• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আড়াইহাজারে ২ হজার মন নকল গুড় ধ্বংস, কারাদণ্ড ১ বছরের

Thursday, 10 September 2020, 5:27 pm
আড়াইহাজারে ২ হজার মন নকল গুড় ধ্বংস, কারাদণ্ড ১ বছরের
16
SHARES
52
VIEWS
Share on FacebookShare on Twitter

স্থানীয় ক্ষমতাসীন দলের প্রভাবশালীদের ম্যানেজ করে ব্রাক্ষণবাড়িয়া জেলার মতো বিশাল নকল গুড় তৈরির কারখানা নির্মাণ করে অনৈতিক ন্যবসা চালিয়ে যাচ্ছিলো চিহ্নিত অপরাধীরা । আড়াইহাজারের মতো অন্যান্য জেলায় এমন ভেজাল কারখানা গুড়িয়ে দেয়ার দাবি করেছেন অনেকেই । এমন ভেজাল কারখানা থেকে তৈরির পর এই ভেজাল গুড় সারাদেশেই ছড়িয়ে পরছে ।  যার কারণে জনস্বাস্থ্য যেমন হুমকিতে রয়েছে তেমনি অপরাধ কর্মকাণ্ড দিনদিন বেড়েই চলেছে     

মোঃ শাহজাহান কবির, আড়াইহাজার প্রতিনিধি  :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক নকল গুড় তৈরীর কারখানায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার, কারখানায় ২ হাজার মন গুড় ও বিপুল পরিমাণ ক্যামিকেল ধ্বংস এবং কারখানার ম্যানেজারকে ১ বছরের সাজা প্রদান করা হয়েছে ।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে এবং বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: উজ্জল হোসেনের নেতৃত্বে মেসার্স নূর এন্টারপ্রাইজ নামে কারখানাটিতে পরিচালনা করেন এ অভিযান।

পরে দুপুরে ফায়ার সার্ভিসের সদস্যদের মাধ্যমে ২ হাজার মন পরিমান নকল গুড় বিনষ্ট করা হয়।

আড়াইহাজার গোপালদী পৌরসভার মুরাদপুর গ্রামের প্রায় ৫ একর জায়গা নিয়ে কারখানাটি গড়ে তোলেন উজানপুর বাঞ্ছারামপুরের শফিকুল ইসলাম। সে স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে এই অবৈধ কারখানাটি দীর্ঘ দিন ধরে পরিচালনা করে আসছিল। অভিযানের আগে থেকেই তিনি পলাতক রয়েছেন।
সহকারী কমিশনার ভুমি মো: উজ্জল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে বুধবার সন্ধ্যার পর অভিযান পরিচালনা করতে গেলে দেখা যায়, চিনি, ক্যামিকেল, আটা ও ময়দা দিয়ে এখানে গুড় প্রস্তুত করে বাজারজাত করা হয়। যেসব গুড় মানুষকে খাওয়ানো হয় তা একেবারেই স্বাস্থ্যসম্মত নয়। এতে কারখানার ম্যানেজারকে আটক করা হয়।

পরে বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে  কারখানার ম্যানেজার উজানচর গ্রামের আব্দুর রশিদের ছেলে খোকনকে (৩২) এ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

অভিযানের সময় প্রায় ২ হাজার মণ ভেজাল গুড় বিনষ্ট করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন, গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আজহার ও এসআই ছায়েদুল ইসসলাম  উপস্থিত ছিলেন। পরে কারখানাটি সিলগালা করে দেয়া হয় এবং ফায়ার সার্ভিসকে বৃহস্পতিবার কারখানাটি জ্বালিয়ে (পুড়িয়ে)  দেয়ার নির্দেশ দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হোসেন জানান, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ক্যামিকেল দিয়ে এ গুড় প্রস্তুত করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুরো অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সেখানে কারখানা সিলগালা করে দেয়া হয়েছে এবং প্রায় ২ হাজার মণ গুড় বিনষ্ট করা হয়েছে। কারখানাটি ধ্বংস করে দিতে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি কারখানার ম্যানেজারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

এদিকে সরেজমিনে দেখা গেছে, ভেজাল গুড়ের কারখানায় অভিযানের ফলে এলাকার হাজার হাজার জনতা উল্লাস প্রকাশ করছে। এত দিন প্রভাবশালীদের কারণে কেউ মুখ খুলতে সাহস পায়নি।

Previous Post

কাঁচপুরে ব্রিজের ঢালে স্বপন মেম্বারের গলাকাটা লাশ

Next Post

তল্লা মসজিদে ট্রাজেডি : আরও ২ জন বেড়ে মৃত্যুর মিছিলে ৩১

Related Posts

সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট
Lead 1

সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত
Lead 4

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১
Lead 5

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১

ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার
Lead 5

ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

Next Post
তল্লা মসজিদে ট্রাজেডি : আরও ২ জন বেড়ে মৃত্যুর মিছিলে ৩১

তল্লা মসজিদে ট্রাজেডি : আরও ২ জন বেড়ে মৃত্যুর মিছিলে ৩১

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট 02 May, 2026
  • খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত 02 May, 2026
  • কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১ 01 May, 2026
  • ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার 01 May, 2026
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য