নগর প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে দুই শিশু (বোন) কে যৌন হয়রানীর অভিযোগে হারুন মিয়া (৫২) নামের বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুদের বয়স ৯ ও ৮ বছর।
মিজমিজি চৌধুরীপাড়া এলাকার একটি বাড়িতে ঘটনাটি ঘটে।
শিশুদের পরিবার ও ওই বৃদ্ধ একই বাড়ির ভাড়াটিয়া।
পুলিমেল হাতে আটক হওয়া হারুন মিয়া েবাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার তারাপাল্লা এলাকায়। আর তিনি মৃত আব্দুল মান্নানের পুত্র।
জানা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ বিকেল আনুমানিক ৩টায় প্রতিবেশী ভাড়াটিয়া হারুন মিয়া ওই শিশুদের তার কক্ষে ডেকে নিয়ে যায়। খাবার খাওয়ানোর পর মোবাইলে গেম খেলার প্রলোভন দেখিয়ে যৌন নিপীড়ন চালানো হয় বলে অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়টি নিয়ে পরদিন বুধবার রাত আনুমানিক ১০টার দিকে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার আয়োজন করে।
বাড়িওয়ালা হাজী মমিন মিয়া স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে একটি সালিশির আয়োজন করেন। শালিসীতে মাতবররা বৃদ্ধ হারুন মিয়াকে কান ধরে উঠবস জুতাপেটা সহ নগদ ২০ হাজার টাকা জরিমানা ধার্য করে বাসায় থাকা একটি ফ্রিজ বিক্রি করে ১০ হাজার টাকা আদায় করে ।
আর এমন সালিশীতে ভুক্তভোগী পরিবার আপস মেনে না নিয়ে ৯৯৯-এ কল করে।
এরপর ১৫ এপ্রিল রাত আনুমানিক ৩টার পুলিমে,র উপ পরিবর্শক আতাউর রহমান বৃদ্ধ হারুন মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে থানার ইন্সপেক্টর তদন্ত মিজানুর রহমান জানান, যৌন নিপীড়নের ঘটনায় ভুক্তভোগী শিশুদের পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত হারুন মিয়াকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।









Discussion about this post