• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

মামুনুল কান্ড : সাংবাদিকের হামলায় মামলা, পলাতক সন্ত্রাসীরা

Wednesday, 7 April 2021, 1:32 am
মামুনুল কান্ড : সাংবাদিকের হামলায় মামলা, পলাতক সন্ত্রাসীরা
13
SHARES
43
VIEWS
Share on FacebookShare on Twitter

সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে নারীসহ হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করার ঘটনার তথ্য সংগ্রহ করতে যাওয়া স্থানীয় সাংবাদিক হাবিবুর রহমানের উপর হামলা চালিয়েছে হেফাজত সমর্থিত সন্ত্রাসীরা ।

গত সোমবার রাতে উপজেলার সনমান্দি ইউনিয়নের ভাটিরচর এলাকায় এ ঘটনা ঘটে।

মামুনুল হকের দাড়ি ধরে টান দেওয়ার অভিযোগ তুলে সাংবাদিকের উপর হামলা করা হয়। আহত ওই সাংবাদিককে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে সাংবাদিক হাবিবুর রহমান বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, সোনারগাঁ পৌরসভার দিঘিরপাড় এলাকায় রয়্যাল রিসোর্টে গত ৩ এপ্রিল শনিবার বিকেলে হেফাজত নেতা মামুনুল হককে স্থানীয়রা এক নারীসহ অবরুদ্ধ করে রাখে। ওই সময় স্থানীয় কয়েকজন সাংবাদিক উপস্থিত হয়ে বিভিন্ন প্রশ্ন করে ফেইসবুকে লাইভ করেন।

এসময় চ্যানেল এস নামের একটি বেসরকারি টিভি চ্যানেলের সোনারগাঁ প্রতিনিধি হাবিবুর রহমান রিসোর্টে উপস্থিত হয়ে মামুনুল হকের দাড়ি ধরে টান দিয়েছে এমন অভিযোগ তোলা হয়।বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় হেফাজতের নেতাকর্মীরা তাকে ওই সময় থেকেই মারধরের হুমকি দেন। পরবর্তীতে সাংবাদিক হাবিবুর রহমান নিজেকে আত্মগোপন করে রাখেন।

গত সোমবার রাতে তিনি সনমান্দি ইউনিয়নের ভাটির চর গ্রামে নিজ বাড়িতে গেলে ওই এলাকার হেফাজত নেতাকর্মীরা বাড়িতে হামলা করে। এসময় তাকে মারধর করে ঘরের বাইরে নিয়ে আসে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইক্ষ৷ করে ক্ষমা চাইতে বলে মামুনুলের কাছে। সেই ভিডিতে দেখা যায়, মামুনুলের অনুসারীরা সাংবাদিক হাবিবকে লাঞ্ছিত করছেন।

তাদের মধ্যে একজন বলছেন, হুজুরের (মামুনুল হক) কাছে মাফ চাইতে হবে, হুজুর যাতে আপনাকে ক্ষমা করে দেয় এজন্য। আরেকজন বলেছেন, আপনি বলবেন, হুজুর (মামুনুল হক) কাছে আমি ক্ষমা চাই। সাংবাদিক হিসেবে সেখানে গিয়ে ভুল করেছি। আপনি আমাকে ক্ষমা করে দিবেন।

তাদের কথা মতো ক্ষমা না চাওয়ায় সাংবাদিক হাবিবকে টেনে হচঁড়ে মারধর করে সড়কের পাশে নিয়ে যায়। সেখানে কয়েক দফায় মারধর করা হয়। এসময় ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশকে খবর দেন সাংবাদিক হাবিবের ছোট ভাই মোফাজ্জল হোসেন।

সাংবাদিক হাবিবুর রহমানের ছোট ভাই মোফাজ্জল হোসেন জানান, ঘরে বড় ভাই হাবিবুর রহমান ঘুমন্ত অবস্থায় ছিল। খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে হেফাজতের নাম করে স্থানীয় জামায়াত শিবির ও বিএনপির নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে আমাদের বাড়িতে হামলা করে। টেনে হেঁচড়ে আমার ভাইকে ঘরের বাইরে নিয়ে মারধর করে। পরবর্তীতে পুলিশ এসে উদ্ধার করে তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সোনারগাঁ থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, সাংবাদিক হাবিবের উপর হামলা চালিয়েছে হেফাজত সমর্থকরা। তাকে উদ্ধার করে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে সাংবাদিক হাবিবুর রহমান বাদি হয়ে অভিযোগ দায়ের করেছেন। উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মামলা গ্রহন করা হবে।

এমন ঘটনায় অভিযোগ দায়েরের খবরে এলাকার হেফাজত ইসলাম সমর্থিত সন্ত্রাসী কর্মকাণ্ডের হোতাদের অনেকেই এলাকা থেকে পালিয়ে গেছে বলে সনমান্দি এলাকার অনেকেই জানিয়েছেন ।

Previous Post

সারি সারি লাশের পাশে বসে নির্লজ্জদের অট্টহাসি !

Next Post

শীতলক্ষ্যা ট্রাজেডি : ৩৪ যাত্রী হত্যার আইন রক্ষায় মামলা

Related Posts

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১
Lead 5

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১

ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার
Lead 5

ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

Next Post
শীতলক্ষ্যা ট্রাজেডি : ৩৪ যাত্রী হত্যার আইন রক্ষায় মামলা

শীতলক্ষ্যা ট্রাজেডি : ৩৪ যাত্রী হত্যার আইন রক্ষায় মামলা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১ 01 May, 2026
  • ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার 01 May, 2026
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য