• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়ণগঞ্জ থেকে তেলবোঝাই ট্রাক ছিনতাই : চালক খুন, আটক ৪

নিখোঁজের এক সপ্তাহ পর ঝিনাইদহে মিলল অর্ধগলিত মরদেহ, মাগুরা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪

Monday, 25 May 2026, 11:39 pm
নারায়ণগঞ্জ থেকে তেলবোঝাই ট্রাক ছিনতাই : চালক খুন, আটক ৪

Oplus_131072

13
SHARES
41
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ থেকে তেলবোঝাই ট্রাক ছিনতাই: চালক হত্যা, দেশের বিভিন্ন জেলায় চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জ থেকে ভোজ্যতেল বোঝাই ট্রাক নিয়ে রওনা দেওয়ার পর নিখোঁজ হন চালক আব্দুর রহমান।

এক সপ্তাহ পর ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার কোলাবাজার এলাকায় পরিত্যক্ত ট্রাকের ভেতর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার হলে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।

পরে মাগুরা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের তদন্তে বেরিয়ে আসে পরিকল্পিত ছিনতাই ও হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র।

পুলিশ জানায়, যশোরের রাজারহাট এলাকার বাসিন্দা ট্রাকচালক আব্দুর রহমান গত ১৬ মে নারায়ণগঞ্জ থেকে ৬০ ব্যারেল ভোজ্যতেল নিয়ে মাগুরার উদ্দেশে রওনা দেন। তেলগুলো মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারের এক ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল।

প্রায় ১৯ লাখ টাকা মূল্যের এ চালানটি নারায়ণগঞ্জ থেকে পরিবহন করা হচ্ছিল।

তবে ফরিদপুরের কামারখালি সেতু পার হওয়ার পর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি। পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে বিষয়টি প্রথমে গুরুত্ব পেলেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না।

গত ২০ মে ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার কোলাবাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করে পুলিশ। ট্রাকের ভেতরে পাওয়া যায় অর্ধগলিত একটি মরদেহ। প্রথমে অপমৃত্যু হিসেবে ধরা হলেও পরিচয় নিশ্চিত হওয়ায় ঘটনাটি ভিন্ন মোড় নেয়।

পরবর্তীতে ২৩ মে বিষয়টি মাগুরা পুলিশ সুপারকে জানানো হলে তদন্তে নামে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

প্রযুক্তিনির্ভর অনুসন্ধানে মাত্র দুই দিনের মধ্যেই চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করে পুলিশ।

মাগুরা পুলিশ জানায়, পূর্বপরিকল্পিতভাবে ট্রাকটি ছিনতাই করা হয় এবং চালক আব্দুর রহমানকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে সদর উপজেলার কেচুয়াডুবি এলাকা থেকে আজাদ হোসেন ওরফে হিটলারকে গ্রেপ্তার করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিন সহযোগীকে আটক করা হয়েছে।

অভিযানে লস্কারপুর, জাগলা, বুধইরপাড়া ও রাজিবের পাড়া এলাকা থেকে ৪৫ ব্যারেল ভর্তি এবং একটি আংশিক তেলসহ মোট বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়।

এছাড়া উদ্ধার করা হয়েছে সাতটি খালি ব্যারেল ও নগদ ৩ লাখ ৭ হাজার ৭০০ টাকা।

মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এটি একটি পরিকল্পিত ছিনতাই ও হত্যা। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

এদিকে নারায়ণগঞ্জের ব্যবসায়ী মহলে এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। পরিবহন খাতে নিরাপত্তাহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

এর পূর্বে একাধিক এমন ডাকাতি ও ট্রাক লূটের ঘটনা নারায়ণগঞ্জে ঘটলেও অপরাধী চক্র কারাগার থেকে বেড়িয়ে ফের এমন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

তারা বলছেন, দেশের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র নারায়ণগঞ্জ থেকে পণ্য পরিবহনে যদি এমন ঝুঁকি থাকে, তবে তা ব্যবসার জন্য বড় হুমকি।

বিশেষজ্ঞদের মতে, মহাসড়কে পণ্যবাহী যানবাহনের নিরাপত্তা জোরদার না করলে এ ধরনের অপরাধ আরও বাড়তে পারে। এজন্য প্রযুক্তিনির্ভর নজরদারি, চেকপোস্ট জোরদার এবং আন্তঃজেলা সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

ঘটনাটি এখনো তদন্তাধীন রয়েছে এবং পুরো চক্রকে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান।

Previous Post

তিতাসের অসাধু চক্র সক্রিয়, থামছে না রাজস্ব লুট

Next Post

সোনারগাঁয়ে শ্রমিক বিক্ষোভে টিয়ারগ্যাস, রাবার বুলেট নিক্ষেপ

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

Next Post
সোনারগাঁয়ে শ্রমিক বিক্ষোভে টিয়ারগ্যাস, রাবার বুলেট নিক্ষেপ

সোনারগাঁয়ে শ্রমিক বিক্ষোভে টিয়ারগ্যাস, রাবার বুলেট নিক্ষেপ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য