• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

বন্দরে হরিপুর বিদ্যুৎ কেন্দ্রে আনসারের ২টি অস্ত্র লুট

Friday, 3 July 2026, 12:08 am
বন্দরে হরিপুর বিদ্যুৎ কেন্দ্রে আনসারের ২টি অস্ত্র লুট
7
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

নগর প্রতিনিধি  :

বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসারের দুই শর্টগান লুট, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
নারায়ণগঞ্জের বন্দরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা হরিপুর ১১০ কেভি বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত দুই আনসার সদস্যকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে দুটি শর্টগান লুট করে নিয়ে গেছে মুখোশধারী ডাকাত দল।

গুরুত্বপূর্ণ একটি বিদ্যুৎ স্থাপনায় এমন দুঃসাহসিক ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে শীতলক্ষ্যা নদীসংলগ্ন বিদ্যুৎকেন্দ্রের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপির পক্ষ থেকে মো. মনির হোসেন বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দায়িত্বরত আনসার সদস্য সৈকত মিয়া ও মো. মনিরুজ্জামান মুন্সি শীতলক্ষ্যা নদীর ঘাটে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন।

এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকায় করে ৫ থেকে ৬ জনের একটি মুখোশধারী ডাকাত দল সেখানে এসে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে দুই আনসার সদস্যকে ঘিরে ফেলে।

ডাকাতরা রামদাসহ বিভিন্ন ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ধস্তাধস্তির একপর্যায়ে দুই সদস্যের ব্যবহৃত সরকারি দুটি শর্টগান ছিনিয়ে নেয়। পরে তারা দ্রুত ইঞ্জিনচালিত নৌকায় করে কাঞ্চনপুর অভিমুখে পালিয়ে যায়।

ডাকাতদের পরনে কালো পোশাক ও মুখে মাস্ক ছিল। তাদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে বলে জানানো হয়েছে।

ঘটনার পর থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, ঘটনায় মামলা হয়েছে এবং অস্ত্র উদ্ধারের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

স্থানীয়দের দাবি, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর কাছ থেকেই অস্ত্র লুটের ঘটনা প্রমাণ করে দুর্বৃত্তরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে বন্দর এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় জনমনে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার, লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদারের দাবি জানিয়েছেন।

Previous Post

অভিযানের নামে চুরি ! ফতুল্লায় দুই পুলিশসহ ৪ জনকে গণপিটুনি

Next Post

হাসি ছিল ফাঁদ, পরিণতি লাশ ! বন্ধু নয়, ছিলো খুনির আলিঙ্গন

Related Posts

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
Lead 4

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

Next Post
হাসি ছিল ফাঁদ, পরিণতি লাশ ! বন্ধু নয়, ছিলো খুনির আলিঙ্গন

হাসি ছিল ফাঁদ, পরিণতি লাশ ! বন্ধু নয়, ছিলো খুনির আলিঙ্গন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য