• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

চাঁদা না পেয়ে ফুডল্যান্ডে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব

Monday, 4 May 2026, 10:25 pm
চাঁদা না পেয়ে ফুডল্যান্ডে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব

Oplus_131072

21
SHARES
69
VIEWS
Share on FacebookShare on Twitter

নগর প্রতিনিধি  :

ফতুল্লার সাইনবোর্ড এলাকায় চাঁদাবাজদের বেপরোয়া তাণ্ডবে রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে একটি শিল্পপ্রতিষ্ঠান। প্রকাশ্যে চাঁদা না দেওয়ার “অপরাধে” ‘ফুডল্যান্ড’ নামের একটি কারখানায় সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

রোববার (৩ মে) ফতুল্লা থানাধীন ভূইগড় শান্তিধারা এলাকায় সংঘটিত এই ন্যক্কারজনক ঘটনায় অন্তত পাঁচজন নিরীহ শ্রমিক ও কর্মচারী আহত হয়েছেন।

অভিযোগ উঠেছে, স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী শাহাদাৎ হোসেন ওরফে ‘পুলিশ শাহাদাৎ’ এবং মান্নান শাহাদাতের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সশস্ত্র বাহিনী পরিকল্পিতভাবে এই হামলা চালায়।

এর পূর্বেও একাধিক অপকর্মের কারণে নানানভাবে বিতর্কিত শাহাদাত পুলিশ জেলা কারাগারেও যেতে হয়েছে।

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ করেই কারখানায় ঢুকে পড়ে এবং শুরু করে নির্বিচার ভাঙচুর।

তারা আসবাবপত্র গুড়িয়ে দেয়, উৎপাদন ব্যবস্থাকে অচল করে ফেলে এবং লুটে নেয় মূল্যবান মালামাল। হামলার সময় দুটি মোটরসাইকেল, একটি ব্যবসায়িক গাড়ি, নগদ টাকা, শ্রমিকদের মোবাইল ফোন, এলপিজি সিলিন্ডার, ওভেনসহ বিপুল পরিমাণ কাঁচামাল ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।

কারখানার মালিকের স্ত্রী শারমিন সুলতানা ক্ষোভ প্রকাশ করে জানান, কয়েকদিন ধরেই তাদের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সরাসরি হামলার হুমকি দেওয়া হয়। দীর্ঘ ১২ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনার পর হঠাৎ এমন সন্ত্রাসী চাপ সৃষ্টি হওয়ায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

কারখানার ম্যানেজার হারুন অর রশিদ অভিযোগ করে বলেন, “প্রথমে আমার কাছে ৩০ লাখ টাকা চাওয়া হয়। রাজি না হওয়ায় তারা অস্ত্র নিয়ে হামলা চালায়। ক্যাশ ড্রয়ার ভেঙে প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা লুট করে নেয়। এছাড়া কভার্ড ভ্যান, দরজা-জানালা, ফ্রিজ, সিসিটিভি ক্যামেরা ও বিভিন্ন যন্ত্রপাতি ধ্বংস করে ফেলে।”

হামলার সময় পুরো কারখানাজুড়ে সৃষ্টি হয় আতঙ্ক ও বিশৃঙ্খলা।

আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় ইতোমধ্যে ফতুল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

এদিকে, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি।

তবে স্থানীয়দের প্রশ্ন—এত বড় সন্ত্রাসী হামলা, প্রকাশ্যে চাঁদাবাজি ও লুটপাটের পরও এসব চক্র কীভাবে বেপরোয়া হয়ে ওঠে ?

প্রশাসনের চোখের সামনে এমন দুঃসাহসিক অপরাধ সংঘটিত হওয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েই এখন উঠেছে বড় প্রশ্ন।

Previous Post

নাসিক কর্মীদের পিটিয়ে প্রশাসনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো হকাররা

Next Post

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে আজ আদেশ

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

Next Post
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে আজ আদেশ

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে আজ আদেশ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য