• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ব্ল্যাকমেইল, টাকা আদায়, ধর্ষণ—শেষে পরিবারের ওপর সন্ত্রাসী হামলা

Saturday, 4 July 2026, 8:35 pm
ব্ল্যাকমেইল, টাকা আদায়, ধর্ষণ—শেষে পরিবারের ওপর সন্ত্রাসী হামলা

Oplus_131072

16
SHARES
53
VIEWS
Share on FacebookShare on Twitter

ভিডিও ভাইরালের হুমকি দিয়ে প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেইল ও ধর্ষণ, অভিযোগের পর পরিবারের উপর হামলা: আহত ৪

স্টাফ রিপোর্টার  :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক প্রবাসীর স্ত্রীর গোপনে ধারণ করা গোসলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর ভুক্তভোগীর পরিবারের ওপর হামলা চালিয়ে চারজনকে আহত করারও অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার মোছলেমের ছেলে ইলিয়াস (৩২) দীর্ঘদিন ধরে এক প্রবাসীর স্ত্রী (২৪)-কে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় প্রায় এক বছর আগে সুযোগ বুঝে ওই গৃহবধূর গোসলের দৃশ্য গোপনে ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে।

এরপর থেকে অভিযুক্ত ইলিয়াস নিয়মিত ভিডিও প্রকাশের হুমকি দিয়ে ভুক্তভোগীকে জোরপূর্বক শারীরিক সম্পর্কে বাধ্য করে এবং বিভিন্ন সময়ে তার কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা আদায় করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ গত বুধবার (২ জুলাই) দুপুরে ইলিয়াস ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে পুনরায় শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। ভুক্তভোগী এতে অস্বীকৃতি জানালে সে আরও টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় ইলিয়াস জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে হাতেনাতে আটক করে। উপস্থিত লোকজনের সামনে ইলিয়াস ভুক্তভোগীর কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করলেও পরবর্তীতে সুযোগ বুঝে পালিয়ে যায়।

ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

তবে অভিযোগ করা হয়েছে, পুলিশ ঘটনাস্থল থেকে ফিরে আসার পরই রাত ৮টার দিকে ইলিয়াস ও তার সহযোগীরা ভুক্তভোগীর পরিবারের ওপর হামলা চালায়। এতে ভুক্তভোগীর জা মুন্নি আক্তার (২৫), ভাসুর জহিরুল ইসলাম, চাচাতো ভাই রুবেল মিয়া ও ছোট ভাই সাকিল আহত হন।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তিনি ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছেন।

তবে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।

এদিকে অভিযোগ দায়েরের প্রায় ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও মামলা রেকর্ড না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীর পরিবার। ভুক্তভোগীর ভাসুর জহিরুল ইসলাম অভিযোগ করে বলেন, “আমরা বিচার চাইতে গিয়ে এখন উল্টো হামলার শিকার হচ্ছি। অভিযুক্তরা আবার আমাদের বিরুদ্ধেই মামলা দেওয়ার চেষ্টা করছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Previous Post

নিখোঁজের ৬ দিন পর ডোবায় মিলল অটোরিকশা চালকের মরদেহ

Next Post

কালেমা খচিত ‘বিতর্কিত’ পতাকা : অনলাইনে বাণিজ্য, আটক দুজন

Related Posts

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
Lead 4

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা
Lead 1

কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা

সিদ্ধিরগঞ্জে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা
Lead 1

সিদ্ধিরগঞ্জে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা

Next Post
কালেমা খচিত ‘বিতর্কিত’ পতাকা : অনলাইনে বাণিজ্য, আটক দুজন

কালেমা খচিত ‘বিতর্কিত’ পতাকা : অনলাইনে বাণিজ্য, আটক দুজন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য