ প্রকল্পে অতিরিক্ত ব্যয়ের ফন্দি ভেস্তে দিল সরকার

Next Post

“২০ লাখে চেয়ার, কোটি টাকার লুট : রেস্টুরেন্টে ডিল, অফিসে দুর্নীতির বিল !

Related Posts

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

Next Post
“২০ লাখে চেয়ার, কোটি টাকার লুট : রেস্টুরেন্টে ডিল, অফিসে দুর্নীতির বিল !

“২০ লাখে চেয়ার, কোটি টাকার লুট : রেস্টুরেন্টে ডিল, অফিসে দুর্নীতির বিল !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য