স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকদের সংগঠন নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার মৃত্যুতে সংগঠনের সভাপতি আনিসুর রহমান জুয়েল এক শোকবার্তায় গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
এছাড়াও সংগঠনের সকল সদস্য মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তারা মহান আল্লাহ তায়ালার নিকট মরহুমার জন্য জান্নাতুল ফেরদাউস কামনা এবং পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দানের জন্য প্রার্থনা করেন।
বার্তাটি প্রেরণ করেন সংগঠনের দপ্তর ও জনসংযোগ সম্পাদক বিল্লাল হোসাইন।









Discussion about this post