বন্দর প্রতিনিধি :
নারায়ণগঞ্জের বন্দরে টেলিভিশন মেরামতের কথা বলে এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে মৃদুল হাসান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) নবীগঞ্জ নোয়াদ্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার মৃদুল হাসান বন্দর থানার শাহীমসজিদ বউবাজার এলাকার রবিউল হাসানের ছেলে।
তিনি পেশায় টেলিভিশন মেকানিক এবং দীর্ঘদিন ধরে নবীগঞ্জ নোয়াদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাদল মিয়ার ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) রাত সাড়ে ৭টার দিকে নবীগঞ্জ নোয়াদ্দা এলাকায় ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী শিশুর পরিবারের টেলিভিশন নষ্ট হলে সেটি মেরামতের জন্য মৃদুলকে ডাকা হয়। ওই সময় বাসায় ৯ বছর বয়সী শিশুটি একা ছিল। এই সুযোগে মৃদুল শিশুটিকে যৌন হয়রানি করে বলে অভিযোগ ওঠে।
ঘটনার পরদিন মঙ্গলবার সকালে শিশুটির মা বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মৃদুল হাসানকে গ্রেফতার করে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।









Discussion about this post