• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রূপগঞ্জে ‘জিন’ আতঙ্ক, শিক্ষার্থীদের ওপর চরম নির্যাতনের অভিযোগ

Tuesday, 7 July 2026, 7:06 am
রূপগঞ্জে ‘জিন’ আতঙ্ক, শিক্ষার্থীদের ওপর চরম নির্যাতনের অভিযোগ

Oplus_131072

9
SHARES
30
VIEWS
Share on FacebookShare on Twitter

রূপগঞ্জে ‘জিন তাড়ানো’র নামে নির্যাতন: কুসংস্কার না কি সংগঠিত নির্লজ্জতা ?

রূপগঞ্জ প্রতিনিধি  :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মাদ্রাসায় শিক্ষার্থীদের ওপর ‘জিন ভর’–এর গল্প ছড়িয়ে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। জিন তাড়ানোর নামে বেত্রাঘাত, মানসিক অত্যাচার ও অপচিকিৎসার ঘটনায় প্রশ্ন উঠেছে—এটি কি অজ্ঞতার বহিঃপ্রকাশ, নাকি পরিকল্পিত নির্যাতনের এক নোংরা রূপ ?

উপজেলার গোলাকান্দাইল এলাকার তালিমুল কুরআন মহিলা মাদ্রাসায় গত কয়েকদিন ধরে ১৩-১৪ জন শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণকে কেন্দ্র করে শুরু হয় ‘জিন তাড়ানোর নাটক’। অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার বদলে তাদের ওপর চালানো হয় বেত্রাঘাত ও মানসিক নির্যাতন—যা আধুনিক যুগে একেবারেই অগ্রহণযোগ্য এবং মানবাধিকারের চরম লঙ্ঘন।

এ ঘটনায় শুধু মাদ্রাসা নয়, আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। অভিভাবকরা উদ্বিগ্ন, শিক্ষার্থীরা ভীত—কেউ ঠিকমতো ক্লাস করতে পারছে না, এমনকি ভয় পেয়ে অনেকেই মাদ্রাসা ছেড়ে দিচ্ছে।

ঘটনাটিকে আরও বিতর্কিত করে তুলেছে পাশের নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে জড়িয়ে তোলা অভিযোগ। তালিমুল কুরআন মাদ্রাসার এক শিক্ষক দাবি করেছেন, প্রতিদ্বন্দ্বী মাদ্রাসার প্রিন্সিপালের মাধ্যমে ‘জিন চালান’ করা হয়েছে। পাল্টা অভিযোগে ওই প্রিন্সিপাল একে সম্পূর্ণ ‘মিথ্যা ও কাল্পনিক’ বলে উড়িয়ে দিয়েছেন। ফলে বাস্তব সমস্যাকে আড়াল করে দোষারোপের এক অস্বাস্থ্যকর প্রতিযোগিতা শুরু হয়েছে—যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিরীহ শিক্ষার্থীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে তিনজন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে বিষয়টি গুরুত্ব দিয়ে চিকিৎসার আওতায় আনার বদলে কুসংস্কারের আশ্রয় নেওয়া হয়। ধীরে ধীরে সেটিই ভয়াবহ রূপ নেয়। অনেকেই এটিকে ‘জিন তাড়ানোর নামে সাজানো নাটক’ বলেও সন্দেহ করছেন।

চিকিৎসকরা স্পষ্ট করে বলেছেন—এ ধরনের আচরণ মানসিক স্বাস্থ্য সমস্যার লক্ষণ হতে পারে, যার যথাযথ চিকিৎসা সম্ভব। কিন্তু সেই বৈজ্ঞানিক পথ এড়িয়ে শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে, যা শুধু অমানবিকই নয়, অপরাধও বটে।

স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টির সত্যতা স্বীকার করেছেন এবং কুসংস্কার থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শিক্ষা কর্মকর্তারা তদন্তের আশ্বাস দিলেও প্রশ্ন থেকেই যায়—এ ধরনের ঘটনা বারবার ঘটার পরও কেন তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হয় না ?

সচেতন মহলের মতে, ‘জিন তাড়ানো’র নামে এই ধরনের নির্যাতন বন্ধে এখনই দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। শিক্ষা প্রতিষ্ঠানে যদি অজ্ঞতা, কুসংস্কার আর নির্যাতনই জায়গা করে নেয়, তবে সেই শিক্ষা কাদের জন্য ?

এখন সময় স্পষ্ট সিদ্ধান্তের—শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, নাকি কুসংস্কারের আড়ালে নির্যাতন চলতেই থাকবে ?

Previous Post

হাত বাঁধা ঝুলন্ত লাশ : বন্দরে রহস্যে ঘেরা পিয়ালের মৃত্যু

Next Post

সীমানা নেই, সুরক্ষা নেই—নদী দখলে ফের সুযোগ

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
সীমানা নেই, সুরক্ষা নেই—নদী দখলে ফের সুযোগ

সীমানা নেই, সুরক্ষা নেই—নদী দখলে ফের সুযোগ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য