স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় অভিযান চালিয়ে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ‘পেন গান’ ও কার্তুজের খোসা উদ্ধার করেছে র্যাব-১১।
শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার নয়ামাটি ভাবির বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব আলামত উদ্ধার করা হয়।
রোববার (১৪ জুন) দুপুরে র্যাব-১১ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন মো. রওনক এরফান খান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, মাদক ও অস্ত্রবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে নয়ামাটি ভাবির বাজার এলাকায় তল্লাশি চালানো হয়। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদকসেবী দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি পেন গান ও গুলির একটি খালি খোসা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।









Discussion about this post