• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

এসপি অফিসের পাশেই ২৪ ঘণ্টা ‘ননস্টপ’ মাদকের হাট !

চানমারীতে প্রকাশ্যে মাদকের হাট, পুলিশ সুপারের কার্যালয়ের পাশেই ২৪ ঘণ্টার বাণিজ্য

Thursday, 18 June 2026, 5:40 pm
এসপি অফিসের পাশেই ২৪ ঘণ্টা ‘ননস্টপ’ মাদকের হাট !

Oplus_131072

18
SHARES
57
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রশাসনের নীরবতায় বেপরোয়া মাদকচক্র, হত্যা-ছিনতাইয়ে অতিষ্ঠ এলাকাবাসী

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জ শহরের চানমারী এলাকায় দিন-রাত ২৪ ঘণ্টা অবাধে মাদক বেচাকেনার অভিযোগ ব্যাপকভাবে প্রচার হলেও কার্যকরী কোন কোন ব্যবস্থা না নেয়ার গুঞ্জন রয়েছে।

বিস্ময়কর হলেও সত্য, এই মাদক কারবার চলছে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মাত্র ৫০ গজ দূরেই। স্থানীয়দের দাবি, প্রকাশ্যে লাইনে দাঁড়িয়ে মাদকসেবীদের কাছে হেরোইন, গাঁজা ও ইয়াবা বিক্রি করা হচ্ছে, যেন এটি একটি বৈধ বাজার।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে রাত এবং রাত থেকে সকাল—শিফটভিত্তিকভাবে পরিচালিত হচ্ছে এই মাদক ব্যবসা।

চানমারীতে প্রবেশ করলেই দেখা যায়, হাতে টাকা নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন মাদকসেবীরা। প্রকাশ্যেই চলছে মাদকের কেনাবেচা।

এমনকি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড পর্যন্ত এই মাদক হাট বিস্তৃত হয়েছে।

অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল থাকলেও কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। টহল দল এলাকায় প্রবেশ করলে সাময়িকভাবে ব্যবসা বন্ধ রাখলেও পরে আবার শুরু হয় আগের মতোই।

স্থানীয়দের ভাষ্য, টহলের সময় অনেক ক্ষেত্রে মাদককারবারীরা প্রশাসনের উপস্থিতিকে উপহাস করতেও দেখা যায়।

চানমারীর বিভিন্ন অলিগলিতে গড়ে উঠেছে মাদকের নিরাপদ স্পট। গোডাউন, রিকশা গ্যারেজ, এমনকি বাসা-বাড়িতেও গোপনে পরিচালিত হচ্ছে মাদক সেবন ও বিক্রির কার্যক্রম। এসব স্থানে নিয়মিত যাতায়াত করছেন কলেজ শিক্ষার্থী, হকার, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মাদক চক্র এই ব্যবসা নিয়ন্ত্রণ করছে। তাদের মধ্যে শরীফ ও রুমি নামের দুইজনকে ‘মাদক সম্রাট’ ও ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তারা আত্মগোপনে থেকে পুরো নেটওয়ার্ক পরিচালনা করছে বলেও দাবি করা হয়েছে।

এদিকে, মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় চানমারীর ব্যবসায়ী ও সমাজসেবক নাসির হোসেন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে তাকে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার পরও মাদক ব্যবসা বন্ধ না হওয়ায় ক্ষোভ আরও বেড়েছে।

চানমারী এলাকার বাসিন্দারা জানান, মাদকের কারণে এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি এবং হত্যাকাণ্ড বেড়ে গেছে। ফলে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। প্রশাসনের নিষ্ক্রিয়তায় পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে।

সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির পরও এভাবে প্রকাশ্যে মাদক বাণিজ্য চলতে থাকায় প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে।

দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন সচেতন মহল।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সর্বসাধারণ।

Previous Post

বন্দরে পারিবারিক কলহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী পলাতক

Next Post

নাতনীকে ধর্ষণে ব্যর্থ হয়ে নানীকে ছুরিকাহত

Related Posts

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন
Lead 1

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ
Lead 4

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি
Lead 1

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি

Next Post
নাতনীকে ধর্ষণে ব্যর্থ হয়ে নানীকে ছুরিকাহত

নাতনীকে ধর্ষণে ব্যর্থ হয়ে নানীকে ছুরিকাহত

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল no comments   28 Aug, 2026
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
  • আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার 25 Aug, 2026
  • বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ 25 Aug, 2026
  • নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি 25 Aug, 2026
  • কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা 25 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা 25 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য