• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রং পাল্টে ঘাতক জাহাজ নারায়ণগঞ্জে, গ্রেপ্তার ১৪

Friday, 9 April 2021, 1:54 am
রং পাল্টে ঘাতক জাহাজ নারায়ণগঞ্জে, গ্রেপ্তার ১৪
31
SHARES
101
VIEWS
Share on FacebookShare on Twitter

শীতলক্ষ্যা নদীতে ‘এমভি সাভিত আল হাসান’ নামে অর্ধশতাধিক যাত্রীবাহী লঞ্চটি ধাক্কা দিয়ে ডুবিয়ে দেওয়া কার্গো জাহাজটি আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টায় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া এলাকা থেকে জাহাজটি আটক করা হয়। পরে পুলিশ প্রহরায় বিকেলে জাহাজটি নারায়ণগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ঘাটে আনা হয়। সেখানেই এখন নোঙর করা আছে জাহাজটি।

ওই সময়ে গ্রেপ্তার করা হয়েছে ১৪ জনকে। তারা হলো মাস্টার অহিদুর জামান (৫০), ইঞ্জিন ড্রাইভার মজনু মোল্লা ( ৩৮), সুকানী মো. আনোয়ার মল্লিক (৪০), মো. নাজমুল মোল্লা (৩০), গ্রীজার হৃদয় হাওলাদার (২০), গ্রীজার মো. ফারহান মোল্লা (২৭), লস্কর রাজীবুল ইসলাম (২৭), মো. আব্দুল্লাহ (২০), মো. নূরুল ইসলাম (৩৫), মো. সাকিব সরদার (২০), মো. আফসার (১৮), মো. সাগার হোসেন (১৯), আলিফ শেখ (১৯) ও বাবুর্চি আবুল বাশার শেখ (৩৮)।

নারায়ণগঞ্জ নৌ পুলিশ সুপার (এসপি) মিনা মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘কোস্টগার্ড কার্গো জাহাজটি সহ ১৪জনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। লঞ্চ ডুবে যাওয়ার সময় ১৪জনই এ কার্গো জাহাজে ছিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। কার্গো জাহাজটি নরসিংদীর একটি ডকইয়ার্ড থেকে মেরামত করার পর মুন্সিগঞ্জের গজারিয়ার দিকে যাচ্ছিল। মূলত যাওয়ার পথেই কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটি ডুবে যায়। জাহাজটি সার্ভে সনদ ছিল না। ফলে সনদ ছাড়া নদীতে চলাচলে তাদের কোন অনুমতি নেই।

এমন দূর্ঘটনার পর দ্রুত ৩৪ লাশ উদ্ধারের পূর্বেই কার্গো জাহাজ কর্তৃপক্ষের নির্দেশ মতো পুরো জাহাজটির রঙ পরিবর্তন করে ফেলে ।  রঙ পরিবর্তন হলে কেউ আর এই জাহাজের খোজ পাবে না এমন চিন্তা থেকে রঙ পরিবর্তন করে বলে জানায় জাহাজ থেকে আটককৃতরা । এরপর যখন ঘাতক জাহাজটির নাম, মালিকের নাম ও সকল তথ্য প্রকাশ পেয়ে যায় তথন ক্ষমতাসীনদের বিতর্ক এড়াতে আটক করে কার্গো জাহাজ টি।

তারপরও তারা জাহাজ নিয়ে যাচ্ছিল। এ ১৪ জনকে মামলায় অর্ন্তভুক্ত করা হবে। তাদের আরো জিজ্ঞাসাবাদ করা হবে। বিস্তারিত পরে জানানো হবে।

রোববার সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জ শহরের বিআইডব্লিউটিএ টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ এমএল সাবিত আল হাসানকে শহরের কয়লাঘাট এলাকায় কার্গো জাহাজ এসকেএল-৩ পেছন থেকে ধাক্কা দিলে ডুবে যায়। লঞ্চের অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ থাকেন অনেকে। পরে ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়।

প্রসঙ্গত গত ৪ এপ্রিল সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সৈয়দপুর কয়লাঘাট এলাকায় কার্গো জাহাজ ধাক্কা দিয়ে ‘সাবিত আল হাসান’ নামে লঞ্চটি অর্ধশতাধিক যাত্রীসহ ডুবিয়ে দিয়ে পালিয়ে যায়। এসময় সাঁতরে ১৫ থেকে ২০জন তীরে উঠতে পারলেও নিখোঁজ ছিল ৩৬জন। পরে রোববার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ৩৪জনের লাশ উদ্ধার করা হয়। যার মধ্যে এখনও নিখোঁজ রয়েছে দুইজন। এ ঘটনায় জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ ও নৌ পরিবহন মন্ত্রণালয় পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেন।

তদন্ত কমিটিকে ৭ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়। এ ঘটনায় ৬ এপ্রিল রাতে বন্দর থানায় অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়।

Previous Post

নারায়ণগঞ্জের ডিসি নিলেন করোনা টীকার দ্বিতীয় ডোজ

Next Post

মেয়র আইভীর ভাই রিপনের স্ত্রী মিতার মৃত্যু

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
মেয়র আইভীর ভাই রিপনের স্ত্রী মিতার মৃত্যু

মেয়র আইভীর ভাই রিপনের স্ত্রী মিতার মৃত্যু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য