• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

“চুরি মেরা পেশা হে, নামাজ মেরা ফরজ হে !”-ডিপিডিসি

Monday, 29 June 2026, 11:17 pm
“চুরি মেরা পেশা হে, নামাজ মেরা ফরজ হে !”-ডিপিডিসি

Oplus_131072

12
SHARES
38
VIEWS
Share on FacebookShare on Twitter

কিল্লারপুল ডিপিডিসি অফিসে সেবা নয়, ভোগান্তির উৎসব

স্টাফ রিপোর্টার  :

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড–এর অধীন নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুল কার্যালয়ে গ্রাহকসেবার নামে চলছে চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও প্রকাশ্য অপচয়ের এক নগ্ন চিত্র।

এক গ্রাহকের ফেসবুক স্ট্যাটাসে উঠে এসেছে এমনই এক বাস্তবতা, যা শুধু একটি ব্যক্তিগত অভিজ্ঞতা নয়—বরং পুরো সেবাব্যবস্থার ভঙ্গুরতারই প্রতিফলন।

ফ্যাশন হাউজ ‘নকশা’র স্বত্বাধিকারী এটিএম জামাল তাঁর স্ট্যাটাসে যে অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন, তা রীতিমতো হতবাক করার মতো।

একটি সাধারণ বিল সংশোধনের জন্য তাঁকে দৌড়াতে হয়েছে এক তলা থেকে আরেক তলায়, এক অফিস থেকে আরেক অফিসে।

অথচ বিশাল কার্যালয়ে প্রবেশ করে তিনি দেখেছেন—ডজনখানেক কক্ষ, জ্বলছে লাইট, ঘুরছে ফ্যান, কোথাও চলছে এসি, কিন্তু নেই কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী।

দুপুর ১টা ২০ মিনিটে পুরো অফিস ফাঁকা—কারণ “সবাই নামাজে।” প্রশ্ন হলো, নামাজ কি দায়িত্ব থেকে অব্যাহতির লাইসেন্স? আর যদি নামাজে যানই, তাহলে সরকারি বিদ্যুৎ অপচয় করে কেন পুরো অফিস সচল রাখা হয় ? এটি কি শুধুই গাফিলতি, নাকি জনগণের অর্থের প্রতি চরম অবজ্ঞা ?

ঘটনার এখানেই ইতি নয়। আধাঘণ্টা অপেক্ষার পর জানা গেল, সংশ্লিষ্ট কাজটি এই অফিসে হয়ই না—যেতে হবে অন্যত্র, কাঁঠালতলায়। সেখানে গিয়ে শোনা গেল—“সবাই খেতে গেছেন।”

অর্থাৎ এক দফা নয়, একের পর এক দায়িত্বহীনতার ধাপ পেরিয়ে গ্রাহককে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।

এই ঘটনা কোনো বিচ্ছিন্ন চিত্র নয়—বরং দীর্ঘদিনের পুঞ্জীভূত অনিয়ম, সমন্বয়হীনতা ও জবাবদিহিতার অভাবেরই প্রতিফলন। যেখানে একজন গ্রাহক একটি মৌলিক সেবা পেতে গিয়ে দিনের পর দিন হয়রানির শিকার হন, সেখানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।

সরকারি প্রতিষ্ঠানগুলোর একটি বড় অংশে এখনো ‘সেবা’ নয়, ‘ভোগান্তি’ই যেন নিয়মে পরিণত হয়েছে। দায়িত্বশীলদের অনুপস্থিতি, কাজের প্রতি উদাসীনতা, আর গ্রাহকের সময় ও ভোগান্তিকে তুচ্ছজ্ঞান করার প্রবণতা—সব মিলিয়ে এটি একটি ভয়াবহ চিত্র।

প্রশ্ন এখন একটাই—এই দায় কার ? সংশ্লিষ্ট কর্মকর্তারা কি কোনো জবাবদিহিতার মধ্যে আছেন? নাকি এভাবেই চলবে ‘নামাজ, খাবার আর দায়িত্বহীনতার’ চক্রে বন্দী এক সেবাব্যবস্থা ?

এমন ঘটনায় নগরীর একজন প্রবীন বিদ্যুৎ গ্রাহক বলেন, “চুরি মেরা পেশা হে নামাজ মেরা ফরজ হে !”

কিল্লারপুল ডিপিডিসি অফিসের এই ঘটনা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। নইলে এ ধরনের অব্যবস্থাপনা আরও বিস্তার লাভ করবে, আর সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতেই থাকবে।

Previous Post

ফতুল্লায় স্বামীকে গলা ও রগ কেটে হত্যায় স্ত্রী গ্রেপ্তার

Next Post

দের যুগের লুটপাটে ইতি : রূপগঞ্জে ভাঙল চাল-গম সিন্ডিকেট

Related Posts

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন
Lead 1

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
Lead 4

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

Next Post
দের যুগের লুটপাটে ইতি : রূপগঞ্জে ভাঙল চাল-গম সিন্ডিকেট

দের যুগের লুটপাটে ইতি : রূপগঞ্জে ভাঙল চাল-গম সিন্ডিকেট

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল no comments   28 Aug, 2026
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
  • আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার 25 Aug, 2026
  • বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ 25 Aug, 2026
  • নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি 25 Aug, 2026
  • কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা 25 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা 25 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য