• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

শামীম ওসমানের ক্যাশিয়ারখ্যাত তেলচোর সিরাজ মন্ডল অধরা

Thursday, 23 April 2026, 5:33 pm
শামীম ওসমানের ক্যাশিয়ারখ্যাত তেলচোর  সিরাজ মন্ডল অধরা

Oplus_131072

4
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter
নিজস্ব প্রতিবেদক, সিদ্ধিরগঞ্জ |
একসময়কার সাধারণ অবস্থা থেকে এখন শত শত কোটি টাকার মালিক। সম্পদের পাহাড় গড়লেও যেন আইনের ধরাছোঁয়ার বাইরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম মন্ডল।
স্থানীয়দের অভিযোগ, সাবেক প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমানের প্রত্যক্ষ আশ্রয়ে ও ‘শেল্টারে’ থেকে সিদ্ধিরগঞ্জ এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন তিনি।
৫ আগস্টের পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলা হলেও রহস্যজনক কারণে এখনো তিনি রয়েছেন বহাল তবিয়তে।
শেল্টারে সম্পদের পাহাড় :
অনুসন্ধানে জানা যায়, শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত সিরাজ মন্ডল গত দেড় দশকে গড়ে তুলেছেন বিপুল সম্পদ।
তেলের ব্যবসা, ঝুট ব্যবসা এবং জমি দখলের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে তিনি শত কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, এলাকায় কোনো বিচার-সালিশ থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য—সবই চলত তার ইশারায়।
শামীম ওসমানের ক্ষমতার দাপট দেখিয়ে তিনি সাধারণ মানুষের জমি দখল ও চাঁদাবাজির একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছিলেন।
ছেলের গোডাউনে বিজিবি-ম্যাজিস্ট্রেটের অভিযান :
সিরাজ মন্ডলের সাম্রাজ্যের অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ মেলে সম্প্রতি তার ছেলের তেলের গোডাউনে অভিযানে। গত ১ এপ্রিল জেলা প্রশাসন ও বিজিবির একটি যৌথ দল সিদ্ধিরগঞ্জে তার ছেলে জাহিদের মালিকানাধীন গোডাউন থেকে অবৈধভাবে মজুদ করা ৯ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করে। এ সময় গোডাউনের ম্যানেজারকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগ রয়েছে, এই তেলের ব্যবসার আড়ালে মূলত অবৈধ মজুদ ও চোরাই তেলের সিন্ডিকেট পরিচালিত হতো।
মামলা থাকলেও প্রকাশ্যে সিরাজ :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যার ঘটনায় সিরাজ মন্ডলের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। তবে ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, প্রভাবশালী এই নেতা এখনো গ্রেপ্তার হননি।
এমনকি তাকে মাঝেমধ্যে এলাকায় প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যায় বলেও গুঞ্জন রয়েছে। এতে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
জনসাধারণের দাবি :
সিদ্ধিরগঞ্জের সচেতন মহলের দাবি, শামীম ওসমানের দোসর হিসেবে পরিচিত এই নেতার অবৈধ সম্পদের তদন্ত হওয়া প্রয়োজন। সেই সাথে হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও তিনি কেন এখনো গ্রেপ্তার হচ্ছেন না, সে বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।
Previous Post

শামীম ওসমানসহ ১২ জনের মামলায় অভিযোগ গঠন ৫ মে

Next Post

‘গডফাদার রাজনীতি’র ক্যাশিয়ার অবশেষে পুলিশের হাতে

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
‘গডফাদার রাজনীতি’র ক্যাশিয়ার অবশেষে পুলিশের হাতে

‘গডফাদার রাজনীতি’র ক্যাশিয়ার অবশেষে পুলিশের হাতে

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য