স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তার হত্যা মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানা (৩৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ঘটনার পর পালিয়ে গিয়ে ফতুল্লায় আত্মগোপনে ছিলেন সোহেল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে একই দিন সকালে মিরপুর-১১ এলাকায় একটি ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। হত্যার পর শিশুটির মাথা বিচ্ছিন্ন করে আলাদা স্থানে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার বলেন, “আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।”
ঘটনায় জড়িত থাকার সন্দেহে আগে থেকেই সোহেলের স্ত্রীকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে।









Discussion about this post